"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ || ক্যানভা অ্যাপ দিয়ে পুস ($PUSS) কয়েন এর ব্যানার তৈরি ।
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাই স্বাগতম। আজকের এই ব্লগে আমি আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত ৬২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো আর কি। এবারের প্রতিযোগিতায় একটু অন্য ধরনের টপিকস দেওয়া হয়েছে। টপিকস টি হলো পুস ($PUSS) কয়েন সংক্রান্ত ব্যানার তৈরি। যাইহোক, বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে $PUSS কয়েন সংক্রান্ত অনেক আলোচনাই চলছে। এই $PUSS কয়েন আমাদের প্রিয় rme দাদার তৈরি একটি কয়েন। এই কয়েনটি আমাদের কমিউনিটির সকলের মজার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তবে এই কয়েনের গ্রোথ এখন অনেক গুন বেড়ে গেছে যা আমাদের সবাইকেই অবাক করে তুলেছে। এই কয়েনের যে একটা দারুণ ভবিষ্যৎ রয়েছে, সেই সম্পর্কে আর দ্বিমত কারোরই নেই। তাই সবাই নিশ্চিন্তে এখানে এখন ইনভেস্ট করছে। যারা প্রথম অবস্থায় এই কয়েনে ইনভেস্ট করেছিল তারা কমপক্ষে ১০ গুন প্রফিট করে রয়েছে অলরেডি। যাইহোক, এখনো অনেকটাই সময় রয়েছে এখানে ইনভেস্ট করার জন্য। এটা আমাদেরকে সামনে ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। যাইহোক, এই কয়েন নিয়ে যখন এত কথা চলছে, তাই সবাইকে বলা হয়েছিল এই কয়েন সংক্রান্ত বিষয় নিয়ে ব্যানার তৈরি করতে। যদিও এই টপিক্সটা যেদিন আমি দেখেছিলাম আমার কাছে একটু কঠিন মনে হয়েছিল। কারণ আমি ভালো ব্যানার তৈরি করতে পারি না। তাছাড়া ব্যানার আমি খুব বেশি তৈরিও করিনি। যাইহোক, কয়েকজনের ব্যানার তৈরি দেখে কিছুটা শিখে, আমি এই ব্যানার তৈরি করার চেষ্টা করেছি। তাই কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এইখানে আমি ক্যানভা অ্যাপ ইউজ করেছি এটি তৈরি করতে। যাইহোক, ব্যানার তৈরির ধাপগুলো আমি নিচে শেয়ার করার চেষ্টা করলাম।
প্রয়োজনীয় উপকরণ :
▪️ ক্যানভা অ্যাপ
⏩ প্রস্তুত প্রণালী ⏪
প্রথম ধাপ
ক্যানভা অ্যাপ ওপেন করে প্রথমে সেখানে একটি নির্দিষ্ট কালারের পেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা পেজটিতে আমাদের কমিউনিটি কর্তৃক তৈরি করা একটি পুস কয়েনের লোগো অ্যাড করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার এখানে আমাদের কয়েন সংক্রান্ত যে বিষয় গুলো ছিল সেগুলো লিখে নিলাম।
তৃতীয় ধাপ
এই ধাপে, আমাদের কয়েন সংক্রান্ত বাকি যে লেখা গুলো ছিল সেগুলোও লিখে নিলাম, যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।
চতুর্থ ধাপ
চতুর্থ ধাপে, পূর্বে ডাউনলোড করা স্টিম ও ট্রোন লোগো এবং আমাদের কমিউনিটি কর্তৃক তৈরি করা পুস কয়েন
সংক্রান্ত কিছু লোগো অ্যাড করে নিলাম।
পঞ্চম ধাপ
ব্যানার তৈরির সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয়ে গেলে, এই পেজটি প্রসেসিং করে ডাউনলোড করে নিলাম।
🥀পোস্ট বিবরণ🥀
| শ্রেণী | প্রতিযোগিতা |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ব্যানার মেকার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |

https://x.com/ronggin0/status/1834040993613840634?t=tERM_rVa5HEY35S_uOTGaA&s=19
দারুণ ব্যানার বানিয়েছো পুসের। সব দিক থেকে এই ব্যানার একেবারে উপযুক্ত। ক্যানভা অ্যাপ আমারও ভীষণ প্রিয় একটি অ্যাপ৷ তুমি সেই ক্যানভাতে বানিয়েছ দেখে খুব ভালো লাগলো। প্রতিযোগিতার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমার ব্যানার সবদিক থেকে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করুক সেই প্রার্থনাই করি৷
আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অনেক ভালো লাগলো, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি পড়ে।
সময় আর ব্যস্ততার কারনে এবারের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা হয়ে উঠেনি। তবে আপনাদের সবাই কে প্রতিযোগিতায় দেখে বেশ ভালো লাগলো। আপনি কিন্তু খুব সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন দাদা। আশা করি আপনার ব্যানারটি আমার মত করে সবার কাছে ভালো লাগবে। শুভ কামনা রইল আপনার জন্য।
আমার শেয়ার করা এই ব্যানারটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপনার তৈরি করা ব্যানার খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর করে ব্যানার তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আশা করছি ভালো ফলাফল অর্জন করবেন আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার শেয়ার করা এই ব্যানারের প্রশংসা করার জন্য এবং এই প্রতিযোগিতায় শুভ কামনা করার জন্য।
দারুন একটি ব্যানার তৈরি করেছেন ভাইয়া।দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আপনার তৈরি puss কয়েনের ব্যানারটি।খুব সুন্দর ভাবে ব্যানার তৈরির ধাপ গুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা এই ব্যানার যে আপনার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে তা জেনে খুব খুশি হলাম আপু আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া এই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আরো একটা বিষয় খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দর করে ব্যানার তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা এই ব্যানার যে আপনার কাছে খুব সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনার এই মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ব্যানার তৈরি করা কনটেস্ট অংশগ্রহণ করতে দেখে বেশ ভালো লাগলো ভাই। খুব সুন্দর হয়েছে আপনার ব্যানার তৈরি করা। আসলে যে যেমনভাবে সম্ভব পেড়েছে নিজের মনের মাধুরী মিশিয়ে তৈরি করার চেষ্টা করেছে। ঠিক তেমনি আপনার ব্যানারটা হয়েছে অসাধারণ।
আমার শেয়ার করা এই ব্যানার যে আপনার কাছে অসাধারণ লেগেছে তা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে অনেকেই অনেক ধরনের ব্যানার শেয়ার করে আসছেন৷ সবাই খুব সুন্দর কিছু ব্যানার শেয়ার করে আসছেন। আজকে আপনিও খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই সুন্দর ব্যানার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই৷
আমার শেয়ার করা এই ব্যানার যে আপনার কাছে খুব সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ব্যানার শেয়ার করার জন্য।