অভিমানে হারিয়ে যাই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের নানান সম্পর্কের নানান সমীকরণ রয়েছে। অনেক সম্পর্কে দেখবেন কিছু কিছু মানুষ হুট করেই হারিয়ে যায়। কিন্তু এটা কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে, ওই মানুষের সত্যিই হুট করে হারিয়ে গেলো? নাকি বহুদিন এর চাপা কষ্ট, বহুদিনের সহ্য করা থেকে আর না পেরে চিরজীবনের জন্য সরে গেলো!আসলে আমরা মানুষের উপরের দিকটা দেখেই সবকিছু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু তার ভেতরে কখন কি চলছে, তার মনের ভেতরে আসলে কি অবস্থা। সেটা আমরা কখনোই যাচাই করতে চাই না এবং চাই না বলেই আসলে আমাদের মাঝ থেকে আস্তে আস্তে করে অনেকেই হারিয়ে যায়। সেটাও আমরা টের পাই না।

সত্যি কথা বলতে আমি নিজের কথা যদি বলি। তাহলে আমার অভিমান আমাকে এমন ভাবে চেপে ধরে মাঝে মাঝে যে, আমি আসলে কিছু কিছু মানুষের কাছ থেকে অনেকটা দূরে সরে যাই। বলতে গেলে তাদের কাছে থেকে এতোটাই দূরে সরে যাই যে, তারা আমাকে আর কখনো খুঁজলেও যেনো না পায়, তেমনভাবেই সরে যাই।কারণ আমার ব্যাপার আমার নিজের কাছে খুব পরিষ্কার। অর্থাৎ আমার অভিমান যে বুঝবে না সে আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়।

কারন আমার অভিমান আমার ভালোবাসা সবকিছুই আমি আমার খুব নিজের মন থেকে দিয়ে থাকি। অর্থাৎ আমি যাকে ভালোবাসি। তাকে মন থেকে ভালোবাসি। আর যার উপরে অভিমান করি আমি হয়তো কোনো না কোনো ভাবে চাই যে সেই অভিমান যার উপর করেছি সে যেনো একটু হলেও বুঝুক। কিন্তু পৃথিবীর তিক্ত একটি সত্য কথা হলো। অভিমান কখনো কেউ বুঝে না। হয়তো তাদের ব্যস্ততা আমার অভিমান এর পরিমাণ কিংবা সবকিছু থেকেই অনেক বেশি। তাই আমি ধীরে ধীরে হারিয়ে যাই আমার মনের কোণে। যেখানে আর কেউ প্রবেশ করতে পারে না। বন্ধ হয়ে যায় মনের জানালা যেখানে অভিমানেরা ঠাঁই নেয় চিরতরে। কারণ মনের জানালা ততোক্ষণ খোলা রাখা যায়, যতোক্ষণ অন্য মানুষ তার মর্যাদা দেয়। সেই মর্যাদা যদি না পাওয়া যায়। তাহলে সেখানে চিরতরে অভিমানের বাস ই হয়।

ABB.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60975.16
ETH 1569.36
USDT 1.00
SBD 0.47