বিষয় খুঁজে না পেলে আপনারা কি করেন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আমি এমন একটি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। যে ব্যাপারটি আমি মনে করি আমরা সবাই কখনো না কখনো খেয়াল করেছি কিংবা আমাদের সাথে কখনো না কখনো ঘটেছে। অর্থাৎ বিষয়টি হলো স্টিমিটে আমরা প্রতিদিন কিন্তু অনেক পোস্ট শেয়ার করি। এমনকি এমন অনেক ইউজার রয়েছে। যারা স্টিমিট প্রতিদিন ৭ থেকে ৮ টা পোস্ট ও শেয়ার করে থাকে। সে যাই হোক, সেসব কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হলো,

আমার একটা সমস্যা হয়। ভাবলাম যে আপনাদের সাথে সেই সমস্যাটা একটু শেয়ার করি এবং আমার এটা মনে হলো যে এই সমস্যাটি শুধু আমার সাথেই হয় না, এই সমস্যাটি আরো অনেকের সাথে হয়ে থাকে। এবং সমস্যাটি হলো আমি আসলে মাঝেমধ্যে পোস্ট করতে করতে কি নিয়ে লেখালেখি করবো। সেটা আর কোনোভাবেই খুঁজে পাই না আর বর্তমানে ব্যস্ততার জন্য যেহেতু ফটোগ্রাফি ও খুব একটা করা হয় না। তাই আসলে কোনো যে ফটোগ্রাফি পোস্ট হুট করে শেয়ার করে দেবো, সেটার ও উপায় থাকে না।

আমি প্রায় সময়ই এই ধরনের বিপদে পরে থাকি। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা যখন এভাবে করে অনেক সময় কোনো পোস্ট পান না পোস্ট করার জন্য। তখন আসলে আপনারা কিভাবে ভাবেন কিংবা কোনো আইডিয়া কি করে বের করেন? কিংবা ওই পরিস্থিতিটাকে কি করে সামলে নেন?

সকলের মতামত গুলো এক জায়গায় হলে কিন্তু ভালোই হবে। অর্থাৎ অনেকেই কিন্তু আইডিয়া পাবে। এমনকি আমি নিজেও ভালো কিছু আইডিয়া পাবো। তাই আশা করছি যে, আপনারা প্রশ্নের উত্তরটি দিবেন।

এবং আমি যদি আমার নিজের মতামত জানাতে চাই। এই প্রশ্নের উত্তরে আসলে আমি যখন পোস্ট করার মতোন কোনো টপিক পাইনা। তখন আমি আমার জীবনের সমস্যাগুলো শেয়ার করার ভালো একটি টপিক হিসেবে ভেবে নেই। অর্থাৎ ওই রিসেন্ট সময়টাতে আমি যে সমস্যায় জর্জরিত থাকি কিংবা সমস্যার সম্মুখীন হই, ঐটাই শেয়ার করি। কারণ আমার পোস্ট যারা পড়ে, আমার মতে তারা আমার খুব কাছের মানুষ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61758.62
ETH 1632.18
USDT 1.00
SBD 0.40