কোন কাজ ফেলে রাখতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


coffee-1283672_1280.jpg



লিংক


সবাই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করে। কেননা কাজ না করে কেউ কখনো একা থাকতে পারে না। একটা জিনিস আমরা সবসময় জানি যে কাজ করলে আমাদের মন মানসিকতা ভালো থাকে। আর আপনি কখনো কোন অলস ব্যক্তিদের সঙ্গে যখন কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে সেই মানুষের মন মানসিকতা কেমন। অর্থাৎ তারা আপনার সাথে খিটখিটে টাইপের আচরণ করবে এবং আপনাকে সে কখনো সহ্য করতে পারবে না। কিন্তু একজন কর্মঠ লোক গরিব হলেও তার সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনি কিন্তু আলাদা ধরনের একটা শান্তি পাবেন। আসলে কাজ করলে এক দিক থেকে যেমন মন মানসিকতা ভালো থাকে তেমনি অন্য দিক থেকে আমাদের শরীর অনেক বেশি ভালো থাকে।


এই সমাজে চলতে গেলে সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে এবং সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে। আসলে সমাজে যদি আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে পারি এবং আস্তে আস্তে করে নিজেদের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু সবাই আমাদেরকে ভালবাসবে এবং আমাদের চলা পথে সবাই অগ্রসর হওয়ার চেষ্টা করবে। আর আমরা যদি আমাদের কাজগুলো ফেলে অন্য কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অর্থাৎ সর্বপ্রথম আমাদের নিজেদের কাজগুলোকে পড়তে হবে এবং নিজেদের কাজগুলো শেষে অন্য কাজগুলো অবশ্যই করতে হবে। আজকে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অনেকটা টেনশন ফ্রি থাকবেন।


কিন্তু আপনি যদি কাজ না করে প্রতিনিয়ত ঘুরে বেড়ান এবং বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ডে লিপ্ত হন তখন কিন্তু আপনার মাথার চিন্তা কখনো কমবে না। আর এজন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করব। আরে বাবা যদি আমরা কাজ করতে পারি এবং নিজেদের জীবনকে উন্নতি করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবশেষে সুখে শান্তিতে এই পৃথিবীর মাঝে কাটাতে পারবে। কেননা আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যাতে বেশি কাজ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন কিছু একটা করে দিতে পারি। আর এভাবে আমরা একটা সুন্দর জীবন গড়ে তুলতে পারবো। তাইতো অলস ব্যক্তিদের চলা পথে যদি আমরা চলতে চেষ্টা করি তখন আমাদের জীবনটা নরকে পরিণত হবে।


আর এজন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় পরিশ্রমী হতে শেখাবো। কেননা তারা যদি পরিশ্রমী হতে পারে তাহলে তারাও জীবনে উন্নতি লাভ করতে পারবে। আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যত কিছুই রেখে যান না কেন কোন কিছুতে কিন্তু কোন লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা পরিশ্রম না করবে। অর্থাৎ আপনি যদি পশুর সম্পত্তি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান এবং তারা শুধু শুয়ে বসে সেই সম্পত্তি নষ্ট করতে থাকে তাহলে একদিন সেই সম্পত্তিও কিন্তু শেষ হয়ে যাবে। আর এজন্য আমরা আমাদের কোন কাজ কখনো ফেলে রাখবো না এবং সব সময় কাজ করার চেষ্টা করব। যতই সম্পত্তি থাকুক না কেন আমরা যদি আরো কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের সম্পত্তি আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64158.37
ETH 1728.81
USDT 1.00
SBD 0.42