Diary game

in Steem Bangladesh5 years ago

আমার ডায়েরি

আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিনপর স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডায়েরী গেমে আমি অংশগ্রহণ করছি। গত সোমবার সকাল থেকে রাত অব্দি তুলে ধরছি।
৩০/০৮/২০২১

IMG_20210902_141243.jpg
https://maps.app.goo.gl/aPRtdvGCpUiLDcBp6



সকাল

আলহামদুলিল্লাহ প্রতিটা দিনের মতো আজও একটি সুন্দর সকাল আমি পেয়েছি। ৬ টার সময় ঘুম থেকে উঠেছিলাম।তারপর সোজা ব্রাশ ও পেস্ট হাতে নিয়ে বাগানে হাটা হাটি করেছিলাম। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা করে নিয়েছিলাম।আজ জন্ম অষ্টমীর ছুটি থাকায় নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল দেখার জন্য বরেন্দ্র ট্রেনে শান্তাহার গিয়েছিলাম। নওগাঁ জেলার ভিতরে ডানা পার্কে আমরা সকল কলিগ মিলে ঘুরতে গিয়েছিলাম।

IMG_20210902_142056.jpg
https://maps.app.goo.gl/aPRtdvGCpUiLDcBp6

ডানা পার্কে কলিক ও বন্ধু মিলে

IMG_20210902_142200.jpg
https://maps.app.goo.gl/aPRtdvGCpUiLDcBp6

ডানা পার্কে সুইমিং পুলে গোসল এর মুহূর্ত

অনেক দিন থেকে আমার কলিকের মুখে শুনে এসেছিলাম নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল নাকি অনেক সুন্দর দেখতে।
যেই কথা সেই কাজ।৩০তারিখে বরেন্দ্র ট্রেন ধরে আমরা প্রথমে সান্তাহার স্টেশনে নামলাম।তারপর আমরা সবাই আমাদের কলিগের বাসায় উপস্থিত হয়ে গেলাম। সেখানে আর একবার তার বাসা হালকা নাস্তা করে নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা ডানা পার্ক এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নওগাঁ জেলার ডানা পার্ক টি এই প্রথম দেখেছিলাম আমি আমার কাছে অনেক ভালো লেগেছিল পার্কটি। পার্কের পরিবেশ পরিচ্ছন্নতা অনেক ভালো লেগেছে আমাদের সকলের কাছে।



দুপুর

পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে ছবি তুলতে প্রায় ১২ টা বেজে গিয়েছিলো। তারপর আমরা সবাই মিলে ডানা পার্কে সুইমিং পুলে টিকেট কেটে গোসলে নেমে পড়েছিলাম। আমরা গোসল করতে করতে সবাই মিলে একটা মজার খেলা খেলেছিলাম। ৫ টাকার একটা কয়েন সেটা পানিতে ছুড়ে মারছিলাম আর সবাই মিলে পানিতে খুঁজে পাওয়ার পর আশেপাশে যে থাকবে তাকে হাত দিয়ে জোরে একটা বাড়ি মারা হবে। এভাবেই আমাদের গোসল করতে করতে প্রায় দু'ঘণ্টা চলে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে আমাদের কলিকের বাসায় ফিরে গিয়েছিলাম। দ্বিতীয়বারের মতো আমরা বাসায় গিয়ে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর রেস্ট নিয়েছিলাম।



বিকেল

IMG_20210902_141944.jpg
https://maps.app.goo.gl/imswQDW2qupAidU58

জমিদার বাড়ি নওগাঁ

IMG_20210902_141823.jpg
https://maps.app.goo.gl/kEvTgX6YRteHpBQR9

হাসাই গাড়ি বিলে নৌকায় আমরা সবাই

IMG_20210902_141631.jpg
https://maps.app.goo.gl/kEvTgX6YRteHpBQR9

নৌকায় একাকি কিছু সময়

IMG_20210902_190207.jpg
https://maps.app.goo.gl/kEvTgX6YRteHpBQR9

নৌকা থেকে সূর্য অস্তের সময়

রেস্ট নিতে নিতে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিলো তারপর আমরা সবাই রেডি হয়ে হাসাইগাড়ি বিল এর উদ্দেশ্যে অটোতে রওনা দিয়েছিলাম। পুরো রাস্তা টাই ছিল ভাংচুর অনেক কষ্ট হচ্ছিল অটোতে। কিন্তুু পুরো রাস্তার আশেপাশের এলাকার দৃশ্য দেখে সেই কষ্ট কিছু মনে হয়নি। কিছু টা পথ যেতে না যেতেই জমিদার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম।জমিদার বাড়ি টা দেখতে ভালোই লেগেছিল। তারপর অটো নিয়ে চলা শুরু করলাম। অপেক্ষার পালা শেষ হলো চোখের সামনে অপরূপ সৌন্দর্য্যের দৃশ্য।



সন্ধ্যা

নৌকায় বিলের চারপাশে ঘুড়তে ঘুড়তে সন্ধা হয়ে যাচ্ছিল প্রায় কত টা ভালো লেগেছিল বলে বোঝাতে পারবনা।



রাত

রাত হয়েছিল তবু আমরা সবাই ব্রিজের উপর বসে ছিলাম কারন অনেক বাতাস ছিল।তারপর সেখান থেকে ৯ টায় কলিগ এর বাসায় ফিরে আসি। রাতের খাবার ১১ টায় খেয়ে
কলিগ এর বাসা থেকে বিদায় নিয়েছিলাম। তারপর আমরা সবাই শান্তাহার ষ্টেশনে চলে আসি রাত ১২ টায় বাংলা বান্ধা ট্রেন ধরে বাসায় ফিরে আসি রাত ৩ টায়।



এই ছিল সারাদিন ও রাত মিলে আমার ডায়েরি।
আশা রাখি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে
ধন্যবাদ সবাইকে।

Sort:  
 5 years ago 

ভাই তারিখ দিয়েন টাইটেল এ তাহলে ভালো লাগবে দেখতে৷ এমনি অনেক সুন্দর হয়েছে পোস্ট টি।

 5 years ago 

Ok viaa

 5 years ago 

vai valo lekhechen markdown o sundor kore bebohar korechen .... onek shundor hoyeche

 5 years ago 

Tnk u via

 5 years ago 

আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।

ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8

This post has been upvoted by @toufiq777 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!

 5 years ago 

If you are interested in writing about your family, subscribe to our community and participate in our contest. (https://steemit.com/hive-153018/@peachyladiva/contest-1-tell-us-how-you-settle-dispute-in-your-family)

 5 years ago (edited)

এই কমিউনিটিতে মডারেটরের দায়িত্বে আছি এখন 2 তে আছি বুমিং ৩ টা করে সাপোর্ট দিচ্ছে আশাকরি এরপরের ভালো কিছু হবে। পরিবার সম্পর্কে লিখতে এই কমিউনিটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।

steemfamily

 5 years ago 

Obossoi via

 5 years ago 

💙

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66465.96
ETH 1789.20
USDT 1.00
SBD 0.43