বড়শি দিয়ে মাছ ধরার গল্প//পর্ব-১

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের। আসলে আমরা ছোটবেলা অনেকেই মাছ ধরেছি। তবে বড়শি দিয়ে মাছ ধরতে যতটা মজা লাগে অন্য জাল বা অন্য কিছু দিয়ে ততটা মাছ ধরে মজা লাগে না। বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই তো যারা বড়শি দিয়ে মাছ ধরতে ভালোবাসে তারা যেন এই বড়শি দিয়ে মাছ ধরার নেশায় পড়ে যায়। আমার বড়শি দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে। যার কারণে আমি ছোটবেলা বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম। আসলে বড়শি দিয়ে মাছ ধরতে হলে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। অনেকক্ষণ বসে থেকে একটি দুটি মাছ ধরা যায়।তাই বড়শি দিয়ে মাছ ধরার একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম।


fish-4342145_1280.jpg

source

আমি বড়শি দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করি। যার কারণে বন্ধুদের সাথে সময় পেলে আমি বড়শি দিয়ে মাছ ধরতে যাই। আমাদের যমুনা নদীতে কিংবা অন্য কোন নদীতে। আর যমুনা নদীতে মাছ ধরার এই মুহূর্তগুলো অনেক আনন্দের। আমার বন্ধুরা বিকেল বেলা যমুনা নদীর পাড়ে এসে বড়শি দিয়ে মাছ ধরত, ওরা অনেক দামি দামি বড়শি কিনে এনেছে। যার কারণে আমাকে একদিন ওরা বলল যে যমুনা নদীতে গিয়ে বড়শি দিয়ে অনেক বড় বড় মাছ তারা ধরেছে। আর এই বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। তাই ওদের কথা শুনে যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে আমারও খুবই ইচ্ছা করলো।


যার কারণে আমি ভাবলাম একদিন আমি যমুনা নদীতে বন্ধুদের সাথে বড়শি দিয়ে মাছ ধরতে যাব। তাই আমি কিছু বড়শি কিনে এনেছি, আর এই বড়শির সিপ গুলো অনেক দামী ছিল, কিন্তু এই বড়শি গুলো কেনা দেখে আমার চাচাতো ভাই বলল যে আমাদের পাশে গ্রামে বিশাল বড় একটি পুকুর রয়েছে, এই পুকুরে আমরা মাছ ধরি। আসলে এই পুকুরে এক ঘন্টায় ৫০০ টাকা দিয়ে মাছ ধরা হয়, এক ঘন্টার ভিতরে যে ৫০০ টাকা দেবে, সে বড়শি দিয়ে যত ইচ্ছা তত মাছ ধরতে পারবে। যার কারণে অনেকেই এই বড় পুকুর থেকে মাছ ধরে। আসলে পুকুরটি অনেক বড় ছিল এবং সেখানে মাছ চাষ করা হয়েছে। যার কারণে তারা এই এক ঘন্টা সময়ে ৫০০ টাকা নিয়ে মাছ ধরতে দেয়। আসলে অনেকেই বড়শি দিয়ে অনেক মাছ ধরতে পারে আবার অনেকেই ধরতে পারে না। তাই চাচাতো ভাইয়ের কথা শুনে আমি আগে ভাবলাম ওখান থেকেই মাছ ধরবো।


তাই আমি একদিন শুক্রবার করে আমার চাচাতো ভাইয়ের সাথে সেই পাশের গ্রামে আসলাম। বড়শি দিয়ে মাছ ধরার জন্য, আসলে আমরা এক ঘন্টা সময় মাছ ধরবো। তাই আমি ৫০০ টাকা দিয়ে চাচাতো ভাইয়ের সাথে সেই পুকুর পাড়ে আসলাম। আসলে পুকুরটি বিশাল ছিল এবং পুকুর পাড়ে বসে থাকার ব্যবস্থা রয়েছে। আমি এসে দেখতে পেলাম পুকুর পাড়ে অনেক মানুষ রয়েছে। তারা বড়শি দিয়ে মাছ ধরছে। আসলে এই পুকুরটি এভাবেই যেন তৈরি করা হয়েছে। আসলে অনেকেই এই বড়শিদিয়ে মাছ ধরতে পারে, আবার অনেকেই পারে না। যার কারণে পুকুর মালিকের অনেক লাভ হয়। তাই সে সুন্দরভাবে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে দিয়েছে। তো এরকম পরিবেশ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, কারণ অনেক মানুষের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করা যাবে।



তারপরে আমি আর চাচাতো ভাই এই পুকুরের এক পাশে বসলাম, বড়শি দিয়ে মাছ ধরার জন্য। আসলে চাচাতো ভাই অনেকবারই এখান থেকে মাছ ধরেছে। তাই কোন সাইটে মাছ বেশি পাওয়া যায়, সেই সাইডে আমাকে নিয়ে গেল এবং আমার বড়শি ছিল ভালো মানের, আর আমি মাজুলের ডিম ব্যবহার করেছিলাম, যার কারণে আমার মনে আশা ছিল আমি অনেক মাছ ধরতে পারবো। তাই আমি পুকুর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরা শুরু করে দিলাম। তো বন্ধুরা পরবর্তীতে কত মাছ আমি ধরেছিলাম বড়শি দিয়ে সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

GridArt_20250102_190621180.jpg

 last year 

ছোটবেল আমাদের এমন অনেক স্মৃতি রয়েছে যা কখনো ভোলার নয়। আপনার মত আমারও ছোটবেলায় বড়শিতে মাছ ধরার অনেক স্মৃতি রয়েছে। আপনি ধরেছেন আপনি চাচাতো ভাইয়ের সাথে মাছ। আর আমি ধরেছি আমার বান্ধবীকে নিয়ে মাছ। ছেলেবেলার আপনার অনুভূতিটি পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আপনি খুবই আনন্দের সাথে এই বড়শি দিয়ে মাছ ধরেছিলেন, গল্পটি পড়ে ভালো লাগলো। আগামী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।

 last year 

বড়শি দিয়ে মাছ ধরার অনুভূতি সত্যি অন্য রকম। আপনি ও আপনার চাচাতো ভাইয়ের সাথে বেশ ভালো মাছ ধরছেন।আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62304.31
ETH 1655.00
USDT 1.00
SBD 0.42