গোপালপুরে তানভীর হাসান ছোট মনি’র শীতবস্ত্র বিতরণ
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগান সামনে রেখে দরিদ্র ও অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়, ট্রাক শ্রমিক কার্যালয়, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, গো-হাটি মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আজ প্রায় দুই হাজার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী তানভীর হাসান ছোট মনির। দীর্ঘদিন যাবত তিনি গোপালপুর ও ভুঞাপুর উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এবং গণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করা জন্য দেশ গড়ার কাজে আমরণ কাজ করে যাবেন বলে তিনি জানান।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি মোঃ বালা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আঃ সোবহান, গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী বাবু চিত্তরঞ্জন সাহা, পৌর আ’লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, গোপালপুরে নবনির্বাচিত বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির আজাদ, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি মোঃ আবু সাঈদ রুবেল, ছাত্রলীগ নেতা মোঃ শফিক, মোঃ ইকবাল সহ স্থানীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলটাইমস