গ্রাম বাংলার কিছু ফোটোগ্রাফিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago


আজ আমি গ্রামে আমার বেড়ানোর কিছু স্মৃতি শেয়ার করতে চলেছি । গ্রাম হলো প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি । অপরূপ ভূ-প্রকৃতি, আর ঘন সবুজ গাছগাছালির মাঝে বার বার নিজেকে হারিয়ে ফেলছি । এ এক অনন্য অভিজ্ঞতা । আজ যে ফোটোগুলো শেয়ার করতে চলেছি সেগুলো হলো গ্রামের পুকুর থেকে মাছ ধরার ও কয়েকটি মাছের ফোটোগ্রাফি ।

গ্রামে শীতের মরসুমেই মূলতঃ মাছ ধরা হয়ে থাকে পুকুরের জল পাম্পের সাহায্যে সেচ দিয়ে । যখন পুকুরের জল সম্পূর্ণ শুকিয়ে যায় তখন সবাই মিলে নেমে যায় মাছ ধরতে । হাঁটুর নিচে জল থাকে, আর থাকে প্রচুর কাদা । এই জল কাদার মধ্যে দিয়েই গ্রামের মানুষ আশ্চর্য দক্ষতায় মাছ ধরে । কেউ জাল খ্যাপায়, কেউ হাতড়িয়ে মাছ ধরে । রুই, কাতলা, ভেটকি, পার্শে, ট্যাংরা, শোল, কৈ, মাগুর, সিলভার কার্প, গ্রাস কার্প, মিরর কার্প, গলদা চিংড়ি, পুঁটি, তেলাপিয়া প্রভৃতি হরেক রকমের মাছ পাওয়া যায় ।

এত মাছ যে দেখলে মাথা ঘুরে যায় । আমি কিছু কিছু ছবি তুলেছিলাম । ধীরে ধীরে সেগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে । মাছ আমার খেতে ভালো লাগে । কিন্তু, তার চাইতেও বেশি ভালো লাগে মাছ দেখতে । আহা আগের জন্মে নিশ্চয়ই বেড়াল ছিলাম ।

আজকে মাত্র দুটি মাছের ফোটোগ্রাফ শেয়ার করবো । এর পরের এপিসোড গুলোতে ধীরে ধীরে মাছের ফোটোগ্রাফের সংখ্যা বৃদ্ধি করবো । আজকে যে দুটি মাছের ফটো আপনাদের সাথে শেয়ার করবো তার নাম আমি বলবো না । আপনারাই বের করুন । দেখি কেমন মাছ চেনেন আপনারা । কমেন্ট বক্সে অবশ্যই মাছ দুটির নাম উল্লেখ করতে ভুলবেন না যেন ।


গ্রামের পুকুর পাড়ে টিনটিন ও তনুজা ।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৮ টা ১০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


IMG_20221222_082309.jpg

IMG_20221222_082316.jpg

গ্রামের পুকুর পাড়ে আমার দুটি সেলফি।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৮ টা ২০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


গ্রামের পুকুর থেকে মাছ ধরার দৃশ্য ।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৮ টা ৩০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


গ্রামের পুকুর থেকে ধরা সেই দুটি মাছের ফোটো । বলতে হবে কি মাছ এ দুটি ।

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ০৯ টা ৪০ মিনিট

স্থান : গ্রাম বাংলা


কি অসাধারণ একটা দৃশ্য ! তাই না ?

