আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর প্রিয় মানুষের প্রতি মনের যে আবেগ ভালোবাসা রয়েছে। এই আবেগগুলো আমরা কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করতে পারি। বিশেষ করে কবিতা লিখতে এবং কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। তার মধ্যে যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। তাই তো প্রিয় মানুষের কথা চিন্তা করে মনের কল্পনা থেকে আমি এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
তোমার চোখে আমি দেখেছি
ভোরের মতো এক নির্জন আলো,
যেখানে স্বপ্নেরা জেগে ওঠে
নিরব ভালোবাসার ভাসে আলো।
তোমার হাসিতে আমি শুনেছি
পল্লী পাখির ভোরের গান,
যেন প্রতিটি সুরে লেখা থাকে
ভালোবাসার অমল প্রমাণ।
তুমি হেঁটেছিলে বালির পথে,
আমার হাত ধরে চুপিসারে,
আমি গুনেছিলাম ধুলোর মাঝে,
ভালোবাসার গান হয়ে আমার কানে বাজে ।
তোমার চোখে চেয়ে ভাবতাম
এই চোখে কি আমার ঘর?
তোমার বুকের ঢেউয়ে যেন
হৃদয় আমার হারিয়ে যায় ।
তুমি এলে, ঝড় থেমে গেল,
আকাশ হলো নীলের ছায়া,
তোমার কন্ঠে জোছনা নামে
রাতের বুকে প্রেমের মায়া।
তোমার চুলে বাতাস বয়ে
বসে থাকে গোধূলি ধরা,
তোমার মুখে সন্ধ্যা নামে
তোমায় ছুঁয়াতে শান্তি লাগে ।
আমি যদি কোনোদিন ভুলে যাই
নিজের নাম, ঠিকানা, চেনা পথ,
তবু মনে থাকবে শুধু তুমি
তোমার ভালোবাসার স্বপ্ন যে আমি।
কারণ তুমি আমার হৃদয়ের গীত,
তোমার জন্যই বেঁচে থাকা এত স্নিগ্ধ,
তুমি ছাড়া কবিতা কাঁদে,
আর আমি হয়ে যাই নিঃশব্দ।

source
ভালোবাসার প্রিয় মানুষের চোখে যেন সব সময় নিজেকেই দেখতে পাওয়া যায়। আর তাকে নিয়েই যেন স্বপ্ন আমাদের মনের ভিতর থাকে। আসলে ভালোবাসা এই অনুভূতিগুলো হৃদয় থেকে যেন বের হতেই থাকে। তাই তো হৃদয়ের অনুভূতি কখনো শেষ হয়ে যায় না। তাই আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতাটি পড়ে ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/rayhan111s/status/1926593412439945676?t=wBGVPBLWEjM-qpZ0BwS-jw&s=19
ভাইয়া আপনি বরাবরই প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন,যেগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে।আসলে এরকম কেউ মানুষকে কেন্দ্র করে অনেক গুলো কবিতা আপনি লিখেন আর সেগুলো পড়তেও দারুণ লাগে।আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বেশ ভালো লাগলো আপনার কবিতাটি। প্রিয় মানুষকে নিয়ে আপনি ভীষণ সুন্দর করে কবিতা লিখেছেন। আপনার কবিতার মধ্যে সুন্দর একটি অনুভূতি এবং ভালোবাসা পূর্ণ প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বরাবরই আপনার লেখা কবিতা গুলি আমার ভীষণ ভালো লাগে ভাই। তবে আজকের কবিতাটি একটু অন্যরকম লেগেছে। তোমার চোখে আমি কবিতাটির প্রতিটি লাইন যেনো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আশা করি আগামীতে আমাদের মাঝে এরকম আরো দারুন কবিতা গুলি শেয়ার করে যাবেন।
https://x.com/rayhan111s/status/1926710520008126695?t=X81C0ckNC2haNY_IwZbn1Q&s=19
https://x.com/rayhan111s/status/1926709672255316209?t=9cBdtdxlHEynkKCTZ8Uu5g&s=19
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
আজকে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন।তোমার চোখে আমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষ প্রিয় মানুষের চোখ দেখে এবং অনেক কিছু অনুভব করে। আর প্রিয় মানুষের চোখের মধ্যে থাকে অন্যরকম একটা মায়া। কবিতার মাধ্যমে সুন্দর অনুভূতি এবং ভালোবাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।