Indian Museum ভ্রমণ -পর্ব ১৪

in আমার বাংলা ব্লগ4 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ১৪


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১৩


শুভ অপরাহ্ন বন্ধুরা,

শীতের বর্ষণসিক্ত বিষণ্ণ শীতার্ত অপরাহ্নের শীতল কুয়াশামাখা ভেজা ওয়েলকাম সবাইকে । আশা করি সবাই শীতের পিঠা-পুলি উৎসবে মেতে আছেন ।

গতকাল শেষ রাত্রে ঝমঝমিয়ে নেমেছিল সে কি বৃষ্টি রে বাবা । সকালে উঠে দেখি দুর্যোগ কেটে গিয়েছে । ঝলমলিয়ে রোদ বেরিয়েছি । ও মা কিছুক্ষনের মধ্যে আবার যে কে সেই । আকাশ অন্ধকার করে এলো । গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হলো । সেই সাথে উত্তুরে হাওয়া । হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয় । এখন যখন লিখতে বসেছি দেখলাম আবার রোদ উঠেছে । ভালোই লুকোচুরি খেলা চলছে আজকে । দ্রুত পোস্টটা করে আবার স্নানে যেতে হবে ।

আজ থেকে অনেক গুলো এপিসোড পর্যন্ত চলবে নানান ধরণের প্রাণীর স্টাফ করা দেহ ও কঙ্কাল -এর ফোটোগ্রাফি । এর মধ্যে আছে --

১. প্রায় সকল ধরণের মাংশাসী বড় জানোয়ার
২. তৃণভোজী বড় বড় জানোয়ার
৩. অনেক প্রকারের পাখি
৪. সামুদ্রিক নানান রকমের মাছ ও প্রাণী
৫. উভচর প্রাণী

তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


এশিয়ান শ্লথ বিয়ার । এই ধরণের ভালুক খুব সহজে পোষ মানে । আগে প্রায়ই রাস্তা ঘটে যে ভালুক নাচ দেখতে পাওয়া যেত সেই ভালুকগুলি আসলে এই প্রজাতির ভারতীয় শ্লথ বিয়ার । এরা প্রধানত মধু, মহুয়া ফুল ও ফল আর নানা ধরণের উদ্ভিদের শেকড় খেয়ে বেঁচে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এশিয়ান শ্লথ বিয়ার (ডানে) ও ভারতীয় ব্ল্যাক বিয়ার (বামে) । ব্ল্যাক বিয়ার বা কালো ভল্লুক গুলো তুলনামূলক ভাবে অনেক বেশি হিংস্র । আকারেও এরা শ্লথ বিয়ারের থেকে বেশ কিছুটা বড় হয় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এশিয়ান ব্ল্যাক বিয়ার । ব্ল্যাক বিয়ার বা কালো ভল্লুক প্রকান্ড দেহের হয় । কুচ কুচে কালো এদের গাঁয়ের লোম । হিমালয়ের পাদদেশের জঙ্গলে প্রচুর পরিমাণে এদের পাওয়া যায় । মধু-গাছের শিকড় বাকড় আর ছোট ছোট মাছ ও প্রাণী এদের খাদ্য ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রাউন বিয়ার । এদের গাঁয়ের লোম বাদামি রঙের হয় বলেই এই নাম । একটি পূর্ণ বয়স্ক ব্রাউন বিয়ার অনেক বড় হয় । যেমন গ্রিজলি বিয়ার । পৃথিবীর সব চাইতে বড় ভাল্লুক এরা । ৮ ফিট অব্দি লম্বা হয় যখন দু পায়ে দাঁড়ায় এরা । আর এদের মতো হিংস্র প্রাণী খুবই কম আছে দুনিয়ায় । মাছ আর মাংসই এদের একমাত্র প্রধান খাদ্য ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ভারতীয় সিংহী । আকারে বেশ কিছুটা ছোট এরা আফ্রিকান সিংহীর তুলনায় । শিকার ধরা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা বড় করে তোলার সব দ্বায়িত্বই সিংহীদের উপরে থাকে । সিংহ শুধু খায় দায় আর দলের সবার সুরক্ষা নিশ্চিত করে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্ল্যাক প্যান্থার (ডানে) । কুচ কুচে কালো গাঁয়ের রঙ । সবুজ চোখ । গাছের পাতার আড়ালে মিশে থাকে এই সাক্ষাৎ মৃত্যু দূত । ভয়াল, হিংস্র আর অত্যন্ত ক্রুর এরা । তবে মানুষের সংসর্গ এড়িয়ে চলতেই ভালোবাসে এরা । লেপার্ডের মত নয় এরা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিতা বাঘ বা লেপার্ড । লেপার্ড চিতার মতো ওতো হালকা প্রাণী নয়, আবার জাগুয়ারের মতো ভারী প্রাণীও নয় । বরং প্যান্থার এর মতোই অনেকটা । তবে প্যান্থার-এর চাইতে অনেক অনেক বেশি ক্রুর, নিষ্ঠুর আর হিংস্র এরা । ধূর্ততায় এদের সমকক্ষ প্রাণী খুব কমই আছে দুনিয়ায় । রুদ্রপ্রয়াগের লেপার্ড যেটাকে জিম করবেট শিকার করেছিলেন সেটি প্রায় ৮০০ এর মতো মানুষ মেরেছিলো । তাহলে বুঝতে হবে কি ধরণের হিংস্র এরা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 4 years ago 

