📸🏞️মাঠ থেকে তোলা আমার কিছু ফটোগ্রাফিি//
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rezaul-420 বাংলাদেশের নাগরিক।
আজ - ১৪ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| শরৎকাল |
আসসালামু আলাইকুম,আমি রেজাউল করিম। আমার ইউজার নাম @rezaul-420। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ছবিগুলো আমি মাঠ থেকে তুলেছিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক,,,
What's 3 Word Location:
https://w3w.co/laterally.automation.toboggans
ঝলমলে সোনা রোদ পড়ে গ্রামের মাঠে মাঠে। যতদূর চোখ যায় দেখা যায় অফুরান সবুজের সমারোহ। এটা হচ্ছে একটি খেজুর গাছ। যখন সবুজের মধ্যে এরকম খেজুর গাছ থাকে দেখতে অনেক সুন্দর দেখায়। এখানে বিভিন্ন পশু পাখির আশ্রয় নেয়। সবুজে ভরা মাঠকে সুন্দর দেখাতে এসব গাছের গুরুত্ব অনেক।
What's 3 Word Location:
https://w3w.co/graph.pregnancies.eiderdown
এটা হচ্ছে মাঠের মধ্যে হওয়া কাশ ফুলের গাছ। এখানে একটু উঁচু জায়গা এবং শুকনো জায়গা থাকে সেখানে এই গাছ গুলো হয়। এই গাছগুলোতে সাদা সাদা ফুল হয়। গাছগুলো বড় হলে অনেকেই কুঁড়েঘর তোলে অথবা গরুর খাবার জন্য কেটে আনে।
What's 3 Word Location:
https://w3w.co/operating.fondest.sugarplum
এটা হচ্ছে ধানক্ষেত। কিছুদিন আগে এই জমিতে ধান লাগানো হয়েছিল। এখন এই জমিতে অনেক আগাছা হয়েছে,তাই একজন কৃষক তার জমিতে আগাছা পরিষ্কার করছে। এতে ধান গাছ দ্রুত বড় হবে এবং অনেক শক্ত পাবে।
What's 3 Word Location:https://w3w.co/makeups.straggling.pebble
এখন বর্ষার সময় মাঠে প্রচন্ড পানি হয়েছে। তাই কৃষক মাঠের মধ্যে পাট জাগ দিয়েছিল। এখন পাট ধোয়ার পর পাটকাঠি গুলো পানির উপরে তোলা হচ্ছে। এতে তাদের কষ্ট হলেও অনেক সহজেই বহন করতে পারছে। এই পাটকাঠি গুলো শুকিয়ে গেলে তারা বাড়ি নিয়ে যাবে।
What's 3 Word Location:
https://w3w.co/farmhouse.birdies.equa
এটা হচ্ছে পানির মধ্যে হওয়া কচুরিপানার ফুল। মাঠে যেখানে একটু নিচু জায়গা আছে সেখানে এই কচুরিপানার জন্ম নেয়। সেই জায়গা থেকে আমি আমার ফোনের ক্যামেরা জুম করে ছবিটা তুলেছিলাম।
আজকে আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি ছবির সাথে কিছুটা বর্ণনা দেওয়ার। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভুল হলে ক্ষমা করে দিয়েন।
আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।
ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছ, প্রকৃতি এবং গ্রামীন দৃশ্যাবলী আমি সবয়েছে বেশী উপভোগ করি। এই রকম সুন্দর কিছু শেয়ার করতে থাকেন, ভালো কাজের পুরস্কার অবশ্যই পাবেন। ধন্যবাদ