হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ৮ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের অষ্টম পর্ব শেয়ার করে দেবো। তো সেই ঘটনার পরে তো গ্রামের লোকজন অর্জুন এর উপরে কোনো ভরসা করতে পারলো না আর তার সমস্ত কথাকে গাজাখুরি কথা বলে ধরে নেয়। অর্জুন তখন বললো- আপনারা আমার কথা কেউ বুঝতে পারেননি। আসলেই ওর প্রথম দিকের খবর শুনে সবাই ভেবে বসেছিল রাহুল মারা গিয়েছে। কিন্তু প্রকৃত অর্থে রাহুল এখনও বেঁচে আছে, কিন্তু সে আমাদের থেকে একটা আলাদা জগতে আছে। গ্রামের মানুষ তো সরল-সোজা, তাদের যা কিছু একবার মনের মধ্যে গেঁথে যায়, সেটা নিয়েই আতঙ্কে পড়ে যায়। আর অর্জুন এর এই কথা শুনে তো মনের মধ্যে সবার একটা ভয়ের বাসা বেধে যায়।

অর্জুন সেখানে দাঁড়িয়ে আরো তাদের মনের মধ্যে একটু ভয় কমানোর জন্য বলে বসে যে, আগামী একদিনের রাতের মধ্যেই রাহুলকে ফিরিয়ে আনার চেষ্টা করব। কিন্তু তার জন্য আমাদের সবাইকেই একবারের জন্য হলেও নদীর ঘাটের দিকে যেতে হবে। রাত তখন প্রায় অর্ধেক অর্থাৎ ১২ টা বাজতে কয়েক মিনিট দেরি। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার মতো বয়ে গেলো এবং চারিদিকে একটা অন্ধকারে ছেয়ে গেলো। নদীর উপরে হঠাৎ করে সেই ছায়া আবারো দেখা গেলো এবং এইবার যেনো তীব্র বেগে তাদের দিকে এগিয়ে আসতে লাগে। রাত তখন ১ টা বেজে গিয়েছে এবং ছায়াটি অবশেষে ঘাটের কিনারায় এসে দাঁড়ালো।...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 63156.33
ETH 1678.97
USDT 1.00
SBD 0.41