রাতের বেলা ভয়ানক একটি গল্প//পর্ব-২

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


গ্রাম অঞ্চলের মানুষের কাছে ভূতের গল্প অনেক বেশি শোনা যায়। আসলে গ্রাম অঞ্চলে মানুষেরা রাতের বেলা অনেক ভয়ানক ঘটনার সম্মুখ হয়। আর এই ঘটনাগুলোই যেন স্মৃতির পাতায় রয়ে যায়। আসলে আমাদের জীবনে অনেক ভয়ানক ঘটনা রয়েছে। শহরের মানুষের তুলনায় যারা গ্রামে বসবাস করে তারা ভয়ানক দৃশ্যগুলো রাতের বেলা বেশি চোখে পড়ে কারণ শহরের সব সময় লাইটের আলো থাকে, আর অন্ধকার না থাকার কারণে ভয়ানক কিছু দৃশ্য চোখে সামনে পড়ে না। কিন্তু গ্রাম অঞ্চলের এই ভয়ানক ঘটনা গুলো প্রায় প্রত্যেকটা মানুষের সাথে হয়ে থাকে। তাই একটি গল্প আমি শুনতেছিলাম আর সেই গল্পটির আজকে দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আর এই গল্পটি হল রইচ চাচা বাজি ধরে কবরস্থানে গিয়েছিল এবং একটি দৃশ্য তার চোখে সামনে এসেছিল। তো বন্ধুরা আর দেরি না করে চলুন গল্পটি দ্বিতীয় পর্ব করা শুরু করা যাক।


lamp-2903830_1280.jpg

source

রইচ চাচার অনেক সাহস ছিল। আসলে সে সাহসী মানুষ, গ্রামের বসবাস করে এবং রাতের বেলা সে ঘোরাফেরা করতে পছন্দ করতো এবং রাতের বেলা নদীর পারে সেই একাই মাছ ধরতে যেত। যার কারণে তাকে সবাই সাহসী বলে চিনতো। তাই রইচ চাচা বাজি ধরে একদিন কবরস্থানে যেতে চেয়েছিল। তবে কবরস্থানে পাশে একটি আম গাছ রয়েছে সেই বড় আম গাছের মাঝে অনেকেই ভুত দেখেছে এবং এমন অনেক ভয়ানক ঘটনা ছিলো।তাই বাজি ধরে রইচ চাচা রাত বারোটার সময় যাবে এবং এখানে যে ভয় রয়েছে সেটা সে প্রমাণ করে দেবে। যে সে ভয় পায় না। তাই সে যখন সেখানে গিয়েছিল এবং পিছন থেকে তাকে ভূতের কে যানো হাত দিয়েছিল এবং সে ভয়ে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল।


তবে রইচ চাচা যাওয়ার আগে সব বলেছিল ২০ মিনিটের মধ্যে যদি ফিরে না আসি। তাহলে তোরা এগিয়ে যাস কিন্তু ৩০ মিনিট পার হয়ে যায়, চাচা ফিরে আসে না তাই গ্রামের মানুষ তখন লাইট নিয়ে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখে রইচ সেখানে শুয়ে রয়েছে এবং সে কোন কথাই বলছে না। তখন রইচ চাচা তাকে ধরাধরি করে সকলেই নিয়ে আসে এবং একটি বাড়ির উঠানে তাকে শুইয়ে দেয় এবং তার মাথায় পানি ঢালে এবং কিছুক্ষণ পর ওই চাচার জ্ঞান ফিরে পায় এবং এই কথাটা তখন বলে না তখন রইচ চাচা বলে আমি আসলে আম গাছে উঠেছিলাম আর আম গাছ থেকে পড়ে গিয়েই আমি অজ্ঞান হয়ে গিয়েছি।


রইচ চাচার কথা কেউ বিশ্বাস করে না। সকলি তখন বলতে লাগলো যে তুমি হয়তো ভুত দেখে, আর ভূত দেখে ভয় পেয়েছো। যদি ভূত দেখে ভয় পাও তাহলে বলো আমরা এর ব্যবস্থা করবো। তাছাড়া শরীরে কিন্তু ক্ষতি হবে কিন্তু রইচ চাচা এসে একজিতে মানুষের হার মানবে না। তার কারণে বলল যে আমি আম গাছে উঠেছিলাম আমের ডালপেড়ে নিয়ে এসে তোদেরকে দেখাবো এবং প্রমাণ দেব কিন্তু আম গাছে ওঠার পরেই আমি গাছ থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে যায়। আর ভূতের এই রহস্যটা তখন সকলের মাঝে যেন বন্ধ হয়ে যায়। কেউ আর ভুতের সাথে কি হয়েছিল সেটা জানতে পারে না। রইচ চাচার এই মিথ্যাচারের কারণে।


আসলে রইচ চাচা, সেই ভূত দেখে অনেক বেশি ভয় পেয়েছিল। যার কারণে সে একা একা ভয়ের সেই কথাটি মনে করতে ছিল। আর সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। আসলে মনের ভিতরে যদি কেউ অনেক বড় ভয় পেয়ে যায় তাহলে তার জীবন চলাচলের উপর প্রভাব পড়ে। সে সুস্থ থাকতে পারে না। মানসিক টেনশন তার ভিতর কাজ করে। রইচ চাচারও ঠিক তাই হয়েছিল আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এবং সকলেই বলে তোমার কি হয়েছে, এত চিন্তিত কেন তাও চাচা বলে না। এভাবেই চাচার শরীর খারাপ হতে থাকে।


তার কিছুদিন পর ওই চাচা বাধ্য হয়ে তার স্ত্রীর কাছে বলে যে সে আসলেই ওখানে ভয় পেয়েছিলো,যার কারণে সে মানসিকভাবে এখনো ভেঙে পড়ছে। তারপর গ্রামের মসজিদের হুজুরকে এনে তাকে ঝারা ফু দেওয়া হয় এবং বলা হয় যে তাকে ভালো কোন কবিরাজ দেখাতে হবে। কারণ ওই চাচা অনেক বেশি ভয় পেয়েছে। আর ভয় থেকে এসে দুর্বল হয়ে যাচ্ছে। আর বিভিন্ন অসুখ তার শরীরে দেখা দিচ্ছে। যার কারণে ওই চাচাকে তখন বড় একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো আর এই কবিরাজ এর কাছে নিয়ে যাওয়ার কারণেই গ্রামের মানুষ তখন সেই ভয়ানক রাতের গল্পের কথা জানতে পারলো। তো বন্ধুরা পরবর্তীতে কি হয়েছিল সেই অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করব।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 60480.78
ETH 1583.43
USDT 1.00
SBD 0.47