বদল যেনো শুধু অমানুষ এর!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি যদি বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটের কথা বলি। তাহলে সেটা খুব ভয়ংকর। কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি। সেটা আমরা সকলেই জানি। কারন বাংলাদেশ আসলে বর্তমানে যেনো একেবারে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ডুবে রয়েছে। শুধু তাই নয়, যতরকম এর অরাজকতা কিংবা চাঁদাবাজি, খারাপ কাজ অর্থাৎ যা ই বলি না কেনো, সবকিছুই যেনো একেবারে হাতের মুঠোর বাইরে চলে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আগে যখন মানুষ এই কথাগুলো বলতো। তখন তাকে একদলের ট্যাগ দেওয়া হতো। আর এখন যখন মানুষ এই কথাগুলো বলে। তখন তাকে আরেকদলের ট্যাগ দেওয়া হয়। অর্থাৎ আপনি কোনোভাবেই এটা বলতে পারবেন না যে, আপনি ভালো নেই অর্থাৎ আপনি ভালো না থাকলেও আপনাকে জোর করে এটা বলতে হবে যে আপনি ভালো আছেন এবং এটা বাংলাদেশ এর বরাবর পরিস্থিতি।

অর্থাৎ এই পরিস্থিতি যেমন আগে ছিলো, ঠিক একই রকম এখনও রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি অর্থাৎ শুধুমাত্র চাঁদাবাজ বদলেছে, চাঁদাবাজি কিন্তু বদলায়নি। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি কোনো এক রাজনৈতিক দল চাঁদাবাজি করতো। এখন হয়তো ওই জায়গায় অন্য এক রাজনৈতিক দল চাঁদাবাজি করছে। হয়তো টাকার পরিমান টা কম বেশি হয়েছে কিন্তু তাই বলে এই যে দেশের যে একটা পরিবর্তন ঘটলো, তাতে কিন্তু চাঁদাবাজি কোথাও কোনো ভাবে বন্ধ হয়নি।

অর্থাৎ এটাই বলা চলে যে বদল যেনো শুধুমাত্র অমানুষদের হয়েছে। অর্থাৎ আগে ওই জায়গাতে এক অমানুষ ছিলো। হয়তো ওই জায়গাটা এক অমানুষ খারাপ কাজ করতো, ঠিক একই জায়গায় এখন অন্য অমানুষ এসে ওই একই খারাপ কাজ করছে। অর্থাৎ খারাপ কাজের কোনো বদল হয়নি। তাই আমার কাছে আসলে মনে হয় যে, এই ব্যবস্থা থেকে আমরা যদি বের হতে না পারি। তাহলে আমাদের কপালে সত্যিই দুঃখ রয়েছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62741.70
ETH 1659.93
USDT 1.00
SBD 0.42