ভিডিওগ্রাফি ||স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা অসাধারণ মুহূর্তের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250528_163208.jpg

গতকাল বিকালবেলা আমি ভ্রমণ করতে গিয়েছিলাম আমাদের সিরাজগঞ্জের স্টেডিয়াম মাঠে, আর স্টেডিয়াম মাঠে ভ্রমণ করতে গিয়ে দেখতে পেলাম বিকেলবেলা হাজার হাজার মানুষ এই স্টেডিয়াম মাঠে এসে উপস্থিত হয়েছে। তাদের খেলাধুলার দৃশ্যগুলো উপভোগ করছে। আসলে স্টেডিয়াম মাঠ বিশাল বড় ছিল। তাই পুরো স্টেডিয়াম মাঠে যেন ফুটবল থেকে ক্রিকেট এবং অন্যান্য খেলার দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। আর ফুটবল খেলার এই মাঠে এসে এত সুন্দর পরিবেশ চারপাশের সৌন্দর্যময় সবুজ দৃশ্য এবং সবুজ ঘাসের মধ্যে এই খেলার দৃশ্যগুলো দেখে যেন আমার অনেক ভালো লাগলো। আমি এই মাঠে অনেক খেলাধুলা করেছি, সেই স্মৃতিময় দিনের কথা মনে হয়ে গেল। যার কারণে স্টেডিয়াম মাঠে কাটানো মুহূর্ত এবং খেলাধুলা করার দৃশ্যের ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। যে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের ভিডিও দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।


IMG_20250528_163239.jpg

ভিডিওগ্রাফি👇


IMG_20250528_163140.jpg

খেলার মাঠে বিকেল বেলা কাটানো মুহূর্তগুলো অসাধারণ ছিল। বিশেষ করে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় রাও এখানে খেলাধুলা করছিলো। তাদের সাথে খেলাধুলা করার মুহূর্তগুলো আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আর সেই মুহূর্তে ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে মজাদার ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 last year 

বেশ ভালো লাগলো স্টেডিয়াম মাঠের খেলাধুলার এমন দৃশ্য দেখতে। আপনি অনেক সুন্দর করে স্টেডিয়াম মাঠের খেলার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটি করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62626.12
ETH 1656.95
USDT 1.00
SBD 0.41