রঙিন কাগজ দিয়ে নকশা।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজ দিয়ে নকশা।

IMG-20250311-WA0010.jpg

আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের নকশা তৈরি করেছি।জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের নকশা আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের নকশা তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।

রঙিন কাগজের নকশা তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল

প্রস্তুতির ধাপ সমূহঃ

ধাপ-১ঃ

প্রথম স্টেপে রঙিন কাগজ, কাঁচি, পেন্সিল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে। রঙিন কাগজ মাঝামাঝি স্থান থেকে সমান মাপে ভাঁজ করে নিতে হবে।

IMG-20250311-WA0000.jpg

IMG-20250311-WA0001.jpg

ধাপ-২ঃ

এর পর সমান চার অংশে আবার ভাজ দিয়েছি। পরবর্তীতে মাঝ অংশ থেকে আবারো ভাজ দিয়েছি।

IMG-20250311-WA0002.jpg

IMG-20250311-WA0003.jpg

ধাপ-৩ঃ

এবার রঙিন কাগজের মাঝ অংশ থেকে কোনাকুনি ভাজ করে নিতে হবে।

IMG-20250311-WA0004.jpg

ধাপ-৪ঃ

একই ভাবে আবারো ভাজ করে নিতে হবে।

IMG-20250311-WA0005.jpg

ধাপ-৫ঃ

এখন সব গুলো ভাঁজ একসাথে মিলিয়ে দিতে হবে।

IMG-20250311-WA0006.jpg

ধাপ-৬ঃ

এবার রঙিন কাগজের ওপর পেন্সিল দিয়ে ডিজাইন অঙ্কন করতে হবে।

IMG-20250311-WA0007.jpg

ধাপ-৭ঃ

এরপর রঙিন কাগজ গুলো কোন মাপে কাটতে হবে তার জন্য ক্রস চিহ্ন দিতে হবে।

IMG-20250311-WA0008.jpg

ধাপ-৮ঃ

পেন্সিলের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে রঙিন কাগজ কেটে নিতে হবে।

IMG-20250311-WA0009.jpg

ধাপ-৯ঃ

এবার রঙিন কাগজ টি ছাড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল রঙিন কাগজের নকশা।

IMG-20250311-WA0010.jpg

এভাবেই খুব সহজে রঙিন কাগজের নকশা তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

বাহ,ইদানিং আপনার diyগুলি দেখে খুবই ভালো লাগছে দাদা।আসলে আজকের রঙিন কাগজ দিয়ে তৈরি নকশাটি অসাধারণ হয়েছে।অনেকটা মাকড়সার জালের মতোই দেখতে লাগছে,ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে নকশা খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন ধাপগুলো দেখে শিখে নিলাম।

 last year 

নকশাটি বেশ চমৎকার হয়েছে ভাই। এ ধরনের নকশাগুলো কাটতে হলে খুব নজরদারিতে রেখে কাটতে হয়, কারণ কাটার বেমিল হলে ডিজাইনও বেমিল হয়ে যায়। যাইহোক খুব সুন্দর হয়েছে ভাই ভালো থাকবেন সর্বদায়।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন ভাইয়া।রঙিন কাগজের নকশা করতে আমিও ভীষন পছন্দ করি।তবে রঙিন কাগজের নকশা করতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়।একটু এদিক-সেদিক হলেই সব শেষ।আপনি তো দেখছি খুব সুন্দরভাবে ই নকশাটি করে আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন।অনেক ধন্যবাদ জানাই চমৎকার একটি নকশা আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

বাহ্! চমৎকার একটি নকশা তৈরি করেছেন ভাই। রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করলে,দেখতে আসলেই দারুণ লাগে। তাছাড়া প্রতিটি ধাপের বর্ণনা দারুণভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো এই ডাই পোস্টটি দেখে। এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরী নকশা অনেক সুন্দর হয়েছে। ছোট সময় দেখতাম রঙিন কাগজ দিয়ে নকশা কেটে ঘর বাড়ি সাজাতো। কবে আমি কোনদিন নকশা কাটি নাই। মানে কোন সময় চেষ্টা করি নাই। আপনার নকশা টি অনেক গুলো পাঁপড়ি বিশিষ্ট হয়েছে। ভালোই লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63172.75
ETH 1703.11
USDT 1.00
SBD 0.40