বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


hands-1947915_1280.jpg



লিংক


বিশ্বাসের জন্য এই পৃথিবীটা এখনো সঠিকভাবে পরিচালনা হচ্ছে। এই পৃথিবীতে যদি বিশ্বাস নামক জিনিসটা উঠে যেত তাহলে এতটা সুখ-শান্তি এই পৃথিবীতে কখনোই থাকতো না। আসলে আমরা প্রতিটা সম্পর্কে যদি বিশ্বাস রাখতে না পারি তাহলে সে সম্পর্ক গুলো কখনো টিকে থাকবে না। আর একটা জিনিস আমরা সব সময় নিজেদের ভিতর বলে থাকি যে আমরা যদি কোন কিছুকে বিশ্বাস করে সে জিনিসটা পাওয়ার জন্য প্রার্থনা করি তাহলে সেই জিনিসটা হয়তোবা আমাদের জীবনে হতে পারে। আসলে অনেকেই বলেন যে এই পৃথিবীতে যেহেতু আমরা সৃষ্টিকর্তাকে দেখিনি তাই আমরা কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব। আসলে পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হল সৃষ্টিকর্তা। আর যারা এই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করেন তারা এই পৃথিবীতে অবশ্যই সফলতা অর্জন করতে পারে।


কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেখানে তর্ক রয়েছে সেখানে কখনো বিশ্বাস থাকতে পারে না। কেননা তর্ক করে মানুষ অনেক কিছুই প্রমাণ করতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের বিশ্বাসটা অবশ্যই অটুট রাখা প্রয়োজন। তাইতো আমরা সব সময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করবো এবং সৃষ্টিকর্তার দেওয়া বাণী গুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। কেননা তিনি যেসব কথা বলেছেন আমরা যদি সেই সব কথা মান্য করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সামনে চলার পথটা অনেক বেশি সহজ হবে। আসলে যারা খারাপ পথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা সঠিকভাবে কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না। এছাড়াও প্রত্যেকটা কাজে তারা সবসময় ব্যর্থ হয়।


মানুষ এই আধুনিক যুগে বসবাস করে এখন বিভিন্ন জিনিসের পর থেকে বিশ্বাস নামক জিনিসটা দিন দিন উঠিয়ে ফেলছে। কেননা মানুষ যদি এভাবে তাদের বিশ্বাসটা উঠিয়ে ফেলে তাহলে তারা কখনো সঠিকভাবে চলাচল করতে পারবে না এবং এই পৃথিবীতে কখনো কোনো রকমের সুখ শান্তি উপভোগ করতে পারবে না। কিন্তু একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে গ্রাম অঞ্চলের দিকের লোকেরা সব সময় বিশ্বাসের উপর নির্ভর করে চলাচলের চেষ্টা করে। তারা যেহেতু কম শিক্ষিত তাই কিন্তু তাদের কাছে প্রধান জিনিস হল বিশ্বাস। আর তারা কখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে না। কারণ তারা ভালোভাবে জানে যে মানুষের প্রতি যদি বিশ্বাস একবার উঠে যায় তাহলে মানুষকে আর সহজে বিশ্বাস করা সম্ভব হয়ে ওঠে না।


এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখি যে কিছু কিছু মানুষ এই বিশ্বাস ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয়। যারা বিশ্বাসঘাতক লোক তার জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারেনা এবং তাদের থেকে সব সময় সকল লোক দূরে থাকার চেষ্টা করে। তাইতো আমরা কিছু কিছু ক্ষেত্রে কখনো তর্ক করব না। আর যারা জ্ঞানী লোক তারা বিভিন্ন ক্ষেত্রে কখনো তর্ক করে না। কেননা তারাও জানে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাইতো জীবনের প্রতিটা ক্ষেত্রে এই বিশ্বাসকে ঠিক রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে সামনে এগুলোর পথটা অনেক বেশি সহজ হবে এবং আমাদের এই চলার পথে বিভিন্ন মানুষ এসে আমাদের সাহায্য করবে। আর এর ফলে আমরা এই পৃথিবীতে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61758.62
ETH 1632.18
USDT 1.00
SBD 0.40