আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জাদু - পর্ব ৯
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে ছবি তৈরির নতুন সিরিজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সিম্পল কিছু প্রম্পট ইউজ করে দারুন সব ইমেজ জেনারেট করা যায়। আমার জেনারেট করা ইমেজ এবং ইউজ করা প্রম্পট শেয়ার করবো আপনাদের সাথে। এই সিরিজের আজ ৯ম পর্ব।
নোট: ওপেন এআই ইউজ করে ছবিগুলো জেনারেট করা। পেইড ভার্সন ইউজ করে ছবিগুলো জেনারেট করেছি এবং নিজস্ব ব্লগিংয়ে শেয়ার করার পূর্ণ রাইটস রয়েছে ।
প্রথম ইমেজ
ফসলের মাঠে কৃষকের কাজ: সবুজ শস্যে ভরা বিস্তৃত ফসলের মাঠ। একজন কৃষক কাস্তে হাতে ফসল কাটছেন। পেছনে নীল আকাশে উজ্জ্বল সূর্যের আলো। মাঠের চারপাশে গ্রামীণ পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য।
দ্বিতীয় ইমেজ
সেচের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার: একটি কৃষি জমিতে স্বয়ংক্রিয় সেচ যন্ত্র কাজ করছে। পাইপ থেকে পানি বের হয়ে সারি সারি শস্যে পৌঁছাচ্ছে। পেছনে প্রযুক্তির সাহায্যে কৃষি উন্নয়নের চিত্র।
তৃতীয় ইমেজ
গ্রাম্য খামার এবং প্রাণিসম্পদ: একটি খামারে গরু, মুরগি, এবং ছাগল ঘাস খাচ্ছে। পাশে একটি ছোট পুকুর এবং তার ধারে কৃষক পরিবার কাজ করছে। প্রকৃতির মাঝে খামারের শান্তিপূর্ণ পরিবেশ।
চতুর্থ ইমেজ
ফসলের বাজারে কৃষকদের উপস্থিতি: স্থানীয় বাজারে কৃষকরা তাদের উৎপাদিত ফসল, যেমন চাল, গম, এবং শাকসবজি বিক্রি করছেন। বাজারের চারপাশে মানুষের ব্যস্ততা এবং ক্রেতাদের সঙ্গে চুক্তি সম্পাদনের দৃশ্য।
পঞ্চম ইমেজ
অর্গানিক চাষাবাদ ও পরিবেশ সংরক্ষণ: একটি অর্গানিক ফার্ম যেখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি। কৃষকরা প্রাকৃতিক সার ব্যবহার করে সবজি চাষ করছেন। মাঠের পাশে ফুলের গাছ এবং মৌমাছি উড়ছে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ্! দারুণ কিছু ইমেজ জেনারেট করে আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ ইমেজ দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটি পর্বেই খুব সুন্দর সুন্দর ইমেজ দেখতে পাচ্ছি। যাইহোক এতো সুন্দর সুন্দর ইমেজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।