ভাগ্য!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভাগ্য!খুব ছোট্ট একটা শব্দ।কিন্তু এই শব্দের ভার যেনো পৃথিবী সমান।এই শব্দে কখনো কখনো কারো জন্যে আর্শীবাদ আবার কখনো কখনো কারো জন্যে অভিশাপ।কখনো কখনো কারো জীবন পালটে দিতে দু দন্ড সময় নেয় না আবার কখনো কখনো কারো কারো জীবন সে শত চেষ্টা করেও বদলাতে পারে না।মাঝেমধ্যে ভাগ্য সহায় হলে ফকির হয়ে যায় রাজা!আর ভাগ্য সহায় না হলে রাজা হয়ে যায় পথের ফকির।কি অদ্ভুত তাই না?

কিন্তু আজকে আরো বিশেষ একটি ভাগ্যের গল্প শোনাবো আপনাদের।ঘটনা হয়তো বা অসম্ভব কমন কিন্তু সত্য।সত্য ঘটনা গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবর ই ভালো লাগে।তো আজকেও আসলে তার ব্যাতিক্রম হবে না।কয়েকদিন আগে ফোন ঘাটাঘাটি করতে করতে একটা ভিডিও সামনে আসলো।যেটা হয়তো অনেকেই এখনো দেখেননি।আসলে ভিডিও দেখে আমি নিজেও আলহামদুলিল্লাহ পড়েছি।

ভিডিওটির সারমর্ম হলো,একজন বাইকার নরমালি ভিডিও করছিলো।তো তার ভিডিওতেই ঘটনাটি ধরা পরেছে।সেটা হলো,সে ভিডিও করতে করতেই সামনে দেখে একটা মাইক্রো বাস সম্পূর্ণ উলটে আছে।আর তার মাঝে একটা বাচ্চাও আটকে উলটে আছে সে সাথে ভিতরে সম্পূর্ণ মানুষ এ ভর্তি!আমি দেখা মাত্রই আঁতকে উঠেছিলাম।ভেবেছি সবাই শেষ!

কিন্তু পরবর্তীতে দেখি সবাই সহিসালামত এ ছিলো আল্লাহর অশেষ কৃপায়।আর বাচ্চাগুলোর ও তেমন কোনো ক্ষতি হয়নি।কিন্তু যে ধরণের বা যে ভাবে এক্সিডেন্টটি হয়ে ছিলো তাতে একজন মানুষ ও বেঁচে থাকা অসম্ভব ছিলো।কিন্তু তাও সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই তিনি বাঁচিয়ে দিলেন।এটাই ভাগ্য!এটাই ভাগ্যের খেলা।এই ভাগ্যের জন্যেই উনারা বেঁচে গেলেন।তা না হলে বেঁচে ফেরা অনেক কঠিন হয়ে যেতো। যাই হোক,আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া প্রকাশ করেছিলাম উনারা বেঁচে থাকার জন্যে।কারণ এভাবেই কতো সময় কতো পরিবার শেষ হয়ে যায়!

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42