তারিখ : ২২ অক্টোবর ২০২২

সময় : সকাল ১০ টা ০৫ মিনিট

স্থান : গ্রাম বাংলা


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গ্রাম মানেই মনোমুগ্ধকর। শীতের এই মুহুর্তগুলো বরাবরই অসাধারণ। গ্রামের প্রতি আমার এক অন্যরকম ভাললাগা কাজ করে। গ্রামে গেলেই আমি কৃষিকাজ আর মাছ চাষ মুগ্ধ হয়ে কেবল দেখি। গ্রামীণ জীবন অকৃত্রিম শান্ত নির্মল

 3 years ago 

দাদা সত্যি বলছি এই দৃশ্যগুলো দেখার অপেক্ষা ছিলাম, সত্যি প্রকৃতির মুগ্ধকর দৃশ্য যেন হৃদয় মন সব জুড়িয়ে যায় এবং অন্য রকম একটা মুগ্ধতা কাজ করে। বৌদিকে কিন্তু শতভাগ বাঙালি লাগছে কাপড় পড়াতে। আর আপনি তো যথারীতি চোখ আড়ালে থাকা হিরো হি হি হি। মাছ আমি যতটা না চিনি তার চেয়ে বেশী খেতে পছন্দ করি, প্রথমটা হলো ভেটকি মাছ আর দ্বিতীয়টিকে আমরা কার্ফু নামে চিনি অবশ্য অনেকেই আবার কমন কার্পও ডাকে কিন্তু খেতে খুব একটা স্বাদ লাগে না। ধন্যবাদ

@rme, dada the white one is the Barramundi or the Asian sea bass fish the second one is look like golden fish but it is a orange common carp.

আপনার পুকুরে মাছ মারার দৃশ্য দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের বাড়ির সামনে খাল ছিল সেই খালে ছোটবেলায় আমিও এবং আমাদের প্রতিবেশীরা মিলে সেই খাল হতে প্রচুর মাছ ধরতাম। মাছ ধরা বা মাছ মারা খুবই ভালো লাগে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য।

 3 years ago 

গ্রাম বাংলার কিছু ফোটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুকুরে মাছ ধরতে ভীষণ ভালো লাগে। বৌদি আর টিনটিন এর ছবি গুলো সুন্দর হয়েছে। দাদা আপনাকেও দেখতে অনেক সুন্দর লাগতেছে। গ্রাম বাংলার দৃশ্য গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। গ্রাম হলো প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনি গ্রাম বাংলার অনেক দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শীতকালে গ্রামে এরকমভাবে পুকুরের পানি সেচ পাম্পের সাহায্যে বের করে এভাবে মাছ ধরা হয়। আমিও অনেক আগে এরকম ভাবে মাছ ধরেছিলাম। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আহা! কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম দাদা! এমন মাছ দেখলে তো ঝাপঁ দিয়ে ধরে ফেলতে ইচ্ছে করে। শীতের সময়টাতে পুকুরের পানিও শুকিয়ে যায়। মাছের নাম মোটামোটি ভালোই জানি 😁। আপনি দাদা আগের জন্মে বেড়াল চিনেন, তাই কি মাছ এতো পছন্দ 😁

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা গ্রাম বাংলার এই চমৎকার ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। বৌদিকে একদমই গ্রামীণ বধুর মতো দেখাচ্ছে। আর আপনার ছবিগুলোও দারুন ছিল। প্রথম মাছটি ভেটকি এবং দ্বিতীয় মাছকে আমরা কার্ফু বলে থাকি। ধন্যবাদ দাদা ছবিগুলো দারুন ছিল 🥀

 3 years ago 

গ্রামীণ পরিবেশে গিয়ে বৌদিতো দেখছি একেবারে গ্রামীণ সাজে সেজেছে। খুব ভালো লাগছে দেখতে। আপনিও বৌদির সঙ্গে মিলিয়ে গ্রামীন ড্রেস পরলে আরো ভালো লাগতো। এই পুকুরগুলোতে তো পানি নেই সব দেখছি কাদা। এর ভেতর থেকে আবার মাছ কিভাবে ধরে। যাই হোক যদিও আমি মাছ খুবই কম চিনি কিন্তু প্রথম মাছটি আমার কাছে মনে হচ্ছে যে কোরাল/ভেটকি মাছ। আর দ্বিতীয় লাল মাছটির নাম আমি জানিনা। পরবর্তী বিভিন্ন ধরনের মাছ দেখার অপেক্ষায় রইলাম । দাদা ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61714.34
ETH 1618.58
USDT 1.00
SBD 0.40