প্রকৃতির সঙ্গে পর্ব-৬
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে ষষ্ঠ পর্ব নিয়ে। আশা করি আগের পর্ব গুলোর মতই এই পর্বটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
কখনো কমলা। কখনো নীল। প্রকৃতি প্রতিদিন নতুন নতুন রঙে নিজেকে সাজায়। গ্রামের জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো সরলতা। এখানে মানুষ খুব সাধারণভাবে জীবন কাটায়। বড় বড় স্বপ্ন না থাকলেও ছোট ছোট সুখ আছে। পরিবারের সাথে সময় কাটানো আছে। প্রকৃতির সাথে মিশে থাকার আনন্দ আছে। এই সরল জীবনই অনেক সময় মানুষের মনে সত্যিকারের শান্তি এনে দেয়।
বিকেলের সময় গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে মন ভালো হয়ে যায়। হালকা বাতাস গায়ে লাগে। দূরে মাঠের ভেতর দিয়ে মানুষ বাড়ি ফিরছে। কোথাও গরু চরছে। কোথাও বাচ্চারা খেলছে। এই সাধারণ দৃশ্যগুলোই গ্রামের সৌন্দর্যকে বিশেষ করে তোলে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |