চাকরি ছাড়তে চাওয়ার পেছনের অজানা গল্প!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ দেখবেন যারা আসলে সব সময় একটা ব্যস্ততার মধ্যে থাকে এবং একটা প্যানিক এর মধ্যে থাকে এবং তার একটা প্যানিক হলো তারা সব সময় চায় চাকরি ছেড়ে দিতে। অর্থাৎ আমি অবশ্যই কিছু চাকরিজীবীর কথা বলছি। তবে এখানে আমি সকল চাকরিজীবীর কথা বলছি না। কারণ সকল চাকরিজীবী যদি চাকরি ছেড়ে দিতে চায়।তাহলে আসলে কোনো সেক্টর ই ভালোভাবে চলবে না এবং চাকরিজীবীরা যদি কাজকে নিজের বলে মনে না করে। তাহলে ওই কাজ সফলভাবে চলবে না।
কিন্তু আমি এমন কিছু মানুষদেরকে চিনি। যারা আসলে সব সময় চায় চাকরি ছেড়ে দিতে। অর্থাৎ সব সময় মুখে বলে হয়তো পারে না। কিন্তু তাদের মনের মধ্যে যে ইচ্ছা রয়েছে সেটা তারা সবসময় প্রকাশ করে।এখন এখানে একটি বিষয় আছে বিষয়টি হলো, যে মানুষগুলো চাকরি ছেড়ে দিতে চায় তাদেরকে আমরা সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু এটা একবার ও ভেবে দেখি না, যে তারা কেনো চাকরি ছেড়ে দিতে চাইছে। আসলে তাদের জীবনে ওই চাকরিগুলো নিয়ে এতোটা তিক্ততা সৃষ্টি হয় যে, তারা সত্যিই চাকরিটা আর করতে চায় না কিন্তু আমাদের জীবন ভিন্ন কথা বলে অর্থাৎ সত্যিই চাকরির বাজার অসম্ভব খারাপ। তাই চাইলে একটা চাকরি ছেড়ে দেওয়া যায় না এবং এই যে চাকরি ছেড়ে দিতে চেয়েও চাকরি ছেড়ে না দিতে পারার গল্প গুলো খুব মর্মান্তিক হয়। কারণ তারা নিজের সাথে নিজেই যুদ্ধ করে ওই চাকরিগুলোতে টিকে থাকে।
তাই আমার কাছে মনে হয়, প্রতিটি চাকরির কিংবা প্রতিটি অফিসকে একটা সুন্দর পরিবেশ থাকা উচিত। যাতে করে মানুষগুলো খুব সুন্দরভাবে এবং নিজের ভালোবাসা থেকে কাজ করতে পারে।