আপনার মিউজিয়াম ভ্রমণের ১৪ তম পর্বে বিশেষ করে ভাল্লুকের চিত্রগুলো বেশি ভালো লাগলো। ভারতীয় সিংহী এবং ব্ল্যাক ভাল্লুকের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। শিক্ষনীয় পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

যাক সৌভাগ্য হলো ব্ল্যাক প্যান্থার দেখার।
সত্যিই অধীর আগ্রহে থাকি আপনার পোস্টের, নতুন কি পাবো আজ😍 নতুন নতুন তথ্য পাচ্ছি প্রানীদের নিয়ে ❣️ খুব ভালো সবকিছু 👌
সামনের পোস্টের অপেক্ষায় রইলাম ♥️

 4 years ago 

যতোই দেখছি ততোই নতুন নতুন কিছু শিখছি ও জানছি । পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ভাই ।

 4 years ago 
  • ইন্ডিয়া মিউজিয়ামের প্রাণীগুলো যত দেখি ততই ভালো লাগে। আপনি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর ভাবে দেখতে পাচ্ছি এবং প্রাণী গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি। আমার খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
 4 years ago 

শ্রদ্ধেয়, প্রিয় দাদা আশা করি ভাল আছেন। আজকে আপনার পোষ্টের মাধ্যমে কিছু প্রাণি দেখার সুযোগ হলো। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে ভারতীয় সিংহের ছবি আমার কাছে খুব অন্য রকম মনে হলো। পোষ্টের মাধ্যমে অনেক প্রাণী সম্পর্কে জানতে পেরেছি। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা।

ইন্ডিয়া জাদুঘরের প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার মাধ্যমে অনেক ভালো ভালো পশুুর ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালোই লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 years ago 

দাদা আপনার ইন্ডিয়ান মিউজিয়ামের ধারাবাহিক এপিসোড অসাধারণ হ। আপনি খুব সুন্দর ভাবে মাংসাশী প্রাণী গুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। তাদের হিংস্রতা সম্পর্কে আপনি আমাদের তথ্য দিয়েছেন। আপনার পোষ্টটি পড়ে এই প্রাণীগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। সিংহ , ব্ল্যাক প্যান্থার , চিতাবাঘ, ভাল্লুক সবগুলি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী। দাদা দেখে তো মনে হচ্ছে এগুলো অরিজিনাল পশুর কিন্তু ভেতরের কাঠামোটি কিভাবে সাজানো হয়েছে??

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 4 years ago 

ইন্ডিয়ান মিউজিয়াম এর প্রতিটি পর্ব অসাধারণ দাদা। আজকের পর্বে স্টাফ করা করা প্রাণী দেহের সবগুলো প্রাণী দেখতে খুবই মনমুগ্ধকর লেগেছে। বিশেষ করে আজকের পর্বের ব্রাউন বিয়ার টা দেখতে খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার জন্য আমরা ইন্ডিয়ান মিউজিয়াম এর সবকিছু খুব সহজ ভাবে জানতে ও দেখতে পাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40