যারা চুপচাপ থাকে, তারা আসলে কেমন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

চুপচাপ থাকা মানুষদের দেখে অনেকেই ভাবে, তারা হয়তো দুর্বল, ইন্ট্রোভার্ট, বা হয়তো কারো সঙ্গে মিশতে পারে না। কিন্তু আমি বলি, যারা চুপচাপ থাকে, তাদের ভেতরেই সবচেয়ে বেশি ভাবনা ঘুরপাক খায়। তারা সব কথা বলে না, কারণ সব কথা বলার দরকার পড়ে না। তারা না বলেও অনেক কিছু বোঝে, দেখে, বুঝে নেয়। আমি অনেক চুপচাপ মানুষকে দেখেছি, যারা খুব বেশি না বললেও, তাদের ভেতরের জগৎটা অনেক বড় আর গভীর।

এই ধরনের মানুষদের একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, তারা অনেক শক্ত। কারণ চুপচাপ থেকে যারা সব কিছু সহ্য করে, তাদের ভিতরেই আসল ধৈর্য আর সহনশীলতা থাকে। অনেকে ভাবে, তারা কিছু বোঝে না বা রিঅ্যাক্ট করে না মানে হয়তো অনুভব করে না। কিন্তু আসলে তারা অনেক বেশি অনুভব করে, তাই চুপ থাকে। তারা কাঁদে, হাসে, ভালোবাসে সবকিছুই করে কিন্তু নিজের ভেতরে। তারা কারো উপর চাপ দেয় না, কারো থেকে কিছু চায়ও না। শুধু নিঃশব্দে নিজেদের কাজ করে যায়।

আমি নিজেও অনেক সময় চুপ হয়ে যাই, কারণ সব কথা সবাই বুঝবে না। অনেকেই শুধু মুখের শব্দ শোনে, মনের কথা বোঝে না। তাই চুপ থাকা মানুষরা অনেক সময় সবচেয়ে বেশি বুঝে, কিন্তু সবার আগে বোঝে না। তারা সবার শেষে নিজের মতো করে বিচার করে, তারপর কথা বলে। এই মানুষগুলো অনেক সময় অন্যদের থেকে অনেক বেশি পজিটিভ হয়, অনেক বড় স্বপ্ন দেখে, কিন্তু সেটা কাউকে বলে না। কারণ তারা বিশ্বাস করে, কাজের মধ্যেই কথা লুকানো থাকে।

তারা কখনো কারো সামনে নিজেকে প্রমাণ করতে চায় না। তারা নিজের সঙ্গে যুদ্ধ করে, নিজের ভেতরেই জিততে চায়। এই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ধৈর্য, সহানুভূতি, নিঃশব্দ ভালোবাসা সবকিছু তাদের মধ্যে থাকে। তারা হয়তো চুপচাপ, কিন্তু একদম ফাঁকা না। বরং অনেক বেশি ভরা, অনেক বেশি গভীর।

তাই আমি বলি, চুপচাপ থাকা মানুষগুলোকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। তাদের ভেতরের শক্তি, অনুভব আর বোঝার ক্ষমতা অনেক বেশি। শুধু একটু সময় দিতে হয়, একটু মনোযোগ দিলে বোঝা যায় তারা আসলে কেমন। তারা যেমন নিঃশব্দে ভালোবাসে, তেমন নিঃশব্দেই বদলে দিতে পারে সবকিছু।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65628.85
ETH 1717.29
USDT 1.00
SBD 0.42