টমেটো ধনে পাতা দিয়ে সুস্বাদু গলদা চিংড়ি মাছ ভুনা"@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুয়ালাইকুম,

Screenshot_20211217-205805_Picsart.jpg

IMG-20211217-WA0003.jpg

সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে।আমার আজকের রেসিপি টমেটো ধনেপাতা দিয়ে গলদা চিংড়ির সুস্বাদু ভুনা রেসিপি।

চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। চিংড়ি মাছ যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। চিংড়ি মাছ দিয়ে যদি কোন সবজি তরকারি রান্না করা হয় স্বাদ যেনো আলাদা হয়ে যায়। দেশে অথবা অন্যান্য দেশে ছোট-বড় অনেক রকমের চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ একই রকমের হলেও স্বাদ কিন্তু আলাদা। কিছু চিংড়ি মাছ বিভিন্ন সবজি তরকারি রান্না করে খেতে ভালো লাগে। কিছু চিংড়ি মাছ ভুনা করে খেতে ভালো লাগে।ওইসব চিংড়ি মাছের মধ্যে গলদা চিংড়ি অন্যতম।

গলদা চিংড়ি ভুনা খুবই সুস্বাদু মাসে দু একবার গলদা চিংড়ি ভুনা আমার ঘরে খাওয়া হয়।দাম বেশি থাকাই কম কিনা হয় ।
আমার মা গলদা চিংড়ি ধনেপাতা দিয়ে শীতের দিনে ভুনা করতেন।আমার মা দীর্ঘ অনেক মাস পর আমার শ্বশুর বাড়িতে এসেছে।তাই আমার মাকে রান্না করে খাওয়ানোর জন্য আজকে দুপুরে গলদা চিংড়ি মাছ ভুনা করেছি।তাই ভাবলাম আপনাদের সাথে এই সুস্বাদু রেসিপি শেয়ার করে।

তাহলে চলুন, টমেটো ধনেপাতা দিয়ে গলদা চিংড়ি ভুনা রেসিপি তৈরি করেছি কিভাবে তা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

IMG_20211217_115620.jpg

IMG_20211217_122742.jpg

উপাদানপরিমাণ
গলদা চিংড়ি৫০০ গ্রাম।
টমেটো৩ টি।
পেঁয়াজবড় আকারের ২ টি।
কাঁচা মরিচ৫-৬ টি।
রসুন বাটা১ চামচ।
লাল মরিচ গুঁড়া১ চামচ।
হলুদ গুঁড়াহাফ চামচ।
জিরা,ধনিয়া গুঁড়া১ চামচ।
সয়াবিন তেল৫ চামচ।
ধনে পাতাপরিমাণ মতো।
লবণস্বাদ মতো।

IMG_20211217_123712.jpg

IMG_20211217_124351.jpg

প্রস্তুত প্রণালীঃ

১ম ধাপ"

IMG_20211217_123743.jpg

প্রথমে আমি গলদা চিংড়ি গুলো ভালো করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম।

২য় ধাপ"

IMG_20211217_123851_mfnr.jpg

IMG_20211217_123918_mfnr.jpg

দ্বিতীয় ধাপে আমি এবার চুলায় প্যান বসিয়ে 5 চামচ সয়াবিন তেল দিলাম। তেল গরম হলে কুচে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচের টুকরো প্যানে দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিলাম।

৩য় ধাপ"

IMG_20211217_124226_mfnr.jpg

IMG_20211217_124403_mfnr.jpg

পেঁয়াজ হালকা বাদামি রং হলে,এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা হালকা ভাজা হলে,এবার আমি একে একে সব মসলার গুঁড়া প্যানে দিয়ে দিলাম।লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া,জিরা ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ।

৪র্থ ধাপ"

IMG_20211217_124433_mfnr.jpg

IMG_20211217_124514_mfnr.jpg

IMG_20211217_124908_mfnr.jpg

মসলা গুলো হালকা ভাজা হলে, এবার আমি ধুয়ে রাখা গলদা চিংড়ি মাছ এবং টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম।এখন আমি চামচের সাহায্যে টুকরোগুলো ভালো করে মশলার সাথে চামচ দিয়ে মাখিয়ে নিলাম।চুলার মাঝারি আঁচে গলদা চিংড়ি এবং 5 মিনিট ভেজে নিলাম।

৫ম ধাপ"

IMG_20211217_124946_mfnr.jpg

IMG_20211217_130440_mfnr.jpg

IMG_20211217_130708_mfnr.jpg

গলদা চিংড়ি মাছ সব মসলা এবং টমেটো ভাজা হলে, এবার আমি পরিমাণমতো পানি দিব।চিংড়িগুলো রান্না হওয়ার জন্য এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আছে 15 মিনিট রান্না করবো। 15 মিনিট পর চিংড়ি মাছের ঝোল শুকিয়ে ভুনা হলে, আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম।

৭ম ধাপ"

IMG_20211217_130826_mfnr.jpg

এবার আমি ধনেপাতা কুচি গুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে গলদা চিংড়ির সাথে মিশিয়ে নিলাম।এখন আমি চুলা বন্ধ করে দিলাম।

গলদা চিংড়ি মাছ আমি গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করি।
আপনারা চাইলে গরম ভাত পোলাওর সাথে খেতে পারেন খুবই সুস্বাদু।টমেটো টক ভাবটা আরো গলদা চিংড়ি মাছের স্বাদ বাড়িয়ে দেয়।

IMG-20211217-WA0003.jpg

আমার রান্না করা গলদা চিংড়ি মাছ ভুনা যদি আপনাদের ভালো লাগে।
অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

Sort:  

চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আর আপনি খুব সুন্দর ভাবে শীতের সবজি যেমন ধনেপাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আর সর্বোপরি আপনার উপস্থাপনা খুব ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

জি ভাইয়া,ধনে পাতা,টমেটো দিয়ে গলদা চিংড়ি ভুনা সত্যি অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

টমেটো ধনে পাতা দিয়ে সুস্বাদু গলদা চিংড়ি মাছ ভুনা রেসিপি টা দেখতে খুব লোভনীয় লাগছে। গলদা চিংড়ি খেতে খুব সুস্বাদু লাগে সাথে সবজি মিশ্রনে আরো স্বাদ বাড়িয়ে দেয়। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন‍্য ধন্যবাদ আপনাকে। খুবই সহজে উপস্থাপন করেছেন রেসিপি টা যে কেউ তৈরি করতে পারবে। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 4 years ago 

ভাইয়া, গলদা চিংড়ি মাছ ধনেপাতা টমেটো দিয়ে রান্না করলে গলদা চিংড়ি রান্না করার স্বাদ আলাদা হয়ে যায়।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

ওয়াও আপু।
দেখতে লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। তরকারির রঙ পারফেক্ট। আপনার আম্মুর জন্যে খুব সুন্দর ভাবে রান্না করেছেন এবং সেটি আমাদের মাঝে সুন্দরভাবেই উপস্থাপন করেছেন। 😍

 4 years ago 

জি ভাইয়া গলদা চিংড়ি মাছ ভুনা সত্যি অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 4 years ago 

টমেটো ধনে পাতা দিয়ে গলদা চিংড়ি মাছের অসাধারণ ভুনা রেসিপি তৈরি করেছে। গরম ভাতে খেতে কি যে মজা!!!
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে। দেখে জিভে জল চলে আসল।
মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হবে।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।

 4 years ago 

টমেটো ধনেপাতা দিয়ে গলদা চিংড়ি ভুনা গরম ভাতের সাথে সত্যিই খেতে অনেক সুস্বাদু লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

আপনি গলদা চিংড়ি দিয়ে দারুন একটা রেসিপি শেয়ার করেছেন। খেতে অনেক সুস্বাদু। গলদা চিংড়ি দিয়ে তরকারি ঝোল বা ভুনা দুটাই খুব স্বাদের হয় । আর গলদা চিংড়ির মাথায় বেশি ঘিলু থাকলে আরো বেশি ভাল লাগে। আমি কালকে খেয়েছি তবে শুধু মাথা দিয়ে, দারুন লাগে এক কোথায়। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটি।

 4 years ago 

হ্যা দাদা,গলদা চিংড়ি ভুনা অথবা ঝোল খেতে অনেক সুস্বাদু লাগে। গলদা চিংড়ি ঘিলু থাকলে সত্যি অনেক খেতে সুস্বাদু লাগে। ধন্যবাদ দাদা এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

টমেটো ধনে পাতা গলদা চিংড়ির রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছ অনেক মজা হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন। লাস্টের ছবিটি দেখে লোভ সামলানো মুশকিল। 😍😍

 4 years ago 

জি ভাইয়া,ধনেপাতা টমেটো দিয়ে গলদা চিংড়ি ভুনা সত্যিই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

টমেটো ধনেপাতা দিয়ে গলদা চিংড়ি রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

জি ভাইয়া,ধনেপাতা টমেটো দিয়ে গলদা চিংড়ি ভুনা সত্যিই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্যের জন্য

 4 years ago 

চিংড়ির মধ্যে সবথেকে গলদা চিংড়ি বেশি সুস্বাদু । আপনি খুব সুন্দর ভাবে চিংড়ি দিয়ে এবং টমেটো দিয়ে সুন্দর একটি রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনি ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার রেসিপি আমার খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

জি আপু,চিংড়ি মাছের মধ্যে গলদা চিংড়ি সত্যিই অনেক সুস্বাদু খেতে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দরভাবে গলদা চিংড়ির ভুনা রেসিপি রান্না করেছেন। খুব সুন্দর হয়েছে রেসিপি রান্না। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ❤️❤️

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য

 4 years ago 

খুব লোভনীয় রেসিপি 😋
কি বলবো এটা আমার প্রিয় একটি খাবার 😋
আপনার উপস্থাপনা পরিস্কার আর সুন্দর ছিল ♥️
খুব ভালো, খুব ভালো 👌
এগিয়ে যান ✨
ঠিক পাশেই রয়েছি 🥀

 4 years ago 

ভাইয়া,আপনাদের ভালবাসা আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব।আপনারা আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63311.46
ETH 1687.53
USDT 1.00
SBD 0.41