সবার জন্য একটি সচেতনতা বার্তা । স্ক্যামারদের সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।steemCreated with Sketch.

in Steem For Bangladesh3 years ago (edited)

Yellow Simple Healthy Eating Habits Tips Youtube Thumbnail (1).png
Cover created on Canva

স্টিমিট প্লাটফর্ম আমাদের জন্য একটি ভালোবাসার জায়গা , ব্লগিং করতে ভালো লাগে বলেই এই প্লাটফর্মের প্রতি সবার একটি সফট কর্নার তৈরি হয়েছে ।

এই প্লাটফর্ম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তাদের সৃজনশীলতা দেখানোর জন্য একটি উত্তম জায়গা করে দিয়েছে । তবে সকল ভালো জায়গায় কিছু খারাপ মানুষ ঢুকে পরে যার ফলে অন্যরা যারা ভালো কাজ করছে তাদেরকে ‌অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় । প্রতারকদের এই অনৈতিক কাজের কথা জানার পর আমি ‌অনেক হতাশ হয়েছি ।

কিছু প্রতারক তাদের সুবিধার জন্য অন্যদের নাম ব্যবহার করে সহজ সরল মানুষদের থেকে সুবিধা আত্মসাৎ করেছে যেটা খুবই অনৈতিক কাজ । তারা আরেকজন রেপুটেড ইউজারের নাম ব্যবহার করেও একই অনৈতিক কাজটি করেছে । এরা পুরো একটি রিজিয়নের কমিউনিটির সাথে অন্যায় করেছে । নিচের পোস্টটি যিনি লিখেছেন উনার সাথেও একই ঘটনা ঘটেছে ।

অনেক অনুসন্ধান করে জানাতে পারলাম তারা বেশ কিছুদিন আগে থেকে তাদের এই ক্রিয়াকলাপ গুলো চালিয়ে যাচ্ছিলো ‌এবং তাদের একটি It প্রতিষ্ঠান রয়েছে । তবে যখন ভোক্তভোগীরা তাদের ব্যাপারে আমাদেরকে অভিযোগ জানিয়েছে তখন বুঝতে পারলাম যে এই মানুষগুলো কতোটা লোভী ।

তারা তাদের সুবিধার জন্য অন্য আরেকজনের নামকে ব্যবহার করতেও দ্বিধাবোধ করেনি । সে সকল স্কামারদের জানাতে চাই আপনাদের এই অনৈতিক কাজের ব্যপারে আমরা অবগত হয়েছি এবং আপনাদের বিরুদ্ধে আমরা লিগাল একশন নিবো ।

কতোটা নিচু মনমাসিকতরা মানুষ হলে এই কাজটি তারা করতে পেরেছে একবার ভাবুন । এই কাজটি শুধু একা একজন করেনি তাদের একটি চক্র গঠন করে তারা এই অনৈতিক কাজটি করেছে ।

আমরা এই চক্রের কয়েকজনকে ইতোমধ্যে কমিউনিটি থেকে নিষিদ্ধ করে দিয়েছি । আমাদের কমিউনিটিতে এই ধরনের প্রতারকদের জন্য কোনো জায়গা নেই । আমাদের অনুসন্ধান এখনো জারি আছে এবং যারা এই চক্রের সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে আমরা লিগাল একশন নিবো ।

এরা হলো প্রতারক সদস্য:

আর কমিউনিটির সকল সদস্যদের জানাতে চাই যে ,স্টিমিট সম্পূর্ণ উন্মুক্ত একটি প্লাটফর্ম । আপনি কন্টেন্ট লিখতে পছন্দ করেন ,‌কিন্তু স্টিমিট সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারনে প্রতারক আপনাকে স্টিমিটের সাথে পরিচয় করিয়ে দিয়ে একাউন্ট তৈরি করতে সাহায্য করে অর্থ হাতিয়ে নেয় ।

স্টিমিট একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম । কোনো প্রতারক যদি কোনো নতুন একজন সদস্যকে ইনভাইট করার বিনিময়ে তাদের থেকে অর্থ দাবি করে তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণাৎ একশন নিবো ।

এই প্লাটফর্মে আমরা এমন কোনো সদস্যদের চাইনা যারা এই ধরণের অনৈতিক কাজের সাথে জড়িত ।

সবাই সতর্ক থাকবেন এবং এই ধরনের একটিভিটি যদি কোথাও দেখতে পান তাহলে আমাদের অবশ্যই জানাবেন ।


ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য

English

Steemit platform is a place of love for us, because we like blogging, everyone has a soft corner towards this platform.

This platform has made content creators a great place to showcase their creativity. But in all good places, some bad people enter and as a result others who are doing good work have to fall into unpleasant situation. I am very disappointed after learning about an unethical act of fraudsters.

Some fraudsters have used identity for their advantage to extort benefits from simple people which is very unethical. They also did the same unethical thing by using the name of reputable user. They have wronged the entire community of the region. The same thing happened to the user who wrote the post below.

After a lot of research, I was able to tell that they have been continuing their activities for quite some time and they have an IT company. But when consumers victims complain to us about them, I realized how greedy these people are.

They did not hesitate to use other people's names for their advantage. We want to inform all those scammers that we are aware of your unethical work and we will take legal action against you.

They invited people using reputed user name and embezzled benefits from victims. Think how low minded people are that they could do this. This act was not done by one person alone but they formed a circle and did this immoral act.

We have already banned some of this gang from the community. There is no place in our community for such scammers. Our investigation is still on and we will take legal action against all those involved in this cycle.

These are the fraudulent members:

And I want to inform all the community members that Steemit is a completely open platform. You love to write content, but because you have no knowledge about Steemit, scammers introduce you to Steemit and help you create an account and take the benefits.

Steemit is a social media platform. If any scammer demands anythings from new user in exchange for inviting a them then we will definitely take immediate action against them .

We do not want any members on this platform who are involved in such unethical activities.

Everyone be careful and let us know if you see any such activity anywhere.


Thank You So Much For Reading My Blog
Sort:  
 3 years ago 

কিছু লোভী এবং অসাধু মানুষ তাদের নিজেদের সম্মানের সাথে দেশের সম্মান ক্ষুন্ন করছেন। বাংলাদেশের নাম উল্লেখ করে এমন একটা পোষ্ট আমি ইনক্রিয়েডিবল ইন্ডিয়া কমিউনিটিতে দেখেছিলাম এই দুইজনের জন্য হয়তো। আমরা সবাই সফল হওয়ার চেষ্টা করি নিজের মেধার সদ্ব্যবহার করে, অপব্যবহার করে নয়। এই পোষ্ট থেকে শিক্ষাগ্রহণ করা উচিত যে আপনি যতই চতুর হোন না কেন যেকোন সময় আপনি ধরা পড়বেন। সাধু সাবধান ⚠।

 3 years ago 

সকল জায়গায় এরকম কিছু মানুষ ছড়িয়ে পড়ে আর তাদের এই কুকর্মের জন্য অন্যদের অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় । তবে সবাইকে সতর্ক করা জরুরি যাতে আর কেউ এদের দ্বারা ভোক্তভোগী না হয় ।

 3 years ago 

@rimirahman এর পোস্টে করা আপনার মন্তব্যে অনেকেই রিপ্লে করছে দেখলাম। তারা সবাই এটাকে মিথ্যা বলেছে। আমার মনে হচ্ছে @rimirahman পক্ষে যারা কথা বলছে তারাই আপনার কাছে তার বিরুদ্ধে বলেছে।

https://steemit.com/hive-170554/@ripon0630/s1ocir

আইডি গুলো থেকে রিপ্লে দেওয়া ইউজারদের মধ্যে কেউ আপনার সাথে যোগাযোগ করছে নাকি খেয়াল করেন। কাউকে শিক্ষা দেওয়ার পর সেই শিক্ষার কৃতজ্ঞতা না জানিয়ে প্রতারণা করা সত্যিই আমাদের জন্য হতাশা জনক।

ভুক্তভোগীদের সাথে কথোপকথন গুলো উন্মোচন করতে হবে। মনে হচ্ছে কেউ এখানে দ্বিমুখী সাপের মত কাজ করছে।

 3 years ago 

সঠিক তথ্যের উপর ভিত্তি করে এই পাবলিকেশনটি করা হয়েছে । সে টাকা সংগ্রহ করতে সাহায্য করেছে এবং নিজেও ফি দিয়েছে সেটা একটা কনফারেন্সে স্বীকার করেছে । তাছাড়া তার থেকে এতো অনুরোধ করার পরও যাকে সে টাকা গুলো কালেক্ট করে দিয়েছে তার নাম বলে নি। কেউ কখনও অন্যায় করলে সেটা স্বীকার করতে চায় না । সে যাদের ইনভাইট করেছে তাদের প্রথম পোস্টটি দেখলেই বুঝতে পারবেন । সে একসাথে যখন এতো নতুন সদস্যের বাল্কে ইনভাইট করেছিলো তাও আবার একই গল্প দিয়ে তখনই সন্দেহ হয়েছিলো ।

 3 years ago 

I think this user you mentioned is mysterious. No one can say how much the greed of money can bring people down, so before ID verification some strict rules should be laid down so that frauds cannot happen.

 3 years ago 

মানুষ লোভি, মানুষ টাকার জন্য এমন অনেক কিছু করতে পারে। আফসোস হয় যখন স্টিমিটে থাকা বিশ্বাসী সদস্যদের উপর যারা এমন কিছু করে বেড়ায়। তাদেরকে আমরা আমাদের বিশ্বাসের স্থানে জায়গা দেই কিন্তু তারা ধরে রাখতে পারে না।

সামান্য স্টিমিট থেকে হয়তো তারা বঞ্চিত, অপমানিত ও অপদস্ত হবেন তাতো না। এটি মানুষের অধিকার আত্মসাৎ করা। এটির ক্ষমা পাওয়া অযোগ্য। একবারও কি তারা পরকালের কথা ভেবেছে? একবারও কি তারা সেই আখিরাতের কথা ভেবেছে? কী জবাব দিবে সেখানে। সামান্য টাকার জন্যে এততা নিচে নামতে পারে৷ ভাবতেই খারাপ লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61583.79
ETH 1637.38
USDT 1.00
SBD 0.41