AI-এর কারণে কি চাকরি বিলুপ্ত হচ্ছে?


ai-7977960_1920.jpg

Source

আমরা অনেকেই মনে করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারনে অনেকেই বিভিন্ন ধরনের চাকরি হারাতে পারে। এই কথাটা অনেকাংশে সত্য বলে বিবেচিত হয়। কারণ আগে যে সকল গ্রাফিক্স ডিজাইনের কাজ ঘন্টার পর ঘন্টা বসে করতে হতো স্কিলের প্রয়োজন হতো সেই কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েক মিনিটের মধ্যে করে দিতে সক্ষম হচ্ছে, এর বিনিময়ে তারা অল্প কিছু টাকা চার্জ করছে।

যেই ক্যালকুলেশনগুলো করতেন আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো সেই ক্যালকুলেশন গুলো করে দিতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কয়েক সেকেন্ডের সময় লাগে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে দেখা হচ্ছে। কিন্তু তারপরও আমরা মানব সভ্যতা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার সঠিকভাবে করতে পারি তাহলে হয়তো এই চাকরিচুত হওয়ার যে বিষয়টা সেখান থেকে একটু হলেও রেহাই যেতে পারি।

সময়ের সাথে সাথে এসব কিছুই পরিবর্তন হয়। তাই সময়ের সাথে সাথে প্রযুক্তি নির্ভরশীলতা ও বৃদ্ধি পেয়েছে। অনেক গুনে এখন থেকে যদি আমরা এই প্রযুক্তিকে না শিখি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের জন্য এই সমাজের টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 62352.20
ETH 1625.45
USDT 1.00
SBD 0.44