কখন বদলে যায় বলতে পারি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা হয়তো প্রতিটি মানুষ এর সাথে অনেক বছর ধরে থাকি এবং এটা যদি আমি জীবনসঙ্গী কিংবা বন্ধু কিংবা কলিগের সম্পর্কে বলি তাহলে হয়তো কথাটা আরো বেশি সুন্দর ভাবে এক্সপ্লেইন করা যাবে এবং ব্যাপারটি হলো। আমি যেটা দেখেছি। সেটা হলো, আমরা কোনো মানুষের সাথে আজীবন যদি থাকিও। তাও আসলে আমরা ওই মানুষটি কেমন সেটা কখনো বলতে পারবো না। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা এবং একটা মানুষকে আসলে চিনতে গেলে একটা মানুষের আজীবন লেগে যেতে পারে। তাও সে যে তাকে পুরোপুরি ভাবে চিনেছে সেটা কখনো বলতে পারবে না।
তাই আমার যেটা সবচেয়ে বেশি অবাক লাগে কিংবা ভয় লাগে যে কোনো আপন মানুষ কিংবা কোনো প্রিয়জন যে কখন বদলে যাবে কিংবা বদলে যায়। সেটা আমরা কখনো বলতে পারি না এবং বলতে পারি না বলেই আসলে এই মনের মধ্যে প্রিয় মানুষদের হারানোর একটা ভয় সব সময় থাকে এবং এটা প্রতিটি মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক।
কারণ ওই যে বললাম, আমরা কখনোই আসলে কোনো মানুষ এর সাথে যদি ২০ থেকে ৩০ বছর ও কাটিয়ে দেই। তাও বলতে পারবো না যে, পরবর্তী বছর সে আমাদের সাথে থাকবে কিংবা পরবর্তী সময়ই সে আমাদের সাথে থাকবে। অর্থাৎ আমরা এটা কখনোই বলতে পারবো না। কারণ মানুষ যে কখন ঠকায় কিংবা মানুষ যে কখন ছেড়ে চলে যায়। সেটা আমরা কেউ জানি না। তাই কোনো মানুষ যদি আসলে জীবনে এমন কোনো মানুষ পাই যে তাকে কখনো ছেড়ে যাবে না। তাহলে আমি মনে করি সে মানুষ তার জীবনে অনেক বেশি লাকি। কারণ ওই যে বললাম, আমরা কেউ বলতে পারি না যে কোন মানুষ আমাদের সাথে আজীবন থাকবে আর কোন মানুষ শেষ মুহূর্তে হলেও আমাদেরকে ছেড়ে চলে যাবে।