টীমের প্রতি আস্থার সুফল/কুফল
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভাবলাম আপনাদের সাথে এমন একটি লেখা শেয়ার করি। যে লেখাটি হয়তো আপনাদের সকলের মধ্যে কখনো না কখনো এসেছে। অর্থাৎ এই লেখাটি নিয়ে হয়তো আমরা কখনো না কখনো ভেবেছেন।কিন্তু আসলে এ ব্যাপারটি সত্যিই অনেক বেশি ভাবার বিষয় এবং এটা নিয়ে চিন্তা করার বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা খুব একটা পাত্তা দেই না।
ব্যাপারটি হলো আমরা যে কোনো কাজ করতে গেলেই আমাদের কিন্তু টিমের দরকার। অর্থাৎ যেকোনো কাজ কিন্তু কখনোই একা করা যায় না অর্থাৎ এমন হয়তো অনেক কাজ রয়েছে যেগুলো একা করা যায়। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেই তাহলে নিজের পড়াশোনা। অর্থাৎ ছোটবেলায় নিজের পড়াশোনার জন্য কিন্তু আমাদের কোনো টিম বা গ্রুপের দরকার হতো না।
কিন্তু বর্তমানে আমি যদি কোনো কাজের দিকে তাকাই। তাহলে কিন্তু প্রতিটা দিকেই আমাদের গ্রুপ কিংবা টিমের দরকার হয়। অর্থাৎ তার মানে বলা চলে যে গ্রুপ এবং টিম আমাদের জীবনের একটি মূল্যবান অংশ হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু টীম, কিংবা গ্রুপ এসবের প্রতি আমাদের আস্থা অবশ্যই থাকতে হবে। কারণ আমরা যাদের সাথে কাজ করছি তাদের প্রতি আস্থা না থাকলে কিন্তু আমাদের সেই কাজ কখনোই এগোবে না এবং এটাই হলো টিমের সুফল অর্থাৎ টিমের প্রতি আস্থা রাখলে টিম সুন্দরভাবে আগাবে।
কিন্তু টিম এর একটি কুফল রয়েছে। অর্থাৎ বেশিরভাগ সময় দেখা যায় যে টিমের কিছু মানুষ সবচেয়ে বেশি কাজ করছে। আবার কিছু মানুষ মোটেও কাজ করছে না। এতে করে দেখা যায় যে আসলে টিমের সুফল এবং কুফল দুটোই রয়েছে। কিন্তু আমি মনে করি এই সকল কিছু যদি ব্যালেন্স করে চলা যায়। তাহলে একটি সুন্দর টিম গঠন করা সম্ভব।