চিংড়ি মাছ দিয়ে লাল শাকের সুস্বাদু তরকারি "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুয়ালাইকুম,

Picsart_22-01-25_00-10-26-345.jpg

IMG-20220124-WA0015.jpg

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।

চলে এসেছি আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের সুস্বাদু তরকারি।

চিংড়ি মাছ এমন একটি মাছ এই মাছ দিয়ে যে কোনো সবজির সাথে রান্না করলে তরকারির স্বাদ যেন আরো দ্বিগুন হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে যদি লাল শাক রান্না করা হয় তাহলে তো আর কথা নেই। চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করলে সত্যিই অনেক সুস্বাদু হয়।

যখনই ঘরেই লাল শাক রান্না করা হয় অথবা রান্না করি তখনই ছেলেবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। আমার মা লাল শাক ভাজি অথবা রান্না করলে আমরা ভাই-বোন খেতে বসতাম ভাত নিয়ে।লালশাক মেখে একজন আরেকজনকে বলতাম আমার ভাত বেশি লাল হয়েছে। আবার আমার অন্য ভাই বোনেরা বলত না আমার ভাত বেশি লাল হয়েছে এগুলো নিয়ে ভাত খাওয়ার মধ্যে ঝগড়া লেগে যেতাম স্মৃতিগুলো সত্যি মনে পড়ে।

ছোট বেলা থেকে আমি লাল শাক খেতে খুবই পছন্দ করতাম আমার মা খুব সুস্বাদু ভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করতেন।আমার মায়ের রান্না করা চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি স্বাদ যেন এখনো মুখে লেগে আছে।
আগে শীতকালে আমাদের দেশে লাল শাক পাওয়া যেত।এখন সারা বছর লাল শাক পাওয়া যায়। তবে শীতকালে লাল শাক খাওয়ার মজাই আলাদা।

আজকে ভাতের সাথে খাওয়ার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের সুস্বাদু তরকারি রান্না করেছি।তাই ভাবলাম আপনাকে সাথে এতো সুস্বাদু রেসিপি শেয়ার করি।

তাহলে চলুন দেরী কেন?আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করেছি।তা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

IMG-20220124-WA0030.jpg

IMG-20220124-WA0020.jpg

উপাদানপরিমাণ
লাল শাক১ মোঠা।
চিংড়ি মাছপরিমাণ মতো।
পেঁয়াজ১ টি।
রসুন৫-৬ টি পিস।
কাঁচা মরিচ৫-৬ টি।
হলুদ গুঁড়াহাফ চামচ।
জিরা,ধনিয়া গুঁড়াহাফ চামচ।
সয়াবিন তেল৪ চামচ।
লবণপরিমাণমতো

IMG-20220124-WA0019.jpg

IMG-20220124-WA0035.jpg

প্রস্তুত প্রণালীঃ

১ম ধাপ"

IMG-20220124-WA0030.jpg

প্রথমে আমি লালশাক গুলো মাঝারি আকারে টুকরো করে ধুয়ে নিব। চিংড়ি মাছ গুলো আগে থেকে কোটে রেখেছিলাম চিংড়ি মাছ গুলো আলাদা করে ধুয়ে নিলাম।

২য় ধাপ"

IMG-20220124-WA0026.jpg

IMG-20220124-WA0022.jpg

লাল শাক চিংড়ি মাছ ধুয়া হলে, এবার আমি চুলায় একটি হাড়িতে চার চামচ সয়াবিন তেল দিলাম। তেল গরম হলে, পেঁয়াজ কুচি,রসুন কুচি হাড়িতে দিয়ে হালকা ভেজে নিলাম।

৩য় ধাপ"

IMG-20220124-WA0028.jpg

IMG-20220124-WA0029.jpg

পেঁয়াজ,রসুন হালকা ভাজা হলে, এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলো পেঁয়াজ রসুন সাথে দিয়ে চুলার একদম কম আঁচে ভেজে নিব।

৪র্থ ধাপ"

IMG-20220124-WA0034.jpg

IMG-20220124-WA0032.jpg

চিংড়ি মাছ গুলো ভাজা ভাজা হলে, এবার আমি একে একে সব মসলার গুঁড়া চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম। হলুদ গুঁড়া,জিরা ধনিয়া গুঁড়া,কাঁচা মরিচের টুকরো এবং স্বাদ মত লবণ।সব মসলার গুঁড়া চিংড়ি মাছের সাথে দেওয়া হলে, এবার চুলার মাঝারি আঁচে মসলাগুলো ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছের সাথে।

৫ম ধাপ"

IMG-20220124-WA0027.jpg

IMG-20220124-WA0033.jpg

চিংড়ি মাছ সব মসলা ভাজা ভাজা হলে, এবার আমি ধুয়ে রাখা লাল শাক গুলো অল্প অল্প করে হাড়িতে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে লাল শাক মসলার সাথে মাখিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিটের জন্য রান্না করবো।

৬ষ্ঠ ধাপ"

IMG-20220124-WA0024.jpg

15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব লালশাক সিদ্ধ হয়েছে কিনা।লাল শাক সিদ্ধ হলে, লাল শাকের ঝোল মাখা মাখা হলে, আমি চুলা বন্ধ করে দিবো।

বন্ধুরা,আমি লাল শাক রান্না করার সময় পানি দেয় নি। কারণ চুলার মাঝারি আঁচে রেখে লাল শাক রান্না করলে লালশাকের থেকে এমনিতে পানি বের হবে,তাই আমি চুলার মাঝারি আঁচে 15 মিনিট লাল শাক রান্না করেছি।

তৈরি হয়ে গেল,আমার পছন্দের সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি। লাল শাকের তরকারি গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে।

IMG-20220124-WA0015.jpg
বন্ধুরা,আমার রান্না করা চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 4 years ago 

লালশাকের সাথে চিংড়ি মাছ হেব্বি টেস্ট, খুবই সুস্বাদু এবং আমার প্রিয় একটা রেসিপি। দেখেই খেতে ইচ্ছে করছে জানি আপনি খাওয়াবেন না। আর এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে এত সুন্দর করে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 4 years ago 

সত্যি ভাইয়া আপনার মন্তব্য গুলো অনেক ভালো লাগে।মন্তব্যগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে এবং আরো নতুন কাজ করার ইচ্ছে জাগে । আশা করি সব সময় পাশে থাকবেন ভাইয়া ধন্যবাদ।

চিংড়ি মাছ দিয়ে লাল শাকের সুস্বাদু তরকারির রেসিপি টা খুব সুন্দর হয়েছে। এক কথায় অনেক লোভনীয় একটি রেসিপি। দেখেই খেতে ইচ্ছে করছে। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের সুস্বাদু তরকারি সম্পর্কে সুন্দর বর্নণা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপু।

 4 years ago 

সত্যি ভাইয়া আপনার মন্তব্য গুলো অনেক ভালো লাগে।মন্তব্যগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে এবং আরো নতুন কাজ করার ইচ্ছে জাগে । আশা করি সব সময় পাশে থাকবেন ভাইয়া ধন্যবাদ।

 4 years ago 

এই ধরনের শাকের সাথে চিংড়ি মাছ ঝোল করলে অনেক সুস্বাদু লাগে । আমিও গতকাল পালংশাকের সাথে চিংড়ির ঝোল রেসিপি করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল ।আপনার রেসিপি টা অনেক লোভনীয় লাগছে ।খেতে অনেক সুস্বাদু হয়েছিল নিশ্চয় ?এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।জি ভাইয়া আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনি বাসায় রান্না করে দেখবেন।

 4 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

চিংড়ি মাছ দিয়ে লাল শাকের সুস্বাদু রেসিপি আপনি দারুন ভাবে তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও এই রেসিপিটাও আমার কাছে খুব ভালো লেগেছে৷ চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারী দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমার কাছে আপনার রেসিপি দেখে মন ভরে গেলো। আশা করি সব সময় এমন আনকমন রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে এই মন্তব্য করার জন্য জন্য । আমি চেষ্টাকরব নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে।

 4 years ago 

লাল শাক এবং চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটি ভাজি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে খাওয়ার জন্য মনে হচ্ছে খেতেও পারি সুস্বাদু হবে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য আপু

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে এই মন্তব্য করার জন্য জন্য । আমি চেষ্টাকরব নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে।

 4 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের অনেক সুস্বাদু রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 4 years ago 

সকাল সকাল সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। লালশাক এবং ছোট চিংড়ি দুইটিই আমার ভীষণ পছন্দের। খুবই ভালো লাগলো আপনার রে রেসিপিটি। শেয়ার করার জন্য ধন্যবাদ

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

 4 years ago 
আপনি আমার প্রিয় শাক ও মাছের রেসিপি শেয়ার করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া ও উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59294.44
ETH 1583.77
USDT 1.00
SBD 0.37