অবৈধতার বৈধতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে এমন একটি লেখা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে লেখাটি হয়তো অনেকের কিছুটা হলেও ব্যক্তিগত মতামতের সাথে সংঘর্ষিক হতে পারে। সে কারণে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এখানে আসলে আমি কোনো কিছুকে খারাপ হিসেবে বলতে চাইছি না। আমি যেটা ভালো সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তাই যদি কারো সাথে আমার মতামতের পার্থক্য হয়। তাহলে অবশ্যই যেটা জানাতে ভুলবেন না। কারণ আমি নিজেও আসলে মানুষের মতামত শুনতে এবং বুঝতে বেশ পছন্দ করি।

বর্তমানে আমাদের সমাজে আমি যেটা খেয়াল করেছি। সেটা হলো বৈধ কাজগুলো অনেকটাই যেনো লুকিয়ে করতে হয়। আবার অবৈধ কাজগুলো খুব সহজভাবেই হাতের কাছে পাওয়া যায়। যেমন তার বড় একটি উদাহরণ যদি আমি আপনাদের দেখাই। সেটা হলো বিয়ে। অর্থাৎ বিয়ে আমাদের সমাজের অনেক কঠিন একটি ব্যাপার। কারণ একটা ছেলে এবং মেয়েকে যখন বিয়ে করতে হয়। তখন একটি মেয়েকে সাবলম্বী হতে না হলেও। একটি ছেলেকে কিন্তু অবশ্যই স্বাবলম্বী হতে হয়।

তার চেয়েও বড় ভয়ংকর ব্যাপার হলো। ওই মেয়ের যদি আসলে কোনো ভালো ব্যাকগ্রাউন্ড কিংবা পড়াশোনা না থাকে। তাহলে শ্বশুর বাড়িতে গিয়েও তাকে অনেকটা কাজের মেয়ের মতোই ভাবা হয়। কিন্তু তার বিপরীতে যদি আমরা সমাজের প্রেম এর অবস্থা দেখি। তাহলে দেখি যে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আসলে কপোত কপোতিরা ঘুরে বেড়াচ্ছে। না আমি এখানে মোটেও কিন্তু ওই মানুষগুলোর কোনো দোষ দিচ্ছি না। কিন্তু এই মানুষগুলোই যখন নিজেদেরকে অবৈধতার চাদরে ঢেকে পৃথিবীতে নতুন একজন মানুষ এর জন্ম দেয় এবং সেই মানুষটিকে তারা লুকিয়ে ফেলার জন্য হত্যা করতে বাধ্য হয়। তখন সেটার অবশ্যই আমি চরম বিরোধিতা করি।

আমি এখানে আসলে ছেলে মেয়ের দোষ যে দিচ্ছি, সেটা নয়। অর্থাৎ তাদের দোষ অবশ্যই রয়েছে। কিন্তু তাদের সাথে সাথে, তাদের বাবা-মা এর দোষ ও কোনো অংশেই কম নেই। কারণ ওই ছেলেমেয়েগুলো যদি তাদের বাবা মা এদের কাছে এই ব্যাপারগুলো খুব সহজভাবে তুলে ধরতে পারতো। তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটত ই না, অন্তত অনেকটা কম ঘটতো। এ কারণেই আসলে বললাম যে, আমাদের সমাজে অবৈধতার বৈধতা অনেক বেশি পাওয়া যায়। কিন্তু বৈধতার আবার অনেক রকমের বাধা।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42