প্রভাবশালী অপেক্ষা ভালো মানুষ হওয়া জরুরি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রভাবশালী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-76202_1280.webp



লিংক


একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে দেহি পৃথিবীতে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে এবং অনেক মানুষ রয়েছে যারা অনেক বেশি প্রভাবশালী এবং তারা সবসময় দেশটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করে। মানুষরা সব সময় অন্যান্য মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে কিন্তু বেশিরভাগ প্রভাবশালী মানুষেরা সবসময় অন্য মানুষদের ক্ষতি করার জন্য চেষ্টা করেন। আসলে তারা সবসময় মানুষের কাছ থেকে তাদের ন্যায্য পাওনা না দিয়ে তাদেরকে বঞ্চিত করে তাদের ন্যায্য পাওনা থেকে এবং তাদের বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রভাবশালী না হয়ে ভালো মানুষ হওয়াটা কিন্তু অনেক বেশি দরকার।


একটা জিনিস আপনি হয়তোবা খেয়াল করে দেখবেন দেশে কিছু কিছু প্রভাবশালী মানুষের সাথে যারা বিভিন্ন ভাবে তাদের প্রভাব বিস্তার করে সমাজে বিভিন্ন ধরনের নিচু শ্রেণীর মানুষদের উপর অন্যায় অত্যাচার করে এবং তাদের কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে কষ্ট দিয়ে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কখনো সঠিকভাবে উপভোগ করতে পারবোনা এবং একই ধরনের কষ্ট একটা সময় কিন্তু আমরাও আমাদের জীবনে পেতে পারি। কেননা এই পৃথিবীতে আপনি যা করবেন তার শাস্তি আপনাকে এই পৃথিবীতেই পেতে হবে।


আসলে প্রভাবশালী অপেক্ষা ভালো মানুষ হওয়ার দরকার বেশি কেননা এই পৃথিবীতে প্রভাবশালী মানুষকে কিন্তু কেউ কখনো বেশি দিন মনে রাখে না এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের থেকে সবসময় দূরে সরে যায় অন্যান্য মানুষগুলো। কিন্তু যদি আমরা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা মানুষ সবসময় ভালোবাসবে এবং আমাদের কথা তারা সারা জীবন মনে রাখবে। আসলে আপনার জীবনেও কিন্তু বহু ধরনের মানুষ আছে যারা অনেক বেশি ভালো কাজ করে গেছে এবং তাদের ভালো কাজের জন্য কিন্তু তাদেরকে আপনি সারা জীবন মনে রেখেছেন এবং সেই একই পথে চলার চেষ্টা করছেন।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা যেহেতু অনেক বেশি কম তাই আমরা সবসময় চেষ্টা করবো নিজেদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিজেদেরকে ভালো করার জন্য। আসলে আমরা যদি খারাপ কাজ করে নিজেদেরকে ভালো করার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু সেটি আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। অর্থাৎ ভালো কাজের মাধ্যমেই নিজেদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং খারাপ কাজের মাধ্যমে আমরা সবসময় খারাপ দিকে এগিয়ে যাই। তাইতো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রভাবশালী অপেক্ষা ভালো মানুষ হওয়া অনেক বেশি দরকার এবং মানুষের ভালবাসাও আমাদের জীবনে অনেক বেশি দরকার।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

হাই বন্ধুরা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60710.55
ETH 1561.14
USDT 1.00
SBD 0.47