শিল্প আর অনুভূতির এক অপূর্ব মিলন

20250930_050731.jpg

দুর্গা পুজো মানেই শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি আমাদের বাঙালির আবেগ, সংস্কৃতি এবং শিল্পচর্চার এক বিশাল মেলবন্ধন। আর কলকাতার বিখ্যাত পুজোগুলোর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার বরাবরই তাদের অভিনব প্যান্ডেল ও অসাধারণ থিমের জন্য সবার নজর কাড়ে। যখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছিলাম, তখন মনে হচ্ছিলো, যেন এক রহস্যময় গুহার ভেতরে ঢুকে পড়েছি। যেখানে প্রতিটি দেয়াল এবং প্রতিটি খোদাই যেন পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছিল। প্যান্ডেলের ভেতরের পুরো ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছিল, যেন এটি একটি প্রাচীন গুহা। দেয়ালের চারপাশে সারি সারি মুখমণ্ডলের ভাস্কর্য ডিজাইন করেছিলো।

যেগুলোর মাধ্যমে একদিকে মানবজীবনের বিভিন্ন অভিব্যক্তি তুলে ধরেছিলো, আবার অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন ফুটিয়ে তুলেছিল। এরপর প্যান্ডেলের ছাদের মাঝখানে ঝুলছিল এক বিশাল ঝাড়বাতি, যা পুরো পরিবেশটাকে এক অন্য মাত্রা দিয়েছিল। অসংখ্য ঝুলন্ত কাচের স্ট্র্যান্ড আলো প্রতিফলিত করে এমন এক ঝলমলে পরিবেশ তৈরি করছিল, যা চোখ সরানোই কঠিন ছিল। এই ঝাড়বাতির আলো শুধু আলোকসজ্জা নয়, বরং পুরো থিমের সঙ্গে মিল রেখে এক রাজকীয় আবহ তৈরি করেছিল, যেন দেবী আগমনের জন্য বিশেষভাবে সাজানো এক মহামঞ্চ।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40