"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

ভালোবাসা একটি মনের অনুভব, একটি অপেক্ষা, একটি নিঃশব্দ কবিতা।তাই এই চারটি অনু কবিতায় আমি ছুঁয়ে দেখার চেষ্টা করেছি ভালোবাসাকে।সেই গভীরতা, যা শব্দের চেয়ে অনুভবেই বেশি বেঁচে থাকে। কখনও ভালোবাসা চুপিচুপি পাশে দাঁড়ায়, কখনও হারিয়ে যায় স্মৃতির গন্ধে। কখনও ভাঙা বাঁশির সুরে বাজে নীরব ভালোবাসা, আবার কখনও তা হয়ে ওঠে অনন্ত অপেক্ষা।প্রতিটি কবিতা আমার মনের গভীর থেকে আসা, যেখানে তুমি, আমি আর আমাদের না বলা কথা গুলো মিশে আছে।ভালোবাসা সব সময় মুখে বলা যায় না,তবুও তা প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকে।তাই মনের অনুভূতি নিয়ে এই কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

ভোরের কুয়াশায় দাঁড়িয়ে রই তোর পথ চেয়ে,
তুই আসবি বলে, হাওয়া ছুঁয়ে যায় চুপচাপ কয়ে।
দিন যায়, রাত নামে, রোদ্দুর হয় ছায়া,
তবুও আমার ভালোবাসা হারায় না মায়া।
তোর ফিরে আসা আমার একটুকরো গান,
অপেক্ষা নামের ভালোবাসায় আমি অবিচল প্রাণ।

অনু কবিতা-২

তুমি হলে সোনালী ভোরের রোদ,
আমি ধীরে গলে যাই তোমার আলোয়।
তুমি হাসলে পৃথিবী হাসে,
তোমার নীরবতা আমার ভাঙা বাঁশি।
চুপচাপ ভালোবাসি তোমাকে—
বলে উঠতে পারি না বহুদিন।
তবুও হৃদয়ের প্রতিটি স্পন্দনে
তোমার নামই জপে যাই প্রতিদিন।

অনু কবিতা-৩

তোমাকে ভালোবাসা মানেই
নিজেকে একটু একটু করে ভাঙা।
তোমার হাসিতে নিজের কান্না হারানো,
তোমার একটুখানি দুঃখে সব হারানো।
ভালোবাসি বলিনি কখনো,
তবু তুমি জানো না কি?
এই হৃদয়খানি শুধুই তোমার,
তোমাকে ছাড়া তার নেই কোনো দিক।

অনু কবিতা-৪

তুমি নেই, তবু আছো, প্রতিটি মুহূর্তে,
চায়ের কাপে, ছায়ার ভাঁজে, সন্ধ্যার গন্ধে।
তোমার ফেলে যাওয়া শব্দগুলো,
এখনো ঘোরে ঘরের কোণায়।
ভালোবাসা বোধহয় এমনই হয়—
নেই বলেই এত গভীরে থাকে।
তুমি ভুলে গেলেও,
আমি আজও ভালোবাসি নিঃশব্দে।

fox-ga73d03b37_1920.png

source

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 11 months ago 

আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে।আজকের কবিতা টিও দারুণ হয়েছে ভাই।এইরকম ভালোবাসার কবিতা গুলো পড়তে দারুণ লাগে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60803.79
ETH 1617.36
USDT 1.00
SBD 0.42