কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি// পর্ব-৭

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখার জন্য আমাদের মনের ভিতর সব সময় একটা চাহিদা থাকে। মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাব। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। বিশেষ করে সমুদ্র সৈকতের পাড়ে গেলে মন অনেক বেশি ভালো হয়ে যায়। সমুদ্রের পাড়ে এই সৌন্দর্যময় আবহাওয়া ও সমুদ্রের শব্দে যেন মন মাতিয়ে তোলে। যার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলাম। সমুদ্রের এই সুন্দরময় দৃশ্যগুলো দেখার জন্য আর সমুদ্রের পাড়ে গিয়ে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে গেলে মন অনেক বেশি ভালো হয়ে যায়। কারণ সমুদ্রে ঢেউ এর শব্দ আর চারপাশের প্রকৃতির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলতে ইচ্ছা করে। তাই সমুদ্রের পাড়ে কাটানো কিছু মুহূর্তের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে আবারও শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


ফটোগ্রাফি-১👇

IMG_20241206_121156.jpg

বিকেল বেলা আমি সমুদ্রের পাড়ে এসেছিলাম। সমুদ্রের পাড়ে বিকেলবেলার আবহাওয়ার মুহূর্ত গুলো আমার সবচাইতে বেশি ভালো লাগে। যার কারণে বিকালবেলা এসে দেখতে পেলাম সমুদ্রের পাড় দিয়ে হাজার হাজার মানুষ। আর এই মানুষের মাঝে সমুদ্রের দৃশ্যগুলো আমি উপভোগ করতেছিলাম। আসলে আমি নিরবে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ এর শব্দ আর চারপাশে দৃশ্য গুলো উপভোগ করতেছিলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20241206_121121.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20241206_121225.jpg

সমুদ্রের পাড়ে বিকেল বেলা ঝাল ঝাল মুড়ি মাখানো বিক্রি করে থাকে। আর এই সমুদ্রের পারে সৌন্দর্যময় প্রকৃতির মাঝে ঝাল ঝাল মুড়ি মাখানো খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সেখানে দেখতে পেলাম, অনেকেই এই মুড়ি মাখানো খাচ্ছে। তাই আমি সেখান থেকে মুড়ি মাখানো খাবার জন্য এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম সমুদ্রের পাড়ে পাকা কলা কাঁধে নিয়ে বিক্রি করেছে। আর এই কলা গুলো খেতে অনেক বেশি মজা লাগে সেই দৃশ্য দেখে আমি ফটোগ্রাফি করেছি।
ফটোগ্রাফি-৪👇

IMG_20241206_121208.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20241206_121106.jpg

সমুদ্রের পাড়ে অনেক সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাওয়া যায়। আর ঘোড়ার উপরে উড়তে খুব ইচ্ছা করে। এই ঘোড়াগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। একটি ঘোড়া দেখে আমার খুবই ভালো লাগলো, তবে এই ঘোড়ায় আমি উঠতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। যার কারণে আমার আর ওটা হয়নি, তাই মনটা একটু খারাপ ছিলো।
ফটোগ্রাফি-৬👇

IMG_20241206_121055.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20241206_121042.jpg

তারপরে সমুদ্রের পাড়ে বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই বালুর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই অন্যরকম।আসলে বালুর মাঝে হাঁটা খুবই কষ্টকর।তারপরেও অনেকেই দেখতে পেলাম এই বালুর ভিতরে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে।আমি সেই দৃশ্য দেখলাম আর হেঁটে হেঁটে বালুর মধ্যে দিয়ে এগিয়ে আসলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20241206_121004.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20241206_121031.jpg

সমুদ্রে পারে বালুর মাঝে অনেক সুন্দর সুন্দর বসার চেয়ার রয়েছে। এই চেয়ারে বসে এবং শুয়ে থেকে সমুদ্রের দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি সমুদ্রের পাড়ে একটি চেয়ার ঠিক করলাম। এক ঘন্টায় 200 টাকা নেবে। এই চেয়ারে বসে সমুদ্রের সুন্দরময় দৃশ্যগুলো উপভোগ করব। আর সমুদ্রের পাড়ে ঢেউ এর শব্দ শুনবো তাই এগিয়ে আসলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20241206_121020.jpg

স্থান: কক্সবাজার,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো মুহূর্তগুলো অসাধারণ ছিলো। সমুদ্রের পাড়ে আমি সুন্দরসয় কিছু মুহূর্ত উপভোগ করেছি। আর সেই মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করেছি। আর স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই ফটোগ্রাফি গুলো করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি আজকের পর্বের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের মাঝে ভিন্ন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 last year 

GridArt_20241206_151203194.jpg

 last year 

আজকে দেখছি আপনি আমাদের মাঝে কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার খুব ইচ্ছা কক্সবাজারে যাবো কিন্তু সঙ্গীর অভাবে যাওয়া হয় না। ২০২৫ সালে যাওয়ার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা। আপনার সব কটি ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কক্সবাজার ভ্রমণের সৌন্দর্যময় মুহূর্তের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কক্সবাজারের প্রতিটি ফটোগ্ৰাফী দেখে বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে কক্সবাজারের সৌন্দর্য প্রকাশ পেয়েছে।

 last year 

আপনার কক্সবাজার ঘোরার সিরিজটি খুব সুন্দর চলছে। কয়েকটি পোস্ট আমি এর আগেও লক্ষ্য করেছি। আর এই পোস্টে সমুদ্র সৈকতের ছবিগুলো খুব ভালো লাগলো। সি বিচে বসে ঝাল মুড়ি খেয়েছেন দেখে লোভ হচ্ছে বেশ। সমুদ্রের পাড়ে বসে খেতে খেতে গল্প করার অনুভূতি আলাদা। খুব সুন্দরভাবে ছবি সমেত ব্যাখ্যা করে করে পোস্টটি করলেন বলে অনেক ধন্যবাদ।

 last year 

কক্সবাজার এই সৌন্দর্যময় মুহূর্ত দুবার গিয়ে উপভোগ করা হয়েছে। বিশেষ করে গরমের সময় রাতের বেলা সমুদ্র সৈকতে গেলে ফিরে আসতে মন চায় না। আপনার কাটানো মুহূর্ত খুবই সুন্দর ছিল । তার কিছু ফটোগ্রাফি দেখে ভালো লাগলো।

 last year 

কক্সবাজার ভ্রমণের আরো একটি পর্বে কক্সবাজার বিচের অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম।সমুদ্র সৈকতের ছবি দেখলেই বারবার যেতে ইচ্ছা করে।ভ্রমণ কাহিনীগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পরের অপেক্ষায় রইলাম।

কক্সবাজার যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি তবে আপনার পোষ্টের মাধ্যমে ধীরে ধীরে প্রায় প্রত্যেক জায়গা দেখা হয়ে গেল।পুরো কক্সবাজার দেখলাম আপনার পোষ্টের মাধ্যমে এবং অনুভব করলাম।

 last year 

কক্সবাজার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জায়গা ভ্রমণের জন্য। যদিও এখন পযর্ন্ত আমার যাওয়ার ভাগ‍্য হয়নি। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। বিকেল বেলা সমুদ্রের পাড়ে দারুণ সময় কাটিয়েছেন। এবং ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62772.23
ETH 1680.01
USDT 1.00
SBD 0.47