চাঁদনী চকের ফেমাস ই-মলে গিয়ে একটু ঘোরাঘুরি

in Beauty of Creativity4 years ago

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে চাঁদনী চকের ফেমাস ই-মলে ঘোরাঘুরি নিয়ে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি চাঁদনী চকের এই ফেমাস জায়গায় এর আগেও কয়েকবার এসেছি। সেখানে যতবারই আমি গেছি ততবারই কারো না কারো সাথে গেছি কিন্তু গতকাল গেছিলাম আমি একা। আমার যাওয়ার উদ্দেশ্য ছিল নতুন যেসব ফোন বেরিয়েছে সেই ফোন গুলো সামনাসামনি গিয়ে দেখা। আমার এক ভাই ফোন কিনবে সে আমাকে নতুন কি ফোন ভালো হবে তাই দেখার জন্য বলেছিল তাই ভাইয়ের ফোন দেখার উদ্দেশ্যেই সেখানে একা ছুটে গেছিলাম আমি । যদিও বাস জার্নি করতে আমার একটু কষ্ট হয়ে যায় আমার জন্য ট্রেনের জানি সহজ কিন্তু ট্রেনে করে সেখানে যেতে হলে কয়েকবার ট্রেন চেঞ্জ করে যেতে হতো তাই বাসে করেই চলে গেলাম সেখানে। বাসে করে আমার এখানে পৌঁছাতে দেড় ঘন্টার মত সময় লেগে গেছিল ট্রাফিকের একটু ঝামেলার কারণে।
20220607_190943.jpg
এখানে যাওয়ার পর ই-মলের মধ্যে ঢুকে কয়েকটি দোকান দেখলাম আমি। মোবাইল সম্পর্কে বিস্তারিত তাদের কাছ থেকে শুনে নিলাম এবং তাদের সেখানে যেসব নতুন নতুন মডেল শো করা ছিল সেগুলো একটু ঘাঁটাঘাটি করে দেখে নিলাম। এটি খুব ভালো একটি জায়গা ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনার জন্য।এখানে ঠিকঠাক দামে ইলেকট্রনিক্স জিনিস গুলো কেনা যায়। এখানে আরো একটি সুবিধা আমার বেশ ভালো লাগে সেটি হলো নতুনের মত কন্ডিশনে পুরনো ফোন কিনতে পাওয়া যায় খুবই কম দামে এবং যা দেখলে কেউ বুঝতেই পারবে না নতুন ফোন কিনা না নাকি পুরনো ফোন কিনে আনা। পুরনো ফোন নিয়ে তাদের সাথে কথা বলার পরে জানতে পারি এই পুরনো ফোনগুলো তো তারা দু বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে যা একটি বড় ব্যাপার বলে আমার মনে হল। কলকাতার বুকে এটি খুবই বড় একটি জায়গা ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য ।এখানে এমন কোন ইলেকট্রনিক্স জিনিস নেই যে পাওয়া যায় না এবং অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলক কম দামে এইখানে পাওয়া যায়। আমি যেহেতু এইখানে একা গেছিলাম তাই মোটামুটি দু'ঘণ্টার মতো চারপাশে একটু ঘোরাঘুরি করেছিলাম কিছু ফটোগ্রাফিও তুলেছিলাম। একা গেছিলাম বলে বেশি সময় আর থাকিনি । গতকালকে এইখানে গিয়ে আমার মোবাইল সম্পর্কে অনেক নতুন কিছু অভিজ্ঞতা হয়েছিল যা পরবর্তী ফোন কেনার সময় অবশ্যই কাজে লাগবে। যাইহোক গতকাল ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিল আমার রাস্তায় অনেক জ্যামের কারনে।

20220607_181754.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: ই-মল ,৬, চিত্তরঞ্জন এভ, এসপ্ল্যানেড, চাঁদনি চক, বউবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৭২, ভারত।

20220607_181735.jpg

20220607_181804.jpg

20220607_190807.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: ই-মল ,৬, চিত্তরঞ্জন এভ, এসপ্ল্যানেড, চাঁদনি চক, বউবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৭২, ভারত।

20220607_190920.jpg

20220607_201539.jpg

20220607_201737.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: ই-মল ,৬, চিত্তরঞ্জন এভ, এসপ্ল্যানেড, চাঁদনি চক, বউবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৭২, ভারত।

বন্ধুরা, চাঁদনী চকের ফেমাস ই-মলে ঘোরাঘুরি নিয়ে করা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

■□●ধন্যবাদ সবাইকে●□■

Sort:  
 4 years ago 

You have enjoyed a very beautiful day and very beautiful moments. In the meantime, it was very nice to see that you have done very beautiful photography

 4 years ago 

Thanks for your valuable comment.

 4 years ago 

চাঁদনী চকে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। দেখি সুযোগ পেলে কোন একদিন যাবো। ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে।

 4 years ago 

ইচ্ছা থাকলে গিয়ে ঘুরে আসবেন ইলেকট্রনিক জিনিসপত্র কেনার খুবই ভালো একটি জায়গা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47