সজনে পাতা দিয়ে সুস্বাদু ভুনা রেসিপি।মুখে লেগে থাকার মতো স্বাদ "@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুয়ালাইকুম,

Picsart_22-01-28_18-09-30-987.jpg

IMG_20220127_150645.jpg

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

চলে এসেছি আপনাদের মাঝে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে।আমার আজকের রেসিপি মজাদার সজনে পাতার সুস্বাদু ভুনা।

আমরা সবাই জানি সজনে পাতা, সজনে ফুল, ফলের ভেতর প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা অন্যান্য শাকে অথবা সবজির ভিতরে থাকে না। এক কথায় বলা যায় সজনে গাছ পুরোটাই একটি ঔষধি এবং পুষ্টিগুণে ভরপুর একটি বৃক্ষ। আমি সজনে পাতার অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি।তবে এই রেসিপিটি আমি আপনাদের মাঝে প্রথম শেয়ার করছি সজনে পাতা দিয়ে এতো সুস্বাদু রেসিপি তৈরি।সজনে পাতা দিয়ে এতো সুস্বাদু রেসিপি তৈরি করা যায় সেটা আমি জানতাম না।

গত চার পাঁচ দিন আগে আমার হাজবেন্ডের বোনের বাড়িতে গিয়েছিলাম।সেখানে যাওয়ার পরে অনেক রকমের খাবারের আয়োজন করেছিল। সে খাবারের মধ্যে এই সজনে পাতা ভুনা রেসিপি আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রথমে দেখে আমি চিনতে পারিনি পরে আমার আপু এটা কি রেসিপি বললেন। এটা সজনে পাতা দিয়ে তৈরি করেছে সজনে পাতার ভুনা আর আমি গরম ভাতের সাথে খেয়ে দেখি সত্যি সজনে পাতার ভুনা অন্যান্য রেসিপি থেকেও এই সজনে পাতা ভুনাটা সত্যিই অনেক সুস্বাদু।

আপনারা হয়তো সবাই জানেন? আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই পছন্দ করি। নতুন নতুন রেসিপি তৈরি করাটা আমার একটি অভ্যাস হয়ে গেছে। তাই আমার আপুর বাড়ি থেকে সজনে পাতার ভুনা খেয়ে আসার পর চিন্তা করলাম। আজকে দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার সজনে পাতার ভুনা রেসিপি তৈরি করব যে কথা সেই কাজ।

তাই তৈরি করে ফেললাম আমার খুবই পছন্দের সুস্বাদু এবং পুষ্টিকর সজনে পাতা ভুনা রেসিপি। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে।

তাহলে চলুন দেরী কোন?সজনে পাতা কিভাবে ভুনা করেছি তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

IMG_20220127_132157.jpg

IMG_20220127_132409.jpg

উপাদানপরিমাণ
কচি সজনে পাতা১-মোঠা।
পেঁয়াজ১-টি।
আদা বাটা২-চা চামচ।
রসুন বাটাহাফ চামচ।
কাঁচা মরিচ৫-৬ টি।য
লাল মরিচ গুঁড়া১-চামচ।
হলুদ গুঁড়াহাফ চামচ।
জিরা,ধনিয়া গুঁড়াহাফ চামচ।
এলাচি দারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা গুঁড়া২-চা চামচ।
সয়াবিন তেল৬-চামচ।
লবণস্বাদ মতো।

IMG_20220127_142203.jpg

IMG_20220127_142549.jpg

প্রস্তুত প্রণালি

১ম ধাপ"

IMG_20220127_135112.jpg

IMG_20220127_134840.jpg

প্রথমে আমি সজনে পাতা গুলো ডাল থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিলাম।সজনে পাতা পরিষ্কারভাবে ধুয়া হলে,এখন আমি একটি প্যানে এক চা চামচ সয়াবিন তেল দিলাম।

২য় ধাপ"

IMG_20220127_135151.jpg

IMG_20220127_135700.jpg

তেল গরম হলে, এবার আমি ধুয়ে রাখা সজনে পাতাগুলো প্যানে দিয়ে দিলাম এবং চুলার একদম কম আঁচে সজনে পাতাগুলো ভেজে নিব। সজনে পাতা গুলো ভাজা হলে, এবার আমি চুলা বন্ধ করে দিব।

৩য় ধাপ"

IMG_20220127_140846.jpg

IMG_20220127_141917.jpg

সজনে পাতা গুলো ভাজা হলে, এবার আমি পাতা গুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা করব।সজনে পাতাগুলো ঠান্ডা হলে,আমি পাটায় সজনে পাতা গুলো ভালো করে বেটে নিব এইভাবে।

৪র্থ ধাপ"

IMG_20220127_142215.jpg

IMG_20220127_142354.jpg

সজনে পাতা গুলো বাটা হলে, এবার আমি চুলায় একটি প্যানে 5 চামচ সয়াবিন তেল দিলাম। তেল গরম হলে, পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম প্যানে।এবার চামচের সাহায্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ভেজে নিব।

৫ম ধাপ"

IMG_20220127_142735.jpg

IMG_20220127_142839.jpg

পেঁয়াজকুচি হালকা বাদামি রং হলে,এবার আমি আদা-রসুন বাটা প্যানে দিয়ে দিলাম। চামচের সাহায্যে নেড়েচেড়ে আদা-রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিব।

৬ষ্ঠ ধাপ"

IMG_20220127_142902.jpg

IMG_20220127_142942.jpg

পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ভাজা হলে, আমি একে একে সবগুলো মসলা প্যানে দিয়ে দিলাম।লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া,এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা গুঁড়া। এবার আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে মসলাগুলো কিছুক্ষণ ভেজে নিব।মসলাগুলো কিছুক্ষণ ভাজা হলে, এবার আমি পরিমাণমতো পানি দিয়ে দিলাম মসলাগুলো কষানোর জন্য।

৭ম ধাপ"

IMG_20220127_143016.jpg

IMG_20220127_143128.jpg

কিছুক্ষণ মসলা কষানো হলে, এবার আমি বেটে রাখা সজনে পাতা গুলো দিয়ে দিলাম প্যানে। এবার আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে সজনে পাতা বাটা মসলার সাথে মিশিয়ে নিলাম।

৮ম ধাপ"

IMG_20220127_143209.jpg

IMG_20220127_144001.jpg

এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে সজনে পাতা ভুনা করবো নিব চুলার একদম মাঝারি আঁচে। সজনে পাতার পানি শুকিয়ে এলে এবার আমি চুলার আঁচ একদম কমিয়ে সজনে পাতার ভুনা করবো ১০ মিনিট ।

৯ম ধাপ"

IMG_20220127_145037.jpg

10 মিনিট পর সজনে পাতা ভুনা ভুনা হলে, আমি চুলা বন্ধ করে দিব।

সজনে পাতা ভুনা ভুনা রেসিপি তৈরি হয়ে গেলে,এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।

বন্ধুরা,আপনারা অবশ্যই এইভাবে সজনে পাতা ভুনা টা তৈরি করে খেয়ে দেখবেন।আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে😋

বন্ধুরা, আমার রান্না করা সজনে পাতার সুস্বাদু এবং পুষ্টিকর ভুনা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

Sort:  
 4 years ago 

সজনে পাতা দিয়ে অনেক মজাদার এবং ভুনা একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। সজনে পাতা দিয়েও যে এইরকম ভুনা রেসিপি তৈরি করা যায় সেটা সত্যিই আমি আপনার এই পোস্ট না দেখলে জানতেই পারতাম না। যদিও এর আগে কমিউনিটিতে একবার দেখেছিলাম সজনে পাতা দিয়ে এ রকম রেসিপি তৈরি করা। ধন্যবাদ আপনাকে এরকম একটি ইউনিক ধরনের রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 4 years ago 

সজনে পাতা খাওয়া অনেক উপকারী। খেতেও খুবই সুস্বাদু হয়।আমাদের বাড়িতেও প্রায়ই হয়ে থাকে এই ভুনাটি।আপনি খুব সুন্দর ভাবে সহজ ভাবে ভুনা রেসিপি তৈরি করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করে দেখিয়েছেন। খেতেও যে অনেক সুস্বাদু হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।দোয়া করবেন আপু আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি।আশা করি আপু সবসময় আমার পাশে থাকবেন।

 4 years ago 

সজনে পাতার সাক আমার খুবই পছন্দ ।তবে আপনি দেখছি খুবই চমৎকার এবং ইউনিক ভাবে সজনে পাতার ভুনা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । শীতের সময় এমন সজনে পাতা ভুনা রেসিপি খেতে আসলেই খুবই মজাদার লাগে । আমি ব্যক্তিগতভাবে সজনে পাতা শাক খেতে খুবই ভালোবাসি। রেসিপিটি আপনি আমাদের মাঝে অনেক সাজিয়ে গুজিয়ে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে এমন একটি সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি।আশা করি ভাইয়া সবসময় আমার পাশে থাকবেন।

 4 years ago 

আপনি অত্যন্ত পুষ্টিকর খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছেন। সজনে পাতা হলো পুষ্টির এটম বোমা। অসংখ্য রোগের জন্য উপকারী এটি। খুব ভালো উপস্থাপনা ছিল। শিখে নিলাম ইনশাআল্লাহ তৈরি করবো ☺️

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

সজনে পাতা আমাদের দেহের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার রেসিপিটি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আমি মনে করি যে কেউ আপনার দেখানো ধাপগুলো ফলো করে রেসিপি টি তৈরি করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি।আশা করি ভাইয়া সবসময় আমার পাশে থাকবেন।

 4 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি।আশা করি ভাইয়া সবসময় আমার পাশে থাকবেন।

 4 years ago 

  • সজনে পাতা দেখে আমার খুবই ভালো লাগতেছে । এটি দেহের জন্য খুব উপকারী । আপনি খুব সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনাটা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি।আশা করি ভাইয়া সবসময় আমার পাশে থাকবেন।

 4 years ago 
বাহ্!! আপু আপনি সজনে পাতা দিয়ে সুস্বাদু ভুনা রেসিপি।মুখে লেগে থাকার মতো স্বাদ "পোস্ট করে এখন আমার লোভ লাগিয়ে দিয়েছেন ইচ্ছে করছে একটু টেস্ট করে দেখি কতটা সুস্বাদু সত্যিই খুবই চমৎকার স্বাস্থ্যসম্মত একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা♥♥
 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।দোয়া করবেন আপু আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার দিতে পারি।আশা করি আপু সবসময় আমার পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65594.32
ETH 1720.32
USDT 1.00
SBD 0.42