সোদপুরের উদ্দেশ্যে || ৬ নভেম্বর ২০২২
বন্ধুরা,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। |
|---|
দশ দিন আগের কথা হবে সোদপুরে গেছিলাম আমার এক বন্ধুর সাথে দেখা করতে। তার সাথে দেখা করার জন্য প্রথমে সে তার বাড়ি যাওয়ার কথা বলেছিল কিন্তু আমি তাকে বলেছিলাম তার বাড়িতে আজ যাব না, আমরা সোদপুরের কোন একটি জায়গায় দেখা করব তারপর আশেপাশে ঘোরাঘুরি করে একটু টাইম স্পেন্ড করব। আমার কথাতে আমার বন্ধু রাজি হয়ে যায় তারপর তাকে সোদপুরের নিকটবর্তী বি.টি রোডের সামনে আসতে বলি ।
বিকালের পরপরই দেখা করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে ছিলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমাদের নিকটবর্তী মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো ধরে বি.টি রোডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার পৌঁছানোর পর আমি সেখানে গিয়ে আমার বন্ধুকে দেখতে পাইনি । তার আসতে একটু দেরি হচ্ছে ভেবে আমি আশেপাশে টুকটাক একটু ঘোরাঘুরি করে নি তখন। এর মধ্যে আমার বন্ধুকে কয়েকবার ফোন করেছিলাম কিন্তু তার ফোনে কল যাচ্ছিল না। ব্যাপারটা কি হলো আমি বুঝে উঠতে পারছিলাম না। অতঃপর আমি তার বাড়িতে চলে যাই । বাড়িতে গিয়ে জানতে পারি তার ফোন হঠাৎ করেই খারাপ হয়ে গেছে তাই ফোন করতে পারিনি আমাকে। তার বাড়িতে অন্য ফোন ছিল কিন্তু আমার ফোন নাম্বার তার এই বন্ধ হয়ে যাওয়া ফোনে ছিল এজন্য সে আমার সাথে যোগাযোগ করে ব্যাপারটা জানাতে পারিনি। যাই হোক বন্ধুর সমস্যা শুনে বন্ধুকে নিয়ে আমি আবার সোদপুরের উদ্দেশ্যে যাই। সেখানে গিয়ে একটি ফোনের দোকানে বন্ধুর ফোনটি দিয়ে আসি ঠিক করানোর জন্য এবং আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করি। একসাথে হাঁটতে হাঁটতে গল্প আড্ডায় মেতে উঠি আমরা। বন্ধুর সাথে সোদপুরের বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করার সময় এলোমেলো কিছু ফটোগ্রাফিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে নিচের শেয়ার করলাম।
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Sodepur, North 24 Parganas district, West Bengal.
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Sodepur, North 24 Parganas district, West Bengal.
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Sodepur, North 24 Parganas district, West Bengal.
বন্ধুরা, সোদপুরে যাওয়া নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো? কমেন্টের মাধ্যমে তা জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
Wow. This scene is looking awesome. You captured this as Very well. Keep sharing.
Thanks for your comment.