শাড়ি পড়ে দাঁড়িয়ে থাকা এক নারীর চিত্র অংকন
প্রিয় বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। বিগত কিছুদিন পরীক্ষার চাপের জন্য একটু ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার কারণে কিছুদিন নিয়ম করে অ্যাক্টিভ থাকতে পারি নি সেই জন্য আমি ক্ষমাপ্রার্থী সবার কাছে ।
যাইহোক ,আজ আমি আপনাদের সাথে আমার অঙ্কন করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি শাড়ি পড়ে দাঁড়িয়ে থাকা এক নারীর চিত্রাংকন শেয়ার করব। আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
●পেন্সিল
●রাবার
●কালো রঙের জেল পেন
☆☆প্রথম ধাপ☆☆
শাড়ির আঁচলের অংশটুকু আঁকার জন্য পেন্সিল দিয়ে দুটি দাগ টেনে নিলাম।
☆☆ দ্বিতীয় ধাপ☆☆
এই ধাপে মহিলাটির কিছু অংশ এঁকে নি।
☆☆ তৃতীয় ধাপ☆☆
তৃতীয় ধাপে পুরোপুরিভাবে মহিলাটিকে অঙ্কন করে নিলাম।
☆☆ চতুর্থ ধাপ☆☆
মহিলাটির পরিধানকৃত ব্লাউজের পিছনের দিকে কিছুটা ডিজাইন করে দিলাম কালো রঙের জেল পেন এর সাহায্যে।
☆☆ পঞ্চম ধাপ☆☆
এই ধাপে মহিলাটির প্রধানকৃত ব্লাউজের পিছনের দিকে আরো কিছু ডিজাইন করে দিলাম জেল পেন এর সাহায্যে।
☆☆ষষ্ঠ ধাপ☆☆
আঁচলের পাড়ের এক সাইডে একটু বেশি করে ডিজাইন করলাম এবং অন্য সাইডে একটু কম করে ডিজাইন করে নিলাম জেল পেনের সাহায্যে।
☆☆সপ্তম ধাপ☆☆
পূর্বের ধাপে যে পাড়এ কিছু ডিজাইন কম রেখেছিলাম এই ধাপে এসে সেইগুলো বাড়িয়ে দিলাম এবং মাথার চুলে খোপা করে দিলাম ।
☆☆অষ্টম ধাপ☆☆
শেষের এই ধাপটিতে শাড়ির সমস্ত জায়গায় কিছু ডিজাইন করে দিলাম কালো কালারের জেল পেন এর সাহায্যে।
বন্ধুরা আজকের শেয়ার করা শাড়ি পড়ে দাঁড়িয়ে থাকা এক নারীর চিত্রাংকন কেমন লাগলো অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ওয়াও অসাধারণ একটি আর্ট করেছেন আপনি ।আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ।দেখেই বোঝা যাচ্ছে। আপনি খুব ভালো আর্ট করতে পারেন ।আপনার আর্টের কোন তুলনা হয় না। এইভাবে এগিয়ে যান ।আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর ভাবে আমার আর্ট এর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপনার প্রশংসা না করে পারলাম না। আপনার আজকের মহিলার আর্ট টি অনেক বেশি সুন্দর হয়েছে। শাড়ির ফুল গুলো খুবই সুন্দর করে দিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি মহিলার আর্ট।
অনেক অনেক ধন্যবাদ আপু আমার আর্টের প্রশংসা করার জন্য । আমার শেয়ার করা আর্টের শাড়ির ফুলগুলোর ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
Hi, @ronggin,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @faisalamin.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
Thanks a lot
Nice to see you your art... Thank you for sharing with us brother 😊
Thanks for your comment.