একলা থাকার সুখ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবন নিয়ে আমার নানান রকম মতামত থাকে এবং সেই মতামত গুলো বরাবরই আপনাদের সাথে তুলে ধরার আমি আপ্রাণ চেষ্টা করি। কারণ নিজের মতামত গুলো যখন আপনাদের কাছে পৌঁছাতে পারি। তখন সেটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে আমার মধ্যে। তো তেমন একটি মতামত আসলে আমার রয়েছে এটা হতে পারে যে অনেকের মতামতের সাথে হয়তো মিলবে না। কিন্তু তাও আসলে নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করতে, ওই যে বললাম আমার ভালো লাগে। তো তেমন একটি ব্যাপার হলো মানুষ আসলে সব সময় ভাবে যে একা থাকার চেয়ে কোনো মানুষ এর সাথে থাকাটা বেশি আনন্দের।

এটা আমি নিজেও ছোটবেলায় ভাবতাম। কিন্তু সত্যি কথা বলতে যতো বড় হচ্ছি ততো আমার কাছে মনে হয় যে মানুষের সাথে থাকার চেয়ে একলা থাকাটা বোধহয় অনেক বেশি সুখের। কারণ আমরা যখন একলা থাকি। তখন আমাদের কিন্তু অন্য মানুষ এর কাছে এক্সপেক্টেশন অনেক বেশি কমে যায়। আমরা তাদের কাছে খুব একটা কোনো কিছু চাই না এবং আমাদের চাহিদা ও থাকে না। আর আসলে যখন নিজের কোনো চাহিদা থাকে ও। তখন সেটা আমরা নিজের কাছেই রাখি এবং নিজেই সেটা পূরণ করার চেষ্টা করি। আর যদি নিজের সাধ্যে না কুলায়। তাহলে আমরা আসলে সেটা বাদ দেই এবং ভাগ্যে থাকে না বলেই আমরা আর খুব একটা আফসোস করি না।

কিন্তু আমরা আসলে যখন অন্যের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পরি। তখন আমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি কষ্টের মনে হয় যখন আমরা কোনো মানুষের সাথে থাকার পরেও তারা আমাদের ঠকায়, তারা আমাদের ধোঁকা দেয়। তো এতো সব কিছু দেখার পরে এবং সত্যি কথা বলতে ম্যাচিউরিটি আসার পরে মানুষজন খুব একটা ভালো লাগে না অর্থাৎ মানুষ এতো বেশি ধোঁকা দেয় যে তাদের সাথে আসলে কোনো কিছু নিয়ে কথা বলাটা অনেক বেশি কষ্টকর মনে হয়। তাই আমার কাছে মনে হয় যে একা থাকাটাই ভালো এবং একা থাকার মধ্যেই সুখ রয়েছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62083.50
ETH 1658.83
USDT 1.00
SBD 0.41