আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জাদু। পর্ব ১

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এবার একটি নতুন সিরিজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সিম্পল কিছু প্রম্পট ইউজ করে দারুন সব ইমেজ জেনারেট করা যায়। আমার জেনারেট করা ইমেজ এবং ইউজ করা প্রম্পট শেয়ার করবো আপনাদের সাথে। এই সিরিজের আজ প্রথম পর্ব।

নোট: ওপেন এআই ইউজ করে ছবিগুলো জেনারেট করা। পেইড ভার্সন ইউজ করে ছবিগুলো জেনারেট করেছি এবং নিজস্ব ব্লগিংয়ে শেয়ার করার পূর্ণ রাইটস রয়েছে ।

প্রথম ইমেজ

file-NnU8Nqy0QWWmmBygpMcV8swZ.webp

পাহাড়ি জুম চাষিরা পাহাড়ে ফসল উৎপাদন করছে।
টিলা ও পাহাড়ে অবস্থিত বিভিন্ন ধাপের সবুজ ক্ষেত্র। পাহাড়ের চূড়ায় এবং ঢালে জুম চাষিরা ফসল কাটছে। তাদের হাতে কাঁচি ও ঝুড়ি রয়েছে, আর আশেপাশে ফসলের গাছপালা। আকাশে মেঘে আচ্ছন্ন স্নিগ্ধ পরিবেশে ছবি তৈরি হবে।



দ্বিতীয় ইমেজ

file-AULobCPOmOLV3VuuuEoqybWF.webp

নদীতে জেলেরা মাছ ধরছে।
একটি প্রশস্ত নদীর দৃশ্য যেখানে জেলেরা নৌকায় বসে জাল ছুঁড়ছে। তাদের পোশাকে গ্রাম্য শৈলী ও শান্তিপূর্ণ নদীর পাড়ে চারপাশে গাছপালা। দূরে কিছু পাহাড়ের আভাস দেখা যায় এবং নদীর উপর সূর্যের আলো চিকচিক করছে।



তৃতীয় ইমেজ

file-ybfx9TLAghqz47XIId3Dd4my.webp

জমিতে হারভেস্টিং চলছে।
সোনালি রঙের ধানের ক্ষেত্র যেখানে কৃষকরা হারভেস্ট করছে। মাঠে কৃষক ও কৃষাণীরা মাটিতে নেমে ধান কাটছে। আশেপাশে খড়ের গাদাগুলো স্তূপাকারে সাজানো। চারপাশে নীল আকাশ এবং মাঠে শ্রমজীবী মানুষের কোলাহলপূর্ণ পরিবেশ।



চতুর্থ ইমেজ

file-KpuNDck76T0nuU6uPLyRpW4T.webp

গ্রামীণ রাস্তায় ছোট বাচ্চারা খেলা করছে।
মাটির রাস্তার ওপর ছোট বাচ্চারা খেলা করছে। বাচ্চাদের পরনে সাদা শার্ট, গেঞ্জি এবং হাফ প্যান্ট, তারা মাটিতে বসে হাঁসছে ও খেলছে। রাস্তার পাশে সবুজ গাছপালা ও দেহাতি বাড়ির আভাস। ছবিতে শৈশবের আনন্দ এবং নির্ভাবনাময় জীবনধারা ফুটে উঠবে।



পঞ্চম ইমেজ

file-lD0mYLIble9m1czwTzxJsZhQ.webp

ট্রাক্টরে কৃষক সরিষা খেতে যাচ্ছে।
এক গ্রামীণ রাস্তায় ট্রাক্টরে বসে কৃষক সরিষা ক্ষেতে যাচ্ছেন। ক্ষেতের চারপাশে হলুদ সরিষা ফুল ফুটে আছে এবং আকাশে রোদ ঝলমল করছে। ট্রাক্টরের পাশে ধুলোমাখা রাস্তা এবং দূরে নীল আকাশের নিচে শস্য ক্ষেত্রের চমৎকার দৃশ্য।





IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 2 years ago 

এই এ আই টুল গুলি সত্যিই ভীষণ অবাক করে দেয়। যেমন এখানে বাচ্চাদের যে ছবিটা তৈরি হয়েছে সেটা কত অসাধারণ দেখলেই বোঝা যায়। এগুলো যে নকল মাঝে মাঝে যেন জোর করে বিশ্বাস করতে হয়। বর্তমানে এই টেকনোলজি এক বিরাট রিভলিউশন নিয়ে আসতে চলেছে। কত সহজে সবকিছু হাতের কাছে পাওয়া যায় আজ। আপনার তৈরি করা ছবিগুলিও অনবদ্য হয়েছে।

 2 years ago 

ছবিগুলো তো এককথায় অসাধারণ হয়েছে ভাই। সত্যি চমৎকার লাগল। তবে পেইড ভার্সন যেহেতু
ইউজ করেছেন সেটা কত দিয়ে নিয়েছেন কীভাবে নিয়েছেন এবং এই এআই টার নাম বললে ভালো হতো। এমনটা আমি নিজেও করতে চাইছি। কিন্তু কোন সোর্স পাচ্ছি না।

 2 years ago 

Open AI (ChatGPT 4o.)
Cost: $20

পার্সেস করা যায় এমন যেকোনো কার্ড দিয়ে কিনতে পারবে।

 2 years ago 

পেইড ভার্সন ইউজ করে দারুণ কিছু ছবি জেনারেট করেছেন ভাই। ছবি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে পঞ্চম ছবিটা অর্থাৎ ট্রাক্টরে কৃষক সরিষা ক্ষেতে যাচ্ছে,এই ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38