কবিতা আবৃত্তি- তোমার মুখের হাসি// Poetry by @rayhan111

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আমি একটি কবিতা লিখেছিলাম। আর এই কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে নিজের লেখা কোন কবিতা আবৃত্তি করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। তাই আজকে আমি ভাবলাম আমার লেখা ভালোবাসার এই কবিতাটি আমি আবৃত্তি করব। তো আমার লেখা কবিতাটার নাম তোমার মুখের হাসি, আসলে ভালোবাসার প্রিয় মানুষের মুখের হাসি দেখলেই মনের ভিতরে শান্তি লাগে। আর সেই হাসি দেখেই যেন মনের ভিতরে শান্তি ও ভালবাসা আরও বৃদ্ধি পায়। তাইতো প্রিয় মানুষের হাসি মাখা মুখ যেন আমাদের দেখতে খুবই ভালো লাগে। সেই অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতাটি। তাই আজকে আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আশা করছি আমার আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


কবিতা 👇

তোমার মুখের হাসি
মোঃরায়হান রেজা

টোল পড়া ঐ মুখের হাসি,
আমি খুবই ভালোবাসি।
তাইতো আমি দেখতে থাকি,
তোমার মুখের ওই মিষ্টি হাসি।

তোমার মুখের হাসি দেখলেই,
মন হয়ে যায় ভালো।
তাইতো আমার অনেক অনেক,
লাগে তোমার মুখের ঐ মিষ্টি হাসি গুলো।

তোমার মুখের মিষ্টি হাসি,
আমি খুবই ভালোবাসি।
তাই তো আমি দেখতে থাকি,
তোমার মুখের ঐ টোল পড়া হাসি।

কি সুন্দর তোমার মুখের হাসি,
দেখলে লাগে ভালো।
তাইতো আমার পরাণটা জুড়িয়ে যায়,
দেখলে তোমার মুখে ঐ হাসি।

তুমি আমার জীবন সাথী,
থাকবে জীবনঘরে।
তাইতো তোমার মুখের হাসি দেখলেই,
মন হয়ে যায় ভালো।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
তাই তো তোমার মুখের হাসি দেখলেই,
লাগে আমার অনেক অনেক ভালো।

তোমার মুখের মিষ্টি হাসির,
প্রেমে পড়েছি আমি গভীর ভাবে।
ভালবাসার হাসি দেখলেই,
মন ছুটে যায় আমার তোমার কাছে।

সকল কষ্টের মাঝেও আমি,
শান্তি খুঁজে পাই।
তোমার মুখের মিষ্টি হাসি,
দেখলেই দুঃখগুলো দূর হয়ে যায়।

তাইতো আমি দেখতে থাকি,
তোমার মুখের ওই টোল পড়া হাসি।
আমি খুবি ভালোবাসি,
তোমার মুখের ঐ মিষ্টি হাসি।

কবিতা আবৃত্তির ভিডিও 👇


আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কবিতা তোমার মুখের হাসি, এই কবিতাটি আবৃত্তি করে শোনালাম। আশা করছি আমার আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে। আসলে আমি কবিতা আবৃত্তি খুব একটা পারিনা। তবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মাঝে কবিতা আবৃত্তি শোনানোর জন্য। তাই আজকে নিজের লেখা এই কবিতাটি আবৃত্তি করে শোনালাম। যদি আপনাদের ভালো লাগে, পরবর্তীতে আরো কবিতা আবৃত্তি করার অনুপ্রেরণা পাবো। সেই আশাতেই আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি আবৃত্তি করে শোনালাম। তো বন্ধুরা আশা করছি আমার এই কবিতা আবৃত্তি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা আসবে।আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও ভিন্ন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। 🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 last year 

GridArt_20250124_000913667.jpg

 last year 

আপনি বরাবরই খুব সুন্দর কবিতা লিখে থাকেন আজকের কবিতাটা খুবই দারুণ হয়েছে। আপনার লেখা কবিতা পড়ে ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ভাবে কবিতা লিখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

স্বরচিত কবিতা আবৃত্তি করার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে তা হলো যে আবেগ নিয়ে আমরা কবিতা লিখেছি আবেগটা আমরা তুলে ধরতে পারি। এবং আবৃত্তিকার না হলেও পারি। আপনার কবিতা পাঠ খুবই সুন্দর হয়েছে আমি তো বেশ মনোযোগ দিয়ে শুনলাম।

 last year 

দারুন একটি কবিতা আবৃতি করে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কবিতা আবৃত্তির আগেও শুনেছি। আপনি বেশ ভালো আবৃতি করেন। বরাবরের মতো আজকের আবৃতি অসাধারণ হয়েছে। নিজের লেখা কবিতা আবেগ দিয়ে আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রিয় মানুষ মানেই মনের ভিন্ন রকম একটি অনুভূতি। এই প্রিয় মানুষ টিকে দেখলেই মনে বিভিন্ন রকমের অনুভূতি গুলি জেগে ওঠে। তার হাসিমাখা মুখটি দেখলেই যেন পুলকের আবেশেই নিজের মনটিও ভালো হয়ে যায়। আপনার নিজের লেখা তোমার মুখের হাসি নামক কবিতাটি আপনি নিজেই অত্যন্ত চমৎকারভাবে আবৃত্তি করেছেন ভাই। মানতে হবে আপনার আবৃত্তি ক্ষমতা অনেক ভালো। চমৎকার হয়েছে আবৃত্তি টি। আশা করছি আগামীতেও এরকম চমৎকার কবিতা আবৃতি শেয়ার করবেন।

 last year 

কবিতা লেখার প্রতি আমার অনেক ভালো লাগার সৃষ্টি হয়েছে। তাই আমি সুযোগ বুঝে চেষ্টা করে থাকি কবিতা লিখতে। তবে কখনো এভাবে কবিতা আবৃত্তি করে রেকর্ড শেয়ার করা হয়নি। ভালো লাগলো আপনার নিজের লেখা কবিতা আবার নিজেই রেকর্ড করে শেয়ার করেছেন দেখে।

 last year 

আপনি ভাই বেশ দারুন কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে। তোমার মুখের হাসি কবিতাটি খুবই সুন্দর। আপনার মিষ্টি কন্ঠে এতো সুন্দর কবিতা আবৃতি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 last year 

নিজের কবিতা নিজেই আবৃত্তি করে আমাদের শোনালেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছিল, আবার আজকে আপনার কন্ঠে সেই কবিতা আবৃত্তি শুনে আরো ভালো লাগলো। এত সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার স্বরচিত তোমার মুখের হাসি কবিতা আবৃত্তি শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।বেশ ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি শুনে । অনেক সুন্দর আবৃত্তি করেছেন ভাইয়া আপনি।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42