অলস বিকেলের গল্প।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

৮ জুলাই ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


student-gfa23a49fa_640.jpg
উৎস

একটি রৌদ্রজ্জ্বল দিনের শুরু হতে না হতেই দেখা যায় আবার আকাশে মেঘের কান্না ঝরে পড়ে। দিনের বেশিরভাগটার সময় এরকম রোদ বৃষ্টির খেলা চলতেই থাকে। সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় চকচকে রোদ কিন্তু তার পরবর্তীতে দেখা যায় আকাশে ঘন মেঘ জমেছে। মাঝে মাঝে সে ঘন মেঘে বৃষ্টি ঝরে পড়ে আবার মাঝে মাঝে ওই ঘন কালো মেঘ সরে গিয়ে আকাশে চকচকে রোদ উঠে। আসলে আষাঢ়ের আকাশ এমনটাই হয়। এ আকাশে কখনো রোদ আবার কখনো বৃষ্টি নামে।

বর্ষাকালে আসলে বৃষ্টি হয় বলে সব সময় চাইলে বাহিরে বের হওয়া যায় না। মোটামুটি ঘর বন্দিভাবে জীবন কাটাতে হয়। আর এমনই আষাঢ়ের একটি অলস বিকেলের গল্প নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি।

ঈদের ছুটিতে ভার্সিটি বন্ধ থাকা কালীন সময়টার বেশিরভাগটাই বাসায় কাটানো হয় বাইরে খুব একটা বের হওয়া হয় না। বিকেলে ঘুমানোর অভ্যাস আমার মধ্যে খুব একটা নেই। আর বিকেলের দিকে ঘুমালে দেখা যায় রাতে খুব ভালো ঘুম হয় না। তাই সবসময় চেষ্টা করি বিকেলের দিকে না ঘুমানোর। এমনিতে দুপুরে খাওয়ার পর ঘুমানো টা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তবে লাঞ্চ করে একটু বিশ্রাম নেওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমানো টা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। আর যেহেতু বিকেলের সময়টা আমি খুব একটা ঘুমাই না। তাই বিকেলের সময়টা আমার অনেকটাই অবসর এবং হেলায় ফেলায় কাটে।

আপনাদের কারো এমনটা হয় নাকি জানিনা, তবে আমার কেমন জানি দুপুরে খাওয়ার পর ঘন্টাখানেকের মধ্যে একটা হালকা খিদে পায়। আসলে পেটের ক্ষিদা ঠিক একটা না মনের খিদে। তখন দেখা যায় পুরো বাসায় তল্লাশি করতে থাকি কি আছে না আছে। স্ন্যাক্স জাতীয় আইটেম গুলো প্রায় রাখা হয় আমার জন্য বাসায় । চানাচুর, নিমকি, কুকিজ এগুলো আমার খুবই প্রিয় স্ন্যাক্স আইটেমের মধ্যে।

এগুলো খেতে খেতে না হয় আমার টিভি দেখা হয় আর না হয় বারান্দায় গিয়ে বসে থাকেন। শান্ত নিরিবিলি স্নিগ্ধ বাতাসে বারান্দায় বসে বসে কোন এক সময় কল্পনার জগতে হারিয়ে যায়। বাস্তবতা এবং কল্পনা দুটি দুই জিনিস। আমাদের জীবনে বাস্তবতার সাথে কল্পনারও স্থান থাকার জরুরি কেননা বাস্তব জগতে আমরা যে কাজটি করতে পারব না কল্পনার জগতে আমরা করতে পারবো। কল্পনার জগত থাকে অনেক সুন্দর এবং নিজের মতো করে সবকিছু সাজানো। তাই আমি মনে করি মাঝে মাঝে নিজের সে কল্পনার জগতে হারিয়ে যাওয়াটা ভালো।

মাঝে মাঝে বিকেলে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি খেলাধুলার শব্দ ওগুলা ও শুনতে ভালো লাগে। এবং বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে ওদের খেলা গুলো দেখি বেশ আনন্দ পাই আসলে তখন। এভাবে আমার মাঝেমধ্যেই অলস বিকেলটা কেটে যায় সুন্দরভাবে।



আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42