কবিতা আবৃত্তি||আমি কী রকম ভাবে বেঁচে আছি (সুনীল গঙ্গোপাধ্যায)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Picsart_23-11-30_09-46-41-837.jpg

standard_Discord_Zip.gif

কবি:সুনীল গঙ্গোপাধ্যায়কবিতার নাম:আমি কী রকম ভাবে বেঁচে আছিআবৃত্তি:@razuan12

standard_Discord_Zip.gif

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি ষষ্ঠবারের মতো কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। সত্যিই অনেক সাহস নিয়ে করলাম।কবিতা আবৃত্তি আমি শুধু দেখেই যেতাম মানুষ আবৃত্তি করতো। কখনো সেভাবে সাহস হয় নাই কিন্তু প্রথম কবিতাটি আবৃত্তি করার পর বেশ সাহস পেলাম। আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের "আমি কী রকম ভাবে বেঁচে আছি " কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে। প্রথমে খুব খারাপ লাগছিল যে আমি কবিতা আবৃত্তি করতে পারতেছিলাম না। এখন আস্তে আস্তে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। আমি প্রথমে কিছুই পারতাম না। প্রতিটা কাজে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছি আমার বাংলা ব্লগের পরিবারের মাধ্যমে। সকলে এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা দিচ্ছে। সত্যিই আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক।তো চলুন শুরু করা যাক কবিতা আবৃত্তিটি

কবিতার নাম :আমি কী রকম ভাবে বেঁচে আছি
কবি:সুনীল গঙ্গোপাধ্যায়
কবিতা আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

আমি কীরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ
এই কী মানুষজন্ম? নাকি শেষ
পুরোহিত-কঙ্কালের পাশা খেলা! প্রতি সন্ধ্যেবেলা
আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত;
আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে
থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে
হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,
মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে; খাঁটি
অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জ্বেলে-
(ও-গাঁয়ে আমার কোনো ঘরবাড়ি নেই!)
আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়িরে ছেলে
সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক
ঘামে ছিল না এমন গন্ধক
যাতে ক্রোধে জ্বলে উঠতে পারে। নিখিলেশ, তুই একে
কী বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেকেরে
বিঁধে দেখতে চেয়েছিলাম যীশুর কষ্ট খুব বেশি ছিল কিনা?
আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না।
আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম,
আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে, মাইরি, ঘুমিয়ে পড়েছিলাম।
নিখিলেশ, আমি এই-রকমভাবে বেঁচে আছি, তোর সঙ্গে
জীবনবদল করে কোনো লাভ হলো না আমার -একি নদীর তরঙ্গে
ছেলেবেলার মতো ডুব সাঁতার?- অথবা চশমা বদলের মতো
কয়েক মিনিট আলোড়ন? অথবা গভীর রাত্রে সঙ্গমনিরত
দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা? কেননা সময় নেই,
আমার ঘরের
দেয়ালের চুন-ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের
হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে
দেখি উইপোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল, তবুও অক্লেশে
হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার
একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ….., ব্যক্তিগত জিরো আওয়ার;
ইচ্ছে ছিল না জানাবার
এই বিশেষ কথাটা তোকে। তবু ক্রমশই বেশি করে আসে শীত, রাত্রে
এ-রকম জলতেষ্টা আর কখনও পেতো না, রোজ অন্ধকার হাত্‌ড়ে
টের পাই তিনটে ইঁদুর না মূষিক? তা হলে কি প্রতীক্ষায়
আছে অদুরেই সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায়
কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী-হত্যার ভিতরে
বেজে ওঠে সাইরেন। নিজের দু’হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে
তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার
নিজের চোখ দুটোও মনে হয় একপলক সত্যি চোখ। এরকম সত্য
পৃথিবীতে খুব বেশী নেই আর।।

Source

কবিতা আবৃত্তির লিংক

ক্যাপকাট দিয়ে এডিট করা

অবশেষে অনেক সাহস নিয়ে আমি কবিতা আবৃত্তিটা সম্পন্ন করলাম। আমি আগে ফোনে কথা বলতেই ভয় পাইতাম কারো সঙ্গে এবং কবিতা আবৃত্তি তো অনেক কষ্টের ব্যাপার।আমি যখন আমার বাংলা ব্লগে আসি সকলে দেখতেছি যে কবিতা আবৃত্তি করতেছে। আমারও ইচ্ছা জাগতেছে যে ওরা পারলে আমি কেন পারব না। তাই আমারও ইচ্ছা জাগলো এবং মনে সাহস নিয়ে আমি প্রথম কবিতা আবৃত্তি করতে শুরু করলাম এবং প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি।মনটা ভীষণ খারাপ যে, অনেক ভালো কাজ করার পরও কেন জানি কোন দিক থেকে পিছিয়ে পড়তেছি। আমি আমার ভুলটা খুব শীঘ্রই শুধরে নেব, আমি অল্পতে হেরে যাওয়া মানুষ নই । আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার।আপনারা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন, আমি যেন অনেক সুন্দর ভাবে কাজ করতে পারি।আজকের মত এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি টা। আশা করি আপনাদের এটা ভালো লাগবে।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাইয়া এর আগেও আপনার কাছ হতে দারুন কিছু কবিতা আবৃত্তি শুনেছি। আজও আপনি সুনীল গঙ্গোপধ্যায়ের একটি কবিতা বেশ সুন্দর করে আমাদের সাথে শেয়ার করছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি শুনে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে আপনার কবিতা শুনে মুগ্ধ না হয়ে পারলাম না।

 3 years ago 

আপনি এর আগেও আমার কাছ থেকে দারুন কবিতা আবৃতি শুনেছেন জেনে ভীষণ খুশি হলাম। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ।

 3 years ago 

আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতা আবৃত্তি করার ধরনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে কবিতাটি যদি আপনি আরেকটু থেমে থেমে বলতেন তাহলে আরেকটু ভালো লাগতো। কারণে কবিতাটি পড়ে বুঝতে পারলাম একটা গাম্ভীর্য ভাবের কবিতা। তারপরও বলব অনেক ভালো কবিতা আবৃত্তি করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি চেষ্টা করেছি অনেক সুন্দর ভাবে এটা উপস্থাপনা করার এবং আপনি উপদেশ দিয়েছেন অবশ্যই মেনে চলবো পরবর্তীতে। ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন।সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা কবিতা আমার কাছে বেশ দারুন লাগে ভাই। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার কাছ থেকে কবিতা আবৃত্তি শুনতে চাই ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি দারুণভাবে আপনি আবৃত্তি করার চেষ্টা করেছি সব সময় আপনি আমাকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন। ধন্যবাদ

 3 years ago 

আপনি তো ইদানিং খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন ভাইয়া। আসলে কবিতা আবৃত্তি শুনতে আমার খুব ভালো লাগে। আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার কবিতা আবৃত্তি শুনে আমার বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ইদানিং চেষ্টা করতেছি আপু, আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন।আপনাদের অনুপ্রেরণা পেলে ভালো কাজ করার অনুপ্রেরনা পাই।ধন্যবাদ

 3 years ago 

আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা আবৃতি করতে পারেন। এর আগেও আপনার কবিতা আবৃতি শুনেছিলাম আমি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা "আমি কিরকম ভাবে বেঁচে আছি" কবিতাটার আবৃতি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি যদি সবসময় এভাবে প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আরো সুন্দর করে কবিতা আবৃতি করতে পারবেন।

 3 years ago 

আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত নতুন কিছু করার জন্য। আপনারা সব সময় যদি এভাবে অনুপ্রেরণা দিতে থাকেন আমি একটা সময় আরো ভালো কবিতা আবৃত্তি করতে পারবো । ধন্যবাদ

 3 years ago 

আপনি আমার পছন্দের একজন কবির কবিতা আবৃত্তি করেছেন, যেটা শুনে আমার তো মনটা জুড়িয়ে গিয়েছে। কবিতা লেখা এবং পড়ার পাশাপাশি, আমি কবিতা আবৃতি শুনতেও খুব পছন্দ করি। আপনার কবিতা আবৃতি এর আগেও শুনেছি। যেগুলো অনেক সুন্দর করে আবৃতি করেছেন। আজকের কবিতা আবৃতিটাও সুন্দর হয়েছে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আবৃতি শুনতে পাবো আশা করছি আপনার মাধ্যমে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম। আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন।ধন্যবাদ

 3 years ago 

সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে বেশ চমৎকারভাবে আমি কি রকম ভাবে বেঁচে আছি কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতাটি শুনতে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার কাছে কবিতা গুলো ভালো লাগে জেনে, আমিও অনেক খুশি হলাম। আপনি সবসময় চমৎকার মন্তব্য করেন। ধন্যবাদ

 3 years ago 

সুনীল গঙ্গোপাধ্যায় এর এই কবিতা টা পড়লে মানুষের মধ্যে যে একাকিত্ব আছে যে অসহায়ত্ত্ব আছে সেটা আমার নজরে আসে। তখন নিজের মধ্যে হু হু করে উঠে। অসাধারণ একটা কবিতা এটা। আর আপনি চমৎকার আবৃত্তি করেছেন কবিতা টা ভাই চমৎকার। অনেক সুন্দর করেছেন আবৃত্তি টা। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই, মানুষের মধ্যে যে একাকীত্ব। এটা অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62121.05
ETH 1637.93
USDT 1.00
SBD 0.41