"আমার বাংলা ব্লগ"// কবিতা // হারিয়ে যাব 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


alone-8603184_1280.webp

source

এই সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করছি, কত আনন্দ কত সম্পর্কের মাঝে যেন আমাদের এই বন্ধন। কিন্তু এই সকল বন্ধন ছেড়ে আমাদের চলে যেতে হবে অজানা কোন এক দেশে। যেখানে আমরা একাকী বসবাস করবো। সেই দেশের কথা চিন্তা করলেই যেন খুবই খারাপ লাগে। আসলে প্রত্যেকটা মানুষেরই বিদায় রয়েছে।কেউ চিরকাল এই পৃথিবীতে থাকবে না। একদিন হয়তো বা আমি চলে যাব অজানা কোন এক দেশে। আমার স্মৃতি মনে করে হয়তো কেউ কাঁদবে কিছুদিন ধরে। একসময় ঠিকই আমাকে ভুলে যাবে, তাদের আনন্দ হাসির মাঝে আমি হয়তো আর থাকবো না। এই অনুভূতি নিয়ে লেখা আমার আজকের কবিতাটি। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


হারিয়ে যাব
মোঃরায়হান রেজা

হারিয়ে যাব আমি একদিন,
এই পৃথিবী ছেড়ে।
অজানা কোন এক দেশে,
কেউ খুঁজে পাবে না আমায়।
থাকবো আমি নিঃসঙ্গ,
একাকী জীবন ভরে।


হারিয়ে যাবো আমি,
হাজারো সম্পর্কর মায়া ছেড়ে।
সম্পর্কগুলো কাঁদবে আমার জন্য,
কিছুদিন ধরে।

তারপরে ভুলে যাবে আমায়,
ভুলে যাবে আমার সাথে কাটানো,
সেই স্মৃতিময় দিনগুলো।
মুছে যাবে আমার নাম হৃদয়ের মাঝ থেকে।

কি এক অদ্ভুত মায়া নিয়ে,
বেঁচে আছি আমি এই পৃথিবীতে।
বেঁচে আছি যতদিন,
গুরুত্ব দেয় সবাই ততদিন।

যদি হারিয়ে যায় আমি,
দূর ঐ অজানা দেশে।
কেউ গুরুত্ব দিবে না আমার,
নামটি ছিলো যে তাদের মাঝে।

এই সুন্দর পৃথিবীতে,
আমার বাঁচতে খুবই ইচ্ছা করে।
কিন্তু বেঁচে থাকতে পারবো না,
আমি সারা জীবন ধরে।

চলে যেতে হবে আমায়,
অজানা এক নতুন দেশে।
যেখানে থাকবো আমি,
একাই নতুন ঘর সাজিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

আমাদের মাঝ থেকে অনেক বন্ধুবান্ধব চলে গেছে অজানা কোন এক দেশে। তাদের আমরা আর পাইনা। কিন্তু তাদের অভাব যেন আমাদের মাঝে নেই। একসময় না একসময় আমরা তাদের ভুলে গিয়ে নতুন করে হাসি আনন্দে মেতে উঠি। এভাবে যেন আমিও একদিন চলে যাব। ঠিক আমার কথাও ভুলে যাবে আমার প্রিয় মানুষগুলো। তারা তাদের মত চলবে, এটা ভাবতেই যেন আমার অনেক খারাপ লাগতে ছিলো, সেই অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতাটি। তাই আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

জীবনের সব থেকে বড় সত্যিটা আপনি কবিতার মাধ্যমে তুলে আনলেন ভাই। মৃত্যুই ভালো জীবনে আসল সত্য। আর সেই সত্যের পথে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আপনার কবিতায় জীবনের এই সার সত্যটুকু উঠে এলো।

 last year 

আমাদের সবাইকে একদিন না একদিন হারিয়ে যেতে হয়, চাই বা না চাই জীবনের সবথেকে বড় নির্মম সত্য এটাই। আপনার কবিতার মধ্যে এই বিষয়বস্তুটাই উঠে এসেছে। বেশ ভালো লাগলো কবিতাটি। অনেক বাস্তব কথা লিখেছেন।

 last year 

আমাদের সবাইকে একদিন এই সন্ধ্যার পৃথিবী পৃথিবীর সুন্দর সব আয়োজন ছেড়ে চলে যেতে হয়। দারুন একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন। কবিতার বিষয়বস্ত দারুন ছিল। জীবনের সব থেকে সত্য কথা এটাই আমাদের সবাইকে একদিন এই সুন্দর আয়োজন ছেড়ে চলে যেতে হবে। কবিতার লাইনে দারুন ভাবে বিষয়বস্তু দেখা করেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। সুন্দর কবিতা শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। ‌ আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। বিশেষ করে এই লাইন গুলো খুব দুর্দান্ত হয়েছে।

হারিয়ে যাবো আমি,
হাজারো সম্পর্কর মায়া ছেড়ে।
সম্পর্কগুলো কাঁদবে আমার জন্য,
কিছুদিন ধরে।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই একথা সত্য সুন্দর এই পৃথিবী ছেড়ে কারো যেতে মন চায় না। কিন্তু নির্দিষ্ট দিন পার হয়ে গেলে আমাদের চলে যেতে হবে এটাই স্বাভাবিক। আপনার সুন্দর অনুভূতিতে লেখা আজকের এই কবিতা আমাকে মুগ্ধ করেছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন উপস্থাপন করেছেন। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি। আপনার শেয়ার করা কবিতা গুলো সব সময় পড়তে ভালো লাগে। আজকের কবিতাটি ও পড়ে বেশ ভালো লাগলো। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া আমাদের কাকে যে কখন চলে যেতে হবে তার কোন ঠিক নেই। কিন্তু আমরা সেই কথা কয়জনই চিন্তা করি। সেই কথা চিন্তা করলে অনেক ভয় লাগে। যাই হোক আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন ভালো লেগেছে আমার কাছে।

 last year 

চমৎকার একটি কবিতা লিখেছেন তো ভাইয়া।হারিয়ে যাব কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে। তবে আপনি সুন্দর ভাষা দিয়ে চমৎকার কবিতা লিখেছেন। সত্যিই এ ধরনের কবিতা পড়লে অনেক কিছু উপলব্ধি করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64030.48
ETH 1733.98
USDT 1.00
SBD 0.44