
ভালোবাসার ফুল
ভালবাসা সংখ্যা
তুমি একগোছা ভালোবাসার গন্ধ মাখা ফুল হাতে আমার সম্মুখিন,
আমি হৃদয়ে ভালোবাসার ফুল, চোখে কথা নিয়ে তোমার সম্মুখিন।
তুমি ভালোবাসার ফুল গুলো দুহাত মেলে আমায় সোপে দিলে,
ভালোবাসা মাখা বাহারি ফুলে আমার শুন্য হাত ভোরে দিলে।
আমি ভালোবাসার আলো চোখে মেখে তোমার কৃষ্ণনয়নে হারিয়ে গেলাম,
আমি দুচোখের বোলে বুকের পুষ্পিত গোলাপটি হাসি মুখে তোমায় দিলাম।
তুমি হয়ত নিশ্চুপ আমায় বলবে-'আমায় কি তুমি ফাঁকি দিলে?,
আমি যে ফুলকে ভালোবাসি, আজ ভালোবাসা, ফুলের তাই বেহাল দশা।
ফুলের সয্যা উজার করে তোমায় দিলে-কি ফুলকে ভালবাসা হবে?-
ফুলকে ভালোবেসে আমি পারিনি তোমায় উজার করে দিতে।
তোমার হৃদয়ের ভালোবাসার জলে আমার হৃদয়ের গোলাপ সারাবেলা
সজীব থাকবে, রোদ্র-তাপেও থাকবে, ঝড়ো-তুফানেও থাকবে; এখানে
তোমার-আমার নিস্বার্থ ভালোবাসায় ফুলগুলো শুধুই প্রতীকমূর্তী মাত্র,
সজীব ফুলদুটো দেখ ফুটে আছে তোমার-আমার হৃদয়ে।
তুমি নিশ্চুপ আমায় বললে-' আমার এই প্রতীকি ফুল আমি হয়ে
তোমার পাশে থাকবে, তবে নিসঙ্গে আমার সঙ্গী কে হবে?,
আমি আমার হৃদয় কাননের ফুলটির ভার তোমায় দিলাম
নিতু সঙ্গ ক্ষণে এসো, ভালোবোসো,কেটে যাবে বেলা।
আমার এই চিরজিবী সাদা কালো ভালোবাসার ফুলটিও তোমায় দিলাম
কালের ক্ষয়ে ফুলটি হয়ত, একটু লালটি হবে,-তবু চিরদিনই রবে।
আমি যদি দূরে থাকি-আমায় কাছে না পাও, ভেবো আমি আছি
তোমার পাশে, থাকব এই ভালোবাসার ফুল হয়ে।
দুটি চোখ, চোখে-চোখ।
এভাবে সারাবেলা, সারাক্ষণ, আজীবন;
ভালোবাসার জলে দুটি ফুলের বিষর্জন।
This post has received a 0.22 % upvote from @drotto thanks to: @rasidulislam0433.
This post has received a 16.67% upvote from @aksdwi thanks to: @rasidulislam0433.
You got a 21.15% upvote from @votepower courtesy of @rasidulislam0433!
You got a 4.84% upvote from @nado.bot courtesy of @rasidulislam0433!
Send at least 0.1 SBD to participate in bid and get upvote of 0%-100% with full voting power.
You got a 2.62% upvote from @dailyupvotes courtesy of @rasidulislam0433!
Please upvote this comment to support the service.