সিরিয়াল কিলার ও অদ্ভুত সাইকোলজি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বিভিন্ন সিরিয়াল কিলারদের গল্প কিংবা মিস্ট্রি গল্প শুনতে খুব ভালোবাসি। অর্থাৎ বলা চলে যে, সাইন্স ফিকশন, মিস্ট্রি, হিস্টোরি, সত্যিকারের কাহিনী এই গল্পগুলো শুনতে কিংবা পড়তে আমি খুব ভালোবাসি। কারণ আসলে এই গল্পগুলোতে মানুষের অদ্ভুত মস্তিষ্ক কিংবা অদ্ভুত চিন্তা ভাবনা সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায়। তো সে কারণে আমার ওই গল্পগুলো বেশ পছন্দ বলা চলে। তো সেই গল্পগুলোতে আমি যে ব্যাপারটি লক্ষ্য করেছি। সেটা দিয়ে আপনাদের সাথে আজকে লেখা শেয়ার করতে এসেছি।

মূলত সেই গল্পগুলোতে আমি সবসময় সিরিয়াল কিলারদের যে একটা প্রবণতা লক্ষ্য করেছি। অর্থাৎ এটা আমি কোনো সিরিজের কথা বলছি না। আমি একেবারে সত্যি গল্প গুলো শোনার পরে বলছি। সেটা হলো সিরিয়াল কিলার সবসময় লুকিয়ে থাকে। অর্থাৎ আর স্বাভাবিক ভাবেই তারা একেবারে গোপনীয়তা রক্ষা করে, সব কাজগুলো করে অর্থাৎ হত্যা।

কিন্তু কোনো না কোনো ভাবে তারা কোনো না কোনো ক্লু ছেড়ে যায় এবং সেটা একেবারে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়। আর তা না হলে তারা আইন সংস্থাকে চ্যালেঞ্জ করে যে তাকে যেনো ধরে দেখায় এবং তারা আবার এটাও চায় যে, তাদের ব্যাপারে যেনো তার আশেপাশে সব সময় কথা বলা হয়। তাদের ব্যাপারে যেনো সবাই আতঙ্কে থাকে কিংবা তাদেরকে নিয়ে সবাই যেনো সবসময় লেখালেখি করতে থাকে। অর্থাৎ তাদের মধ্যে পপুলার হওয়ার একটা মানসিকতা সব সময় থাকে। এবং পপুলার হওয়ার জন্য অনেক সময় অনেক অনেক হত্যাকাণ্ড চালায়।

আমার কাছে এই ব্যাপারটি খুব অদ্ভুত লাগে। অর্থাৎ এটা একেবারেই দুই ধরনের একটি ব্যাপার। কারণ তারা একেতো একেবারে মার্ডার গুলো করে খুব গোপনীয়ভাবে। আবার অন্যদিকে তারা চায় তাদেরকে নিয়ে সবসময় যেনো চর্চা হতেই থাকে। আসলে খারাপ মানুষদের কিংবা এই ধরনের জটিল মানসিকতার মানুষদের মন মানসিকতা বুঝা খুব কঠিন। কিন্তু যেটা আমি নিজে উপলব্ধি করেছি বিভিন্ন গল্প কিংবা সত্যিকারের কাহিনী গুলো পড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62347.27
ETH 1613.67
USDT 1.00
SBD 0.47