শীত ও আনন্দ/বেদনা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

শীত, আমাদের অনেকের কাছে বহুল প্রতিক্ষিত এক ঋতু বলা চলে।কিন্তু এই ঋতু আমাদের জন্যে যতোটা প্রতিক্ষিত অনেকের জন্যে আবার ততোটাই ভয়ের,কষ্টের,বেদনার আবার কখনো কখনো মৃত্যুর!সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক ভিডিও ই চোখের সামনে আসে সেটা হোক দূর থেকে দূরান্তের।কিন্তু মাঝেমধ্যে কিছু ভিডিও দেখার পর বারবার মনে হয় যে এসব ভিডিও সামনে না এলেই ভালো হতো খুব।কারণ সেসব দৃশ্য দেখার পর আর কোনোভাবেই চোখ থেকে সরতে চায় না।কারণ বারবার যেনো ঘটনাগুলো দৃশ্যমান হতে থাকে মস্তিষ্কে।যেনো কোনো লুপ চলছে।

তেমন একটা দৃশ্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আজকে অনেকদিন।সেটা হলো এক শীতের রাতের ভিডিও।তাতে দু ছোট ছোট বাচ্চা শীতে অসম্ভব কাঁপছে।সে দৃশ্যটা আমি হয়তো খুব সহজেই এক্সপ্লেন করে ফেললাম।কিন্তু বিশ্বাস করুন দৃশ্যটি এতো বেশি ভয়ংকর আর ট্রমার মতোন ছিলো যা আমি লেখায় জীবনেও প্রকাশ করতে পারবো না।অসম্ভব ভয়ংকর। কারণ আমি শীতের দামী কাপড় গায়ে দিয়ে মোটা কম্বল গায়ে দিয়ে যখন দেখছি যে আমার চোখের সামনে একটা বাচ্চা ঠক ঠক করে কাঁপছে সেটা অসম্ভব নির্মম।আর তাও সেটা কোনো সিনেমার দৃশ্য না!সত্যিকার এর দৃশ্য!

তাই আমি আজকের এ লেখাটি লিখলাম।সত্যিই শীত কারো কারো জন্যে আনন্দের আবার কারো কারো জন্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ।কারণ শীতের সময়ে এতো শীত পরে যে কারো ঘরের বাইরে সার্ভাইভ করা প্রায় অসম্ভব। তো সে জায়গা থেকে তার জন্যে বিষয়টা বেদনার।আর যাদের গরম কাপড়,ঘর,বাড়ি সব রয়েছে তাদের জন্যে আনন্দের।তাই আমি এ কথাটি বললাম,অর্থাৎ শীত কখনো কখনো আনন্দের আবার কখনো কখনো তীব্র বেদনা।সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া যে, উনি এই শীত সবার জন্যে যেনো সুখের করে দেয়।কারণ ওই যন্ত্রণা সত্যিই চোখে দেখা সম্ভব হয় না।একেবারেই অসম্ভব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42