নিজের ভুল থেকে শেখা - আত্মউন্নতির প্রথম ধাপ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নিজের ভুল থেকে শেখা মানেই হলো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে উন্নতি করার পথ খুঁজে বের করা। আমরা মানুষ মাত্রই ভুল করি আর এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি ভুল করে আর সেই ভুল থেকে কিছু না শেখে তাহলে সেই ভুলের কোনো মূল্য থাকে না। বরং সেই ভুলই তাকে বারবার একই জায়গায় ফিরিয়ে নিয়ে যায়।

জীবনে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিই যেটা পরে ভুল প্রমাণিত হয়। তখন অনেকে নিজেকে দোষ দিতে দিতে ভেঙে পড়ে। কিন্তু নিজের ওপর রাগ না করে বরং ভাবা উচিত যে এই ভুলটা কেনো হলো। যদি আমরা একটু গভীরে গিয়ে বুঝি তাহলে দেখা যাবে ভুলটা আমাদের কী শেখাচ্ছে। তখন আমরা সেই শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন ভুল এড়াতে পারি।

ভুলের পর যে অনুশোচনা আসে সেটা যদি মন খারাপ করে বসে থাকার জন্য ব্যবহার না করে বরং শেখার জন্য কাজে লাগানো যায়। তাহলে সেই ভুলটাই আমাদের জীবনে বড় এক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তখন আমরা নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারি। বুঝতে পারি কী করলে আমরা আরেকটু সচেতন হতে পারতাম।

নিজের ভুল স্বীকার করাটা সাহসের কাজ। অনেকেই সেটা করতে পারে না। কিন্তু যখন কেউ নিজে নিজে বলে ফেলে যে হ্যাঁ এটা আমার ভুল ছিল তখন থেকেই তার উন্নতির যাত্রা শুরু হয়। তখন সে আর আগের মতো থাকে না। একটু একটু করে নিজের ভেতরের পরিবর্তনটা শুরু হয়।

জীবনে যারা সফল তারা সবাই কিন্তু কখনো না কখনো ভুল করেছে। কিন্তু তারা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে বলেই তারা আজ এতদূর এসেছে। তাই ভুল করলেই হাল ছেড়ে না দিয়ে বরং চোখ খুলে সেই ভুলটা থেকে শেখা উচিত। কারণ যেই শেখে সেই এগিয়ে যায়। আর প্রতিবার ভুলের পর শেখার মানে হলো তুমি নিজের আগের রূপ থেকে আরও ভালো এক মানুষ হয়ে উঠছ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62069.28
ETH 1614.34
USDT 1.00
SBD 0.45