আজকের কবিতার নাম:- **আকাশ ছোঁয়া ভালোবাসা।**

in Steem Sri Lanka11 months ago

আমার পোষ্টে সবাইকে স্বাগতম।

poetry-album-3433279_1280 (1).jpg

Source

আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।

সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে তাই কবিতা লিখে নিজের ডাইরির ফাটা ভরপুর করে রেখেছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্ট।

আজকের কবিতার নাম:-

আকাশ ছোঁয়া ভালোবাসা।
লিখেছি আমি নিজেই।@roddur


তুমি আমার আকাশ ছোঁয়া ভালোবাসা,
তোমায় ছাড়া জীবন যেন এক নিরাশা।।
তোমার হাসি আমার দিনের আলো,
তোমার চাহনি দূর করে আধার কালো ল।

তুমি দূরে থেকেও কাছে আছো,
মনের পাতায় প্রতিটা ক্ষণে ভাসো।
তোমার নামেই শুরু হয় সকাল,
তোমায় ভাবতেই কেটে যায় একেকটা কাল।

তোমার স্পর্শের স্মৃতি এখনো জাগে,
তোমার কণ্ঠস্বর হৃদয়ে বাজে।
তোমার জন্যই রাতগুলো জোছনায় ভরে,
তোমায় ভেবে মন আর কিছু না করে।

তুমি আছো মন-আকাশের নীল ছায়ায়,
তোমার কথায় হৃদয় পড়ে যায় মমতায়।
তোমার ছোঁয়ায় ফুলের ঘ্রাণ যেন গাঢ় হয়,
তোমার সাথেই প্রেমের গানের সুর বয়।

তুমি নেই পাশে, তবুও রয়েছো,
হৃদয়ের গভীরে চিরকাল বসে আছো।
তোমায় ভালোবেসে হারিয়েছি নিজেকে,
তবু পেয়েছি তোমায়, ভালোবাসা দিয়ে ঢেকে।

তুমি আমার প্রার্থনায় প্রতিটি দিন,
তোমার জন্যই বেঁচে থাকি এই পৃথিবীতে।
তোমায় ভালোবাসা মানেই জীবন,
তুমি আমার হৃদয়ের আকাশ ছুঁয়ে যাও প্রতিক্ষণ।



কবিতা নিয়ে কিছু কথা:-

কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।

সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-

আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।

🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️

Lot of thanks those steemains who suport me and my post.

@Upvote me (If you like)
@Follow me (As your wish)
@Resteem (If you have time)
@Comment (If it will possible)

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62136.92
ETH 1631.41
USDT 1.00
SBD 0.40