জব ইন্টারভিউ শেষ হবার পর যে সকল কাজ করা উচিত

in #skill8 years ago

হ্যালো স্টেমিয়ানরা কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আগের অনেক পোস্টে জবের জন্য সিভি তৈরি, সিভির নানা ধরনের ভুল এবং জব ইন্টারভিউয়ের প্রিপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি এর শেষ পদক্ষেপ অর্থাৎ জব ইন্টারভিউ শেষ হবার পর আপনাকে যা যা করতে হবে তাই নিয়ে আলোচনা করবো। আশা করি সময় দিয়ে পোস্টটি পড়বেন ।

Source

আমরা অনেকেই ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারলে নিজেকে মনে হয় সাত আসমানের উপরে উঠে গেছি। হুম এটাই স্বাভাবিক কারন এখনকার জব মার্কেটের এমন অবস্থা যে একটি জব পাওয়া আর সোনার হরিন পাওয়া সমান কথা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এত ভালো পারফরমেন্স এর পরও যদি জবটা না পান তাহলে সেই খুশি কোথায় যাবে? একটু ভেবে দেখা উচিত, কারন আপনি একাই ভালো পারফরমেন্স দেন নাই এমনটাও হতে পারে অন্য আরেকজনও ভালো পারফরমেন্স করেছে। তো এবার ভাবুন রিক্রুটার কাকে বেছে নিবে ? এবং কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করবে ? রিক্রুটার আপনাদের মধ্যকার আচার-ব্যবহার ও স্মার্টনেস এর যাচাইয়ের মাধ্যমে সিলেক্ট করবেন। তাহলে আসুন জেনে নেই সেই সব আচার-ব্যবহার ও স্মার্টনেসের কিছু নমুনা।

জব ইন্টারভিউ শেষে কখনো উল্লাসিত হয়ে ইন্টারভিউ রুম থেকে বের হবেন না, নিজের মন স্থির রাখুন। প্রত্যেক ইন্টারভিউ শেষে জব রিক্রুটাররা আপনার কোন ধরনের কিছু জানার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করে থাকেন।তখন অনেকেই মাথা নাড়িয়ে বুঝিয়ে দেই যে না " আমার কিছু জানার নেই "। এটা কোন মতেই করা ঠিক নয়। অবশ্যই আপনি প্রশ্ন করবেন এটা আপনার অধিকার , আপনি যেখানে চাকরি করতে ইচ্ছুক সেখাঙ্কার নানা ধরনের সুবিধা ও স্যালারি বিষয়ে প্রশ্ন করবেন। এতে তারা আগ্রহের সাথে আপনার প্রশ্নের উত্তর দিবেন এবং আপনার প্রতি একটি পজেটিভ ধারনা পেয়ে যাবেন ।

এর পাশাপাশি জিজ্ঞাসা করতে পারেন যে জবে কবে জয়েন করতে হবে, এতে আপনার এমন আগ্রহ দেখে তাদের মধ্যে পজেটিভ ধারনা বৃদ্ধি পাবে। কিন্তু এটা মনে রাখবেন অবশ্যই ইন্টারভিউ ভালো হলে এমনটা বলবেন । অনেকে ইন্টারভিউ রুমে নানা ধরনের অজুহাত নিয়ে ঢুকেন, এসব করা চলবে না। আপনার যদি মনে হয় জবটি আপনার হবে না তাহলে আপনার ভুল গুলো তাদের কাছ থেকে জেনে নিন এবং ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন । ইন্টারভিউয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউ রুমে উপস্থিত সকল ব্যক্তির সাথে ভালো ব্যবহার করুন।

Sort:  

You got a 85.23% upvote from @bdvoter courtesy of @rishan!

Delegate Your SP to us at @bdvoter and earn daily 100% profit share for your Delegation & Reward will be Distributed Automatically Daily.

500 SP, 1000 SP, 2500 SP, 5000 SP, 10000 SP.

If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server & If you want to support our service, please set your witness proxy to Steemit Bangladesh.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61655.78
ETH 1609.66
USDT 1.00
SBD 0.47