কবিতা আবৃত্তি ||চলে যাওয়া মানে প্রস্থান নয় ||@razuan12

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-01-04_18-51-57-664.jpg

picsart থেকে এডিট

standard_Discord_Zip.gif

standard_Discord_Zip.gif

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকে আমি তার কবিতাটি আবৃতি করতে যাচ্ছি। জানিনা কেমন হয়েছে অনেক সাহস ও ভালোবাসা নিয়ে আমি আবৃতি করার চেষ্টা করলাম।কবিতা আবৃত্তি করতেছি অনেকে ব্যস্ততার মাঝে আমি নিজেকে মেলে ধরতে পারতেছিনা আবারও চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।আজকে আমি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ "চলে যাওয়া মানে প্রস্থান নয় " কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগে কবিতা আবৃত্তি করতে, প্রথমে কিছুই পারতাম না।অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছি।তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি।আপনার অবশ্যই জানাবেন কেমন হলো আবৃত্তিটা

কবিতার নাম : চলে যাওয়া মানে প্রস্থান নয়
কবি:রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র সাদিয়া
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
...........................................................................

Source

কবিতা আবৃত্তির লিংক

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃতি। আমি আমার অ্যাক্টিভিটিসি ধরে রাখতে পারতেছি না, অনেক ব্যস্ততা অনেক কিছু আমার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে।সত্য কথা বলতে অনেক চাপের মধ্যেই সময়টুকু যাচ্ছে, আমি খুব শীঘ্রই আবারো ভালোভাবে কাজ করতে পারবো।আমি আবারও সঠিকভাবে কাজে ফিরব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আপনারা সকলে। আপনারা দোয়া করবেন আমার জন্য।অনেক কিছু পর আবারও সুন্দরভাবে কাজে ফিরতে পারতেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। আপনারা সকলেই দোয়া করবেন।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
 2 years ago 

এই সপ্তাহে মোট সাতটি পোষ্ট করেছেন কিন্তু তার মাঝে একটা মাত্র পোষ্ট ‍টুইটারে শেয়ার করেছেন। তাও সেটা ভুলভাবে, সঠিক নিয়মে করেন নাই, এটা অপ্রত্যাশিত। খুব কঠিন না নিয়মটি, আবার খুব বেশীও সময় ব্যয় হয় না। আশা করছি বিষয়টির প্রতি যত্নশীল হবেন। ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি, আমি ক্ষমাপ্রার্থী ভাইয়া।আমি নিজেকে সংশোধন করে নিব😥

Posted using SteemPro Mobile

 2 years ago 

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে সুন্দরভাবে নিজ কন্ঠে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করেছেন ভাইজান। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে এই কবিতা আবৃত্তি। পাশাপাশি আরো ভালো লাগল চেনা পরিচিত একটি ফটোগ্রাফি দেখতে পেরে। যেটা আমাদের নিজ গ্রামের প্রজেক্ট এর পুকুরপাড়ের দৃশ্য।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত এখন আমাদের মাঝে কবিতা আবৃত্তি গুলো শেয়ার করে থাকেন দেখে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও অন্য দিনের মতো একটা কবিতা আবৃত্তি শেয়ার করলেন খুব সুন্দর করে। পুরো কবিতাটার আবৃত্তি শোনার সময় আমি তো একেবারে এটার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। যত শুনছিলাম ততই ভালো লাগছিল আমার কাছে। এই ধরনের সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে এবং আবৃত্তি করতে দুটোই ভালো লাগে কিন্তু।

 2 years ago 

কবিতা পড়তে অতো ভালো না লাগলেও তবে কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। ভাই আজকে এই কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করেছেন আমাদের মাঝে। শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ দারুণ তো। এই কবিতা টা আমিও আবৃত্তি করেছি এবং আজকেই শেয়ার করব। দারুণ আবৃত্তি করেছেন কবিতা টা ভাই। সত্যি দারুণ। আমার অনেক পছন্দের একটা কবিতা এটা। সুন্দর আবৃত্তি করেছেন।

তবে কিছু শব্দের গন্ডগোল মনে হয়েছে আমার কাছে। আদ্র রজনী এর জায়গাই আমি সাদিয়া বলেছেন। হয়তো ইচ্ছাকৃতভাবে। কিন্তু এটা কবিতার বিকৃতি করা হয়ে যায় না ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আমার অনেক পছন্দের একজন কবিতার কবিতা আমি ফেসবুকে অনেক শুনি এবং তার ছোট ছোট বাক্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে। দারুন একটা কবিতা আবৃতি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। এত চমৎকার একটা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63789.74
ETH 1693.74
USDT 1.00
SBD 0